পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু, নাসার সতর্কতা
মহাকাশ ব্রহ্মাণ্ডে এক এক করে অনেক ঘটনাই ঘটে চলছে। ঘন্টায় ৪৮ হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে গ্রহাণু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। সে জন্য ২৪ জুলাই সতর্কতা জারি করেছে নাসা।
১১:৩৪ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
বন্যায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ (ভিডিও)
উত্তরাঞ্চলে নদনদীর পানি কমছে। বাড়ছে মধ্যাঞ্চলে। বিভিন্ন স্থানে পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন স্থানে। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বন্যার্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
১১:৩০ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ যুবক আটক
যশোরের শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার নাভারণ রেল ষ্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
১১:১৭ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
ভারতে একদিনেই সর্বোচ্চ আক্রান্ত
ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৭ হাজার ৪০৭ জনের দেহে করোনার সংক্রামণ ধরা পড়েছে। আক্রান্তের নিরিখে এটিই ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজারের বেশি। একদিনে আরও ৫৪৩ জনসহ মোট মৃত্যু সাড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত গত ৩ দিনে ভারতে ১ লাখ নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পড়েছিলেন।
১১:০৭ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
যে ১২ দেশে এখনও পৌঁছেনি করোনা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১ কোটি ৪৪ লাখ ছাড়িয়েছে। এই প্রাণঘাতি ভাইরাসটিতে বিশ্বের ৬ লাখ ৪ হাজার ৮২৩ মানুষ প্রাণ হারিয়েছে। ভাইরাসটি এতটাই অপ্রতিরোধ্য যে, এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশে পৌঁছে গেছে করোনা। কোনও দেশে এর সংক্রমণ একটু কমলে পরক্ষণেই দেখা যাচ্ছে তা আবার বেড়ে যাচ্ছে। এর মধ্যেও বিশ্বের ১২টি দেশে এখনও কোভিড-১৯ হানা দিতে পারেনি। খবর আল-জাজিরা
১১:০১ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
শৈলজারঞ্জন মজুমদার, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ
শৈলজারঞ্জন মজুমদার। রবীন্দ্রসঙ্গীতের বিশেষজ্ঞ সাধক, প্রশিক্ষক ও রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহচর তিনি। অবিকৃত ও বিশুদ্ধরূপে রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং এর প্রচার-প্রসারে খোদ রবীন্দ্রনাথ জীবদ্দশায় যে ক’জন শিষ্যের ওপর নির্ভর করতেন তাদের মধ্যে তাঁর নামটি সর্বাগ্রগণ্য। কিংবদন্তিতুল্য এই সঙ্গীতসাধক পুরো জীবন রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র-সান্নিধ্যে সমর্পণ করেছেন। আজ ১৯ জুলাই প্রখ্যাত এ সঙ্গীতজ্ঞের জন্মবার্ষিকী।
১০:৩১ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
যুক্তরাষ্ট্রে আক্রান্ত কমলেও বেড়েছে মৃতের সংখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এক দিনের দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৭৪৯ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ৯২৭ জন। যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) এমনটি জানানো হয়েছে।
১০:২৯ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
স্বাস্থ্যের ডিজি ও নাসিমাসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক
নিয়মনীতির তোয়াক্কা না করে রিজেন্ট হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি দেওয়াসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অন্তত ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০:২২ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
করোনারকালে ব্রিটিশ রাজপরিবারে বিয়ে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বের যে কয়টি দেশ বেশি বিপর্যস্ত হয়েছে তার মধ্যে ব্রিটেন একটি। এখনও এই দেশটিতে কোভিড-১৯তে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে বহু মানুষ। এরই মধ্যে ব্রিটেনের রাজপরিবারে এক বিয়ের অনুষ্ঠান হয়েছে। আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
১০:০৪ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
করোনায় সুস্থ হয়ে উঠছেন বচ্চন পরিবারের সদস্যরা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বচ্চনরা সপরিবারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আগেই। করোনা চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মহাতারকা অমিতাভ বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন। এমনটাই জানিয়েছে মুম্বাই নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ।
০৯:২৬ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
যতই দিন যাচ্ছে ততই ব্যাপকতা ছড়িয়ে দিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯। ভয়াল রূপ ধারণ করছে দিন দিন। বাড়ছে আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃতের তালিকাও। তবে আগের দিনের চেয়ে গতকাল কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৩৩ হাজার ২৪৮ জন মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ৮ হাজার কম। বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৪৮২ জন যা এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৭ হাজার ৩৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪ হাজার ৮২৩।
০৯:১৯ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ
বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক ও কবি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। তার ছদ্মনাম বনফুল। সাহিত্যাঙ্গনে তিনি এই ছদ্মনামেই অধিক পরিচিত।
০৯:১২ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
দ্বিজেন্দ্রলাল রায়ের আজ জন্মদিন
কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের আজ জন্মদিন। ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্ম। পিতা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান। তার বাড়িতে বহু গুণীজনের সমাবেশ হতো।
০৯:০২ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
খালি চোখে দেখা গেল পাঁচ গ্রহ!
০৮:৫৪ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে আর্সেনাল
এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে আর্সেনাল। ওয়েম্বলি স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে ২-০ গোলে জয় পায় আর্সেনাল। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে গানাররা।
০৮:৪৫ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
শুভ জন্মদিন কাজী আনোয়ার হোসেন
লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্মদিন আজ। তিনি ১৯৩৬ সালের আজকের দিনে (১৯ জুলাই) ঢাকায় জন্মগ্রহণ করেন। লেখক হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তার।
০৮:৩৫ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
০৮:২৩ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
০৮:১৬ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
আজ থেকে সব কার্যদিবসেই বসবে ভার্চুয়াল আপিল বিভাগ
সপ্তাহের সব কার্যদিবসেই আজ রোববার থেকে চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল কার্যক্রম। শনিবার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৮:১২ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
করোনায় বিশ্বের ‘ভঙ্গুর কঙ্কাল’ উন্মুক্ত : জাতিসংঘ মহাসচিব
করোনাভাইরাস মহামারিতে বর্তমান বিশ্বের ‘ভঙ্গুর কঙ্কাল’ উন্মুক্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জানান, এর কারণে অন্তত ১০ কোটি মানুষ চরম দরিদ্র হয়ে পড়তে পারে।
০৮:০৪ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
রেনেসাঁ’র দেশে (দ্বিতীয় পর্ব)
আমার কর্তাব্যক্তিটি খুব পড়ুয়া। অনেক বই পড়েন। কোথাও বেড়াতে গেলে সেই দেশ সম্পর্কে আগে নিজে সব জেনে নেন তারপর ওখানে গিয়ে সবার আগে ওই দেশের দর্শনীয় ও কৃষ্টি ঐতিহ্য সম্বলিত বই কিনেন। বিখ্যাত ও দর্শনীয় স্থানগুলো আগে নিজে যাচাই বাছাই করে ভ্রমণের সময় ঠিক করেন। ইতালি যাবার আগেও এর ব্যাতিক্রম হয়নি। এ সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম উনার কাছেই। উনি যে খুব ভালো একজন ভ্রমণসঙ্গী সেটা যারা তার সাথে ভ্রমণ করেছেন তাদের অনেকেই জানেন।
০৫:১৫ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (ভিডিও)
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। সেই সময় ক্যানসারের চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
০৪:৩৫ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
হ্যাক থেকে অ্যাকাউন্ট কীভাবে নিরাপদ রাখবেন? জেনে নিন
একের পর এক হ্যাক হচ্ছে বাঘা বাঘা লোকেদের টুইটার অ্যাকাউন্ট। হ্যাকারদের কবলে পড়েছেন বারাক ওবামা, জো বিডেন থেকে শুরু করে এলোন মাস্ক ও আরও অনেকে। হ্যাকাররা বিটকয়েন স্ক্যামের মাধ্যমে এই কাজ চালিয়েছে বুধবারই।
১২:৪৬ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
আসামী ধরতে নদীতে ঝাঁপ, র্যাব সদস্যের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামী ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটেছে।সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
১২:২০ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
- খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী
- সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- আগারগাঁওয়ে তিন দিনব্যাপী হাউজবোট মেলা শুরু
- মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন প্রকৌশলী
- শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর
- পশ্চিমবঙ্গে গীর্জায় হামলা-নির্যাতনের নিন্দা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের
- যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























