শ্রীপুরে দুই পোশাক কর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক কর্মীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের শিকার দুজনকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
০৪:২৩ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
উপসর্গ নিয়ে আরও এক পুলিশের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
০৪:১৭ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ইটিভির ফেসবুক লাইভে আসছেন শাহরিয়ার নাফীস
এবার একুশে টিভির ফেসবুক লাইভে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। আগামীকাল সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা থেকে ফেসবুক লাইভে থাকবেন এই ক্রিকেটার।
০৪:১১ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
গ্রেনেড হামলায় বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে কেউ পার পাবে না।
০৪:০৮ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ঠাকুরগাঁওয়ে একজনের মৃত্যু, আক্রান্ত আরও ২১
ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১৪ জনের প্রাণহানি ঘটল। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারসহ জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
০৩:৫৬ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম ট্রেফোর্ড পেলারিন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি দোকানে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ৩১ বছর বয়সী পেলারিনকে লক্ষ্য করে গুলি করা হয় বলে এক বিবৃতিতে জানায় পুলিশ। অন্যদিকে পেলারিনের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প পুলিশের এমন আচরণকে বেপোরোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। খবর আল জাজিরা’র।
০৩:৫৬ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
জলাবদ্ধতা নিরসনে ড্রেন পুনঃখননের বিকল্প নেই : এমপি ফারুক
বরিশালসহ আশপাশের এলাকাগুলোর জলাবদ্ধতা নিরসনে ছোট-বড় খাল বা ড্রেনগুলো পুনঃখননের বিকল্প নেই বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি জাহিদ ফারুক শামীম।
০৩:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
গরীবের সিএমএইচ
‘এখানে ৫০ টাকায় করোনার চিকিৎসা করানো হয়’- এমন একটি ট্যাগ লাইন দিয়ে লেখাটি শুরু করলে অনেকেই হয়তো বিশ্বাস করতেন না। আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কথা বলছি। গত ১৪ আগস্ট রাতে আমার শ্বাশুড়ী করোনা আক্রান্ত হয়ে, শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সিএমএইচ-এ নেই। সিভিল নন এনটাইটেল্ট পেশেন্ট হলেও এজির অনুমতি লাগবে শুনে প্রমাদ গুনি গভীর রাতে এবং ভাবি জরুরী মূহুর্তে এসব কিভাবে করবো?
০৩:৫২ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
চুয়াডাঙ্গায় টাইম স্কেল কর্তনের প্রতিবাদ শিক্ষকদের
চুয়াডাঙ্গায় টাইম স্কেল কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ রোববার বেলা ১১টার দিকে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট চুয়াডাঙ্গা সরকরি কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
০৩:২৩ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
সিংড়ায় বন্যার্তদের বিশুদ্ধ পানি দিল সেনাবাহিনী
নাটোরের সিংড়ায় বন্যা কবলিত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী। আজ রোববার উপজেলার লালোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেলা ১১টা থেকে এ পানি সরবরাহ করা হয়।
০৩:২১ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
নবাবগঞ্জে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ
সামান্য বৃষ্টি হলেই পানিতে পুরো এলাকা তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের প্রায় ৬ মাস পানিবন্দী হয়ে থাকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের ৬/৭ হাজার মানুষ। পানিই যেন নিত্যসঙ্গী স্থানীয় বাসিন্দাদের জীবনে।
০৩:১৬ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
এখনও গভীর কোমায় প্রণব মুখার্জি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। ভেন্টিলেটরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আজ রোববার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৩:১০ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
চীনের নতুন অপটিক্যাল রিমোর্ট সেনসিং স্যাটেলাইট উৎক্ষেপণ
চীন আজ রোববার সকাল ১০ টা ২৭ মিনিটে (বেইজিং সময়) উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন অপটিক্যাল রিমোর্ট সেনসিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। গাওফেন ৯০৫ স্যাটেলাইট একটি লং মার্চ ২ডি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়।
০২:৫৩ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
করোনার টিকা পেতে হোমওয়ার্ক চলছে : রাজশাহী ডিজি
টিকা আবিস্কার হলে বাংলাদেশ যাতে সাথে সাথে পায় সে হোমওয়ার্ক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খোরশেদ আলম। তিনি বলেন, ‘টিকা আবিস্কার হলে আমরাও পাব। টিকা পেলে কাদের দেয়া হবে তা নিয়েও আমরা কাজ করছি।’
০২:৩৯ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
বাগেরহাটে টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবি
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখা। এ সময় তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
০২:৩২ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
আগামী ৭২ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
০২:২৯ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
হাবিপ্রবিতে অনলাইন টিচিং ও লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
চলমান করোনা মহামারির মধ্যে একাডেমিক কার্যক্রম সচল ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমে সংযুক্ত রাখার উদ্দেশ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল ( IQAC) এর ব্যবস্থাপনায় চলছে ‘Effective Online Teaching and Learning Practices for the Teachers of HSTU’ শীর্ষক গ্রুপ প্রশিক্ষণ কর্মশালা।
০২:২৭ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ওয়ারেন্টভুক্ত প্রতারক লিটনকে খুঁজছে পুলিশ
একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সিকদার লিটন নামে এক প্রতারক ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বিভিন্ন সময় থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্টগুলোর কাগজ পৌঁছালেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গেছে। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছেন সিকদার লিটন।
০২:২১ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
চকরিয়ায় মা-মেয়েকে এক রশিতে বেঁধে নির্যাতন
কক্সবাজারের চকরিয়ায় গরু চোর সন্দেহে মা-মেয়েকে এক রশিতে বেঁধে নির্যাতনের পর পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম। উপজেলার হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায় গত শুক্রবারের ওই ঘটনায় রশিতে বাঁধা অবস্থায় মা-মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
০২:১৯ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
বঙ্গবন্ধু ও চার নেতা হত্যার আসল খলনায়ক জিয়া : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার পেছনে সরাসরি যুক্ত ছিল জিয়াউর রহমান। ঐ ঘটনার আসল খলনায়ক জিয়া একে একে মুক্তিযুদ্ধের নায়কদের হত্যা করেছিল। জিয়া চার নেতা হত্যার সঙ্গেও জড়িত ছিল।’
০২:০৪ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ডোনাল্ড নিষ্ঠুর ও মিথ্যাবাদী : বোন ম্যারিন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোন তাকে নিষ্ঠুর ও মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘তার নীতির অভাব রয়েছে। এর অর্থ তাকে বিশ্বাস করা যায় না।’
০১:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ভারতে আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে, সুস্থ দুই-তৃতীয়াংশ
একদিন আগে আক্রান্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর নতুন করে ৬৯ হাজার ভারতীয়র শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। গত দুই সপ্তাহ ধরে গড়ে অর্ধলক্ষের বেশি রোগী চিহ্নিত হচ্ছে দেশটিতে। আর প্রাণহানি বেড়ে ৫৭ হাজার হতে চলেছে। তবে, দুই-তৃতীয়াংশ ভুক্তভোগী সুস্থতা লাভ করেছেন।
০১:৩৯ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
খুলনা-মংলা রেললাইন প্রকল্পের ৬৯ শতাংশ অগ্রগতি
খুলনা মংলা বন্দর রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৬৯ শতাংশ। মংলা বন্দর থেকে সড়কপথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে খুলনা পর্যন্ত ৬৫ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প নেওয়া হয় ২০১০ সালে। শুরুতে তিন বছরের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল। কিন্তু চলতি বছরের জুলাই পর্যন্ত তিন দফা সময় বাড়িয়ে ১০ বছরেও শেষ হয়নি রেলপথ নির্মাণ প্রকল্পটি। মংলা বন্দর কর্তৃপক্ষের আওতাধীন ৯০ একর জমির ওপর দিয়ে রেলপথ নির্মাণ নিয়ে বিরোধ রয়েছে। এর ফলে প্রকল্পটির কাজ কবে শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
০১:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানা মত (ভিডিও)
করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের রয়েছে নানা মত। তবে সব কিছুই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। তবে স্বাস্থ্য বিশেজ্ঞরা বলছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। এমন স্থবির সময়ে, অভিভাবক-শিক্ষকদের বেশিরভাগই বিশেজ্ঞদের সঙ্গে একমত পোষণ করেছেন।
১২:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
- সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
- মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল পাস
- শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমছে ৫০ শতাংশ
- শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: প্রতিমন্ত্রী
- ১৮ বছর পর ব্যবসায়ীকে হত্যায় স্বামী-স্ত্রী-মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন
- আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রী
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার























