শার্শা সীমান্তে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা থেকে চার'শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক খোকন মিয়া শার্শার রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে। এ সময় আরো ৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
০৭:৩৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
আক্রান্তে চীনকে অতিক্রম করল বাংলাদেশ
করোনায় আক্রান্তের দিক দিয়ে চীনকে অতিক্রম করেছে বাংলাদেশ। গেল বছরের ডিসেম্বরের শেষে কোভিড -১৯ শুরু হয় চীনে। এখন চীনই করোনাক্রান্তের দিক দিয়ে ১৮টি দেশকে পিছনে ফেলে দিয়েছে।
০৭:১৫ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
পরিবর্তনের ছোঁয়া এশিয়ান ফুটবলেও
করোনায় পাল্টে গেছে গোটা বিশ্ব। যেন স্থবির হয়ে পড়েছে পূর্ব থেকে পশ্চিমের প্রতিটি প্রান্ত। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। পরিবর্তিত পরিস্থিতিতে ধীরে ধীরে মানিয়ে চলতে শুরু করেছে বেশকিছু দেশ। পরিবর্তনের হাওয়া লেগেছে খেলার মাঠেও। এরইমধ্যে, বন্ধ হওয়া জনপ্রিয় লিগগুলোও বিধি-নিষেধ মেনে মাঠে গড়াচ্ছে।
০৭:১৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ঢাকার দোহারে প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে শনিবার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন প্রদান করা হয়।
০৭:০৯ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া-(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিখাতা গ্রামের ধনু মিয়ার ছেলে।
০৬:৩৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
পিতার মতোই সাহসী ও আপোষহীন ছিলেন মোহাম্মদ নাসিম
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম পিতা মনসুর আলীর মতোই সাহসী ও আপোষহীন ছিলেন।
০৬:৩৫ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই করোনাক্রান্ত: বাড়ি লকডাউন
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে কর্মরত দুই এসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম। তারা বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন।
০৬:৩৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন এবং উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেন।
০৬:২৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
বাগেরহাটে শনাক্ত আরও ১৭, মোট আক্রান্ত ৬৬
বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
০৬:১৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মালয়েশিয়া আওয়ামী লীগের শোক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগ। শনিবার (১৩ জুন) পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
০৫:৫৮ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকা পড়া ২৪ জন বাংলাদেশি। শনিবার সকাল থেকে দুপুর নাগাদ ২৪ জন বাংলাদেশি নিজ দেশে ফিরে আসেন।
০৫:৫৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
‘ই-মিউটেশন কার্যক্রমে জাতিসংঘ পুরস্কার অর্জন অত্যন্ত গৌরবের’
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন কার্যক্রমটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে। এ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মত স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেছে যা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।’ গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত শনিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রস্তাবিত বাজেটে ভূমি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ হাজার ১৫ কোটি টাকা।
০৫:৫৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে দু-জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে নূর মোহাম্মূদ (৪৮) ও সুবল পাল (৭৫) নামের আরও দু-জনের মৃত্যু হয়েছে। নুর মোহাম্মদ উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক হাসপাতাল মহল্লার মৃত আব্দুল রহিমের ছেলে এবং অপরজন পৌর এলাকার বাড়ইয়া গ্রামের মৃত ভবানী পালের ছেলে। পৌর মেয়র এস এম নজরুল ইসলাম পুলিশ প্রশাসন নিয়ে মৃত ব্যক্তিদ্বয়ের বাড়ি সহ কয়েকটি বাড়ি লক ডাউন করে দিয়েছেন। এ দিয়ে উল্লাপাড়ায় গত ৩ দিনে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হলো।
০৫:৫২ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
আমুর চোখে মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এ রাজনীতিবিদ আজ শনিবার সকালে মারা যান। মোহাম্মদ নাসিম এ দেশের রাজনীতির বিশেষ পরিচিত মুখ। জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য উত্তরসূরী হিসেবে আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কয়েক দশক ধরে।
০৫:৪৮ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
নিরাপত্তার ঘেরাটোপে থেকেও যারা করোনা থেকে রেহাই পাননি
সারা বিশ্বে চলছে করোনার মহামারি। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭,৭৪০,৫০৫ জন। মৃত্যু হয়েছে ৪,২৮,৩৪২ জনের। সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। তার পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, ব্রিটেন, স্পেন, ইটালির মতো দেশ। লক্ষ্যনীয় বিষয় হল ভয়ঙ্কর এই ভাইরাস ছেড়ে কথা বলেনি নিরাপত্তার ঘেরাটোপে থাকা রাজনীতিবিদদেরও। দেখে নিন দুনিয়ায় যেসব রাজনীতিবিদ কোভিড পজিটিভ হয়েছে তাদের তালিকা।
০৫:৩৩ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,কিশোর গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন-(১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সুহিলপুর ইউনিয়নের জামতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
০৫:৩০ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ আ.লীগের ৭ দিনের কর্মসূচী গ্রহণ
জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর সন্তান,আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাত দিনব্যাপী শোকসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
০৫:০৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
করোনায় দ্বিতীয় ধাপে আক্রান্ত হচ্ছে চীন
প্রাণঘাতি করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর উৎপত্তি চীনে এমনটিই ধারণা করা হয়েছে। এ ভাইরাস এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার নতুন করে দেশটিতে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে রাজধানী বেইজিং’র কিছু অংশকে অবরুদ্ধ বা লকডাউন করা হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট, এফপি ও আলজাজিরা’র।
০৪:৫৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের হিসাব রক্ষকের কাছে অসহায় অধিদপ্তরও!
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক আশরাফ মজিদের টেন্ডার দুর্নীতি, বদলি স্থগিতসহ নানা বিষয়ে অনিয়ম দুর্নীতির বিষয়টি ওপেন সিক্রেট। একাধিকবার তার বদলির আদেশ স্থাগিত নিয়েও রয়েছে নানান রটনা।
০৪:৪৯ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
০৪:৪৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
মুজিববর্ষ উপলক্ষে ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি শুরু
নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ১ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা বনবিভাগের উদ্যোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তালঝাড়ী মঙ্গলখাল স্লইস গেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
০৪:৪৬ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
মাদারীপুরে ইউএনওসহ আক্রান্ত আরও ৫৭
মাদারীপুরে এক উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়াল।
০৪:৪৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
আগামীকাল সকালে মোহাম্মদ নাসিমের দাফন
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে।
০৪:৪১ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে আইইবি`র শোক
বর্ষীয়ান রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
০৪:৩৯ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার
- সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ
- এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প
- জামায়াত এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার
- সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ
- বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী























