বিয়ের দেড় মাস পর জানলেন `স্ত্রী` আসলে পুরুষ!
ফেসবুকে পরিচয়, প্রেম অতঃপর বিয়ে। পারিবারের সম্মতিতে বিয়ের পর সংসার করল দেড় মাস। তারপর জানা গেল, বিস্ময়কর এক তথ্য। তাতে চোখে চড়ক গাছ সকলের। নববধূ হিসেবে দেড় মাস সংসার করা মানুষটি মেয়ে নয়, পুরুষ!
০৮:২১ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
‘সবার আগে রাষ্ট্রের তিন বিভাগের সমস্যা সমাধান করতে হবে’
সবার আগে আগে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ- নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে। এগুলোয় সমস্যা রেখে তথ্য কমিশন, হিউম্যান রাইটস কমিশন, সেমিনার সিম্পোজিয়াম করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
০৭:৫৬ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
গাজার এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে অপুষ্টির হার বেড়েই চলেছে এবং ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার। খবর বিবিসির।
০৭:২২ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন
অবশেষে তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে শনিবার (২৬ জুলাই) এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
০৭:০৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
‘৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’
আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ কথা জানান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
০৬:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন ৫ লাখ নিচ্ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যবসায়ীদের কাছ থেকে আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন ৫ লাখ নিচ্ছে।
০৬:৩০ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
তৃতীয় দফায় বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক বসেছে।
০৬:০২ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
নিম্নচাপের প্রভাবে নিঝুমদ্বীপে বিপর্যস্ত জনজীবন, বসতঘরে হাঁটুপানি
বসতঘরের ভেতরে হাঁটুপানি, রান্নাঘর থেকে উঠান—সবই এখন পানির রাজত্বে। স্তব্ধ চোখে দাঁড়িয়ে আছেন নিঝুমদ্বীপের বাসিন্দা মো. মিলন। তার চোখে হতাশা, মুখে কথা নেই। স্ত্রী-সন্তান ঠাঁই নিয়েছেন খাটের উপর, গবাদিপশুগুলো কোনোভাবে টিকে আছে গ্রামীণ কাঁচা সড়কে। চারদিকে শুধু পানি আর নীরবতা—যেন নিঝুমদ্বীপের প্রতিটি ঘরেই এখন এমন করুণ চিত্র।
০৫:৫৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
দুই শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে, আশঙ্কাজনক অবস্থা ৪ জনের
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকাদের মধ্য থেকে দুই শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন চারজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
০৫:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
নতুন সংবিধান প্রণয়নের দাবি নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ পরিচালনায় নতুন বন্দোবস্ত লাগবে। একটি বিশেষ মহল পুরোনো সিস্টেমে দেশ চালানোর ষড়যন্ত্র করছে। আমরা চাই, নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা। পুরোনো সিস্টেমে বাংলাদেশ চলতে পারে না। নতুন সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির মাধ্যমে ১৯৪৭, ৫২, ৭১ সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ চলবে। ৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধে চেতনা ও আকাঙ্খা বাদ দিয়ে মুজিববাদী সংবিধানে পরিণত করা হয়। ৫৪ বছর আমরা এ বৃত্তের মাঝে ছিলাম। এ সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
০৫:১৫ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১
গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ভাইরাসটিতে ৩ জনের মৃত্যু হয়েছে।
০৫:০০ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
০৪:৪৮ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
জাতীয় নির্বাচনে বড় চ্যালেঞ্জ এআই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।
০১:৫৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
শিক্ষার্থী জারিফের পর না ফেরার দেশে অফিস সহায়ক মাসুমাও
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা (৩৬) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তিনি মাইলস্টোনের অফিস সহায়ক ছিলেন।
১২:০৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
গাজায় অপুষ্টিতে মরছে মানুষ, আরও ৯ জনের মৃত্যু
ইহুদিবাদী ইসরায়েলের হামলায় মৃত্যুপুরী গাজায় এবার যোগ হচ্ছে অপুষ্টি আর অনাহারে মৃত্যু। প্রতিদিনই মরছে অনাহারি মানুষ। শুক্রবার দখলদার ইসরায়েলের হামলা মারা গেছে ৮৯ জন। আর অপুষ্টিতে মারা গেছে নয়জন। এমনকি অনাহারি মানুষ ত্রাণ নিতে গিয়েও হতাহত হচ্ছে প্রতিদিন।
১১:৩৯ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ওয়াশিংটন ডিসিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি দুই নেতার মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ হলেও এর আগে তারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন। বৈঠকে দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক, এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন।
১১:৩৪ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
অ্যাতলেটিকো ছেড়ে মেসির মায়ামিতে রদ্রিগো ডি পল
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর বেশ কিছুদিন ধরেই ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডি পলের মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
১১:২৮ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
মাইলস্টোন ট্র্যাজেডি: এবার মৃত্যুর কাছে হার মানলো জারিফ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ ফারহান (১৩) নাম আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।
১১:০৮ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
নিম্নচাপে উত্তাল সাগর, ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলা ও দ্বীপ এলাকায় ১-৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
০৯:৪১ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
নিম্নচাপ: ১৫ জেলায় ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা
নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে দেশের ১৫ জেলা ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
০৬:১০ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশু শিক্ষার্থী মারা গেছেন। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। তিনি ওই স্কুলে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।
০৫:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দু’জন সঙ্গী থাকতে পারবে।
০৪:৫৯ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
ছোট্ট রাইসা মনিকে হারিয়ে কাঁদছে পুরো গ্রামবাসী
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (৯) দাফন ফরিদপুরের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। তবে রাইসাকে হারিয়ে আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্না থামছে না, তার বাড়িতে চলছে শোকের মাতম।
০৪:৪১ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
এবার না ফেরার দেশে চলে গেল দগ্ধ মাকিন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাকিনের (১৪) মৃত্যু হয়েছে। সে মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
০৪:০৯ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
- জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
- গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
- বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা
- সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের আয়কর নথি জব্দের আদেশ
- বাংলাদেশি ট্রলারসহ ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২
- মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া























