নাটোরের বীরকুৎসা এলাকায় ট্রেনে কেটে নারীর মৃত্যু
নাটোরের বীরকুৎসা স্টেশনের অদুরে কুচিয়ামারা ব্রীজ এলাকায় ট্রেনে কেটে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।
০৬:২২ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
এইচএসসি পরীক্ষা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জটিলতা
করোনা ভাইরাস মহামারির মধ্যে চলতি বছর জেএসসি ও এসএসসি’র ফলাফলের গড়ের মাধ্যমে এইচএসসির ফল নির্ধারণের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ধরণের জটিলতা তৈরি হবে বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় যে কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্যতা আছে কিনা। আর অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলও নির্ভর করে এই দুই পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর।
০৬:১৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
বছরের সবচেয়ে স্লিম স্মার্টফোন নিয়ে এলো ভিভো
বাংলাদেশের বাজারে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেলের নাম ভিভো ভি২০। স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যান্য স্মার্টফোনে ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়। তবে, ভিভো ভি২০ এর আই অটোফোকাস প্রযুক্তি- বিষয়বস্তু যতদূরই হোক না কেনো তাকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে। এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রাখতে পারে এই প্রযুক্তি। তাই স্পষ্ট ছবি তুলতে সহায়তা করবে ভিভো ভি২০।
০৫:৫৬ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
বেনাপোল বন্দর দিয়ে ২ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি
দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসাবে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮ শত ৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার মূল্য এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ এক কেজি ২শ’গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে একশ’ ৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
০৫:৫৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সিসিইউতে মিলন
অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ পড়লে তাকে কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র’এ (সিসিইউ) ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন।
০৫:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
রংপুরে স্বপ্ন’র আউটলেট উদ্বোধন
রংপুরে বিভাগীয় শহরে দেশের রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু করেছে। নগরীর লালকুঠি লেন এলাকায় আটতলা মসজিদ সংলগ্ন ব্রাদার্স টাওয়ারে আউটলেটটি খোলা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
০৫:৩২ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
বেগমগঞ্জে গৃহবধূর করা দুই মামলা পিবিআইতে হস্তান্তর
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা নির্যাতন ও পর্নোগ্রাফি মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।
০৫:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
গৃহস্থের পুকুরে ধরা পড়ল কুমির
ভারতের দক্ষিণ ২৪ পরগণার পাথর প্রতিমার এক গৃহস্থের পুকুরে ধরা পড়ল একটি কুমির। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে অনেক কসরতের পর কুমিরটিকে ধরে ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যান বনদফতরের কর্মীরা।
০৪:৫৭ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
এলসির বিষয়ে সিন্ধান্ত আসতে পারে আজ
অভ্যন্তরিন বাজারে পেঁয়াজের সংকট ও মুল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষনার পুর্বে খোলা এলসিগুলোর বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয় থেকে আজ সিদ্ধান্ত আসতে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশী পেঁয়াজ আমদানিকারকদের জানিয়েছেন। এদিকে বন্ধের পুর্বে হিলিসহ সারাদেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য খোলা এলসির পরিমান রয়েছে ১ লাখ ৩০ হাজার টন বলে ভারতীয় রফতানিকারকরা জানিয়েছেন।
০৪:৪৫ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
করোনায় যেসব নিয়ম মানা খুব জরুরি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যে পরিমাণ নমুনা সংগ্রহ হচ্ছে তার প্রায় ১০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হচ্ছে। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট বলছে, বিশ্বে ৩ সাড়ে তিন কোটির বেশি মানুষ আক্রান্ত। এতে সহজে অনুমেয় সংক্রমণের হার বাড়ছে।
০৪:৩২ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
ধর্ষণ মামলার বিচারে বিভিন্ন সংগঠনের কর্মসূচি (ভিডিও)
ধর্ষণ মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবিতে আজও কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
০৪:২৬ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
দায়িত্ব নিয়ে যা বললেন নতুন অ্যাটর্নি জেনারেল (ভিডিও)
উচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। নারী নির্যাতন সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।
০৪:২৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
চট্টগ্রাম বন্দরে বেহাল অবস্থায় আমদানিকৃত দাহ্য পদার্থ
চট্টগ্রাম বন্দরে ২৮ বছর ধরে পড়ে আছে আমদানি করা বিভিন্ন দাহ্য পদার্থ। বন্দরের সার্বিক নিরাপত্তায় এসব পণ্য দ্রুত সরিয়ে নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। ঝুঁকি কমাতে রাসায়নিক পণ্য আমদানীর ক্ষেত্রে কড়কাড়িও আরোপ করা হয়েছে।
০৪:১৯ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হাবিপ্রবি শিক্ষকদের
উপাচার্যের সাথে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকেরা।
০৪:১৭ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের কালিয়ায় পল্লীসমাজের উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তিনটি এলাকায় এ মানববন্ধন করা হয়।
০৪:১৬ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
দাগনভূঞায় ডোবায় মিলল গৃহবধূর লাশ
ফেনীর দাগনভূঞায় বাড়ির পাশের ডোবা থেকে শাহনাজ ডলি (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
০৪:১০ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
পদ ফিরে পেলেন মৌলভীবাজারের দুই ইউপি সদস্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাময়িকভাবে বহিষ্কার হওয়া দুই ইউপি সদস্যকে পুনরায় তাদের স্বপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ পেয়ে স্বপদে ফিরিয়ে দেয়ায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও তদন্তকারী স্থানীয় সরকারের ঊর্ধ্বতন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান।
০৪:০৬ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
রূপপুর পারমানবিক কেন্দ্রের যন্ত্রাংশ পাঠাল “ জিও পডলস্ক ”
রূপপুর পারমানবিক কেন্দ্রের টার্বাইন আইল্যান্ডের জন্যে এক সেট যন্ত্র প্রস্তুত করে পাঠিয়েছে “পি জে এস সি পডলস্ক” ( রোসাটম- অটোমেনারগোম্যাশের যন্ত্র উৎপাদনকারী শাখার একাংশ )। এম এস আর ১২০০ এর প্রথম সেট বাংলাদেশে পাঠানো হয়েছে । এগুলো বিদ্যুতকেন্দ্রের ২য় ইউনিটে ব্যাবহার করা হবে।
০৪:০৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
বিবস্ত্রের শিকার গৃহবধূর দুই মামলা পিবিআইতে হস্তান্তর
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা দুটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআিই) হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন গৃহবধূ।
০৪:০১ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
নলছিটিতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ
ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কপালবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতরাতে ধর্ষক হাসানসহ পাঁচজনকে আসামি করে নলছিটি থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে।
০৩:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার বুড়ি পোতাজিয়ার বড়াল নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
০৩:৫৮ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি অধ্যাপকের পদযাত্রা
সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে খালি পায়ে হেঁটে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান।
০৩:৫৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
দেশে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনা রোগী।
০৩:৪৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি
ক্ষুধা দূরীকরণে অবদান রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি এমন তথ্য দিয়েছে। খবর সিএনএন
০৩:২৫ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
- ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি, গ্রেপ্তার ‘বুলেট’
- ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন
- কপ৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশ
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
- ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাভারে আজও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























