ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বলিউডে আগেই হানা দিয়েছিল করোনাভাইরাস। এ বার আক্রান্ত হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহেনশা-কে।

১২:৩৪ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

কুমিল্লায় করোনা বিষয়ক মতবিনিময় সভা  

কুমিল্লায় করোনা বিষয়ক মতবিনিময় সভা  

কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব এর সাথে জেলা ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের করোনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২:২৭ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

পাটকল বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

পাটকল বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদসহ ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, স্বাস্থ্যখাতে দুর্নীতি, করোনাকালীন বরাদ্দে লুটপাট বন্ধের দাবিতে জয়পুরহাটের পাঁচুরমোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

১২:২২ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

রিজেন্ট-জেকেজির প্রতারণায় স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা  

রিজেন্ট-জেকেজির প্রতারণায় স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা  

মহামারি করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা নিয়ে আলোচিত রিজেন্ট হাসপাতাল ও জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) প্রতারণার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির দাবি, হাসপাতাল দুটি তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এটা তারা ধারণাও করতে পারেননি। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ডা. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত ব্যাখ্যা দেয় অধিদপ্তর।

১২:১৬ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

বাউফলে সাংবাদিক ও পুলিশসহ ৯ জন আক্রান্ত 

বাউফলে সাংবাদিক ও পুলিশসহ ৯ জন আক্রান্ত 

পটুয়াখালীর বাউফলে ৭ পুলিশ সদস্য ও এক সাংবাদিক পরিবারের দুইজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এরা সবাই হোম আইসোলেশনে আছেন। 

১২:০৭ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

ঈদ আসলেও বেচাকেনা নেই

ঈদ আসলেও বেচাকেনা নেই

অবশেষে রাজধানী ঢাকার কোনও কোনও এলাকার দৃশ্যপট পাল্টে যাচ্ছে। গত দেড় মাস ধরে টানা বন্ধ থাকার পর থেকেই খুলতে শুরু করে বেশ কিছু দোকান, বিপণি বিতান ও শপিংমল। প্রতিদিনই মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, আসছে মৃত্যু সংবাদ ও তার পরেও আসন্ন ঈদের কথা মাথায় রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার।

১২:০৬ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার

গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

নাটোরে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তমাল হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

১১:৫১ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

ভোলায় মেধাবী ছাত্রী রোকসানার রহস্যজনক মৃত্যু, বিচারের দাবি

ভোলায় মেধাবী ছাত্রী রোকসানার রহস্যজনক মৃত্যু, বিচারের দাবি

ভোলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের মেধাবী ছাত্রী ও দৌলতখান উপজেলার জয়নগর এলাকার রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১:২১ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

রাজধানীর খিলক্ষেতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রাজধানীর খিলক্ষেতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিকুঞ্জ শাখার অধীনে খিলক্ষেত উপশাখা ৯ জুলাই ২০২০ রাজধানীর খিলক্ষেতে উদ্বোধন করা হয়। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। 

১১:১৯ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

সাহারা খাতুনের মৃত্যুতে মালয়েশিয়া আওয়ামী লীগের শোক

সাহারা খাতুনের মৃত্যুতে মালয়েশিয়া আওয়ামী লীগের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি ও ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন উদ্দিন খান লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগ।

১১:১১ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

ঠাকুরগাঁওয়ে তিন দফা দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে তিন দফা দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

রাষ্ট্রায়ত্ত সকল পাটকল বন্ধ ঘোষণা ও শ্রমিক-কর্মচারীদের জোড়পূর্বক গোল্ডেন হ্যান্ডশেক দেওয়াসহ স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১:০৮ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

স্বাস্থ্যসেবায় কোনরকম ঘাটতি রাখা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় কোনরকম ঘাটতি রাখা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষের স্বাস্থ্যসেবায় কোন ধরণের ঘাটতি বা কমতি রাখা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে করোনার প্রকোপ চলছে। মহামারী যতই বৃহৎ আকারে থাকুক মানুষের স্বাস্থ্যসেবায় কোনরকম ঘাটতি রাখা যাবেনা। দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর, গ্রাম সবখানেই এবং স্বাস্থ্যখাতের সব স্তরে মানুষের স্বাস্থ্যসেবা সমানভাবে অব্যাহত রাখতে হবে।

১০:৫৬ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

ইতালি উপকূলে ভিড়লেন ৩৬২ বাংলাদেশি 

ইতালি উপকূলে ভিড়লেন ৩৬২ বাংলাদেশি 

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দুই দিনে পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশী ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছেছে। এদের মধ্যে ৩৬২ জন বাংলাদেশি। শুক্রবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে।

১০:৩৮ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

ঠাকুরগাঁওয়ে শিশু-কিশোরদের মাঝে স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিশু-কিশোরদের মাঝে স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁও জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ওঁড়াও সম্প্রদায়ের শতাধিক শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে করোনা প্রতিরোধী মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। স্থানীয় হিমালয় মুক্ত মহাদল (স্কাউট) এর উদ্যোগে শনিবার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

১০:৩৬ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

জিডিপিতে বড় ভূমিকা রাখতে পারে স্বর্ণ বাণিজ্য

জিডিপিতে বড় ভূমিকা রাখতে পারে স্বর্ণ বাণিজ্য

করোনাভাইরাস সংকটে স্থবির হয়ে পড়ছে ব্যবসা-বাণিজ্য, সব কিছুতেই মন্দা ভাব কিন্তু স্বর্ণের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল বুধবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ২০১১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

১০:২০ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

দোহারে আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  

দোহারে আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার দোহারে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। তাঁর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ হাতে বৃক্ষরোপন করেন। 

১০:১৯ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

থেমে নেই ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রচারণা (ভিডিও)

থেমে নেই ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রচারণা (ভিডিও)

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন নেতা। এরইমধ্যে অনেকেই পোস্টার বিলবোর্ড টাঙিয়ে প্রার্থীতার কথা জানান দিয়েছেন। এদিকে জাতীয় পার্টিও আসনটি চায়। অন্যদিকে দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন বিগত নির্বাচনে বিএনপির প্রার্থী।

০৯:৫২ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

প্রধানমন্ত্রী সুস্থ থাকলে আগামীতে মানুষকে রিলিফ নিতে হবে না

প্রধানমন্ত্রী সুস্থ থাকলে আগামীতে মানুষকে রিলিফ নিতে হবে না

প্রধানমন্ত্রী যদি সুস্থ থাকেন তাহলে বাংলাদেশের মানুষকে আর রিলিফ নিতে হবেনা। তাঁর দক্ষ রাষ্ট্র পরিচালনায় দেশ আজ উন্নয়নশীলতার দিকে। সেদিন খুব কাছেই যেদিন রিলিফ দেয়ার মানুষই খোঁজে পাওয়া যাবেনা বলে এমন মন্তব্য করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম।

০৯:৪৮ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

পৌনে দু’লাখ জনে মাত্র একজন টেকনিশিয়ান!

পৌনে দু’লাখ জনে মাত্র একজন টেকনিশিয়ান!

নাটোরে নমুনা সংগ্রহে ধীরগতি পরিলক্ষিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে জনবল সংকটের কারণে নমুনা সংগ্রহে গতি বাড়ছেনা বলে দাবি স্থানীয় স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় ২২ লাখ মানুষের জন্য মাত্র ১৩ জন ল্যাব টেকনিশিয়ান কর্মরত রয়েছেন। এ হিসেবে ১ লাখ ৬৯ হাজার ২৩০ জন মানুষের জন্য একজন ল্যাব টেকনিশিয়ানকে কাজ করতে হচ্ছে। ২৪ ঘণ্টাই তাদের নমুনা সংগ্রহের জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। 

০৯:৪০ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

বাংলাদেশিদের `ভাইরাস বোমা` বলেননি ইতালির প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের `ভাইরাস বোমা` বলেননি ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বাংলাদেশি নাগরিকদের ভাইরাস বোমা বলেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  আজ শনিবার (১১ জুলাই) বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

০৯:৩২ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

বরগুনায় করোনা মোকাবেলায় মতবিনিময় সভা

বরগুনায় করোনা মোকাবেলায় মতবিনিময় সভা

বরগুনায় করোনা মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যতে করনীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

০৯:২০ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী জিল্লুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

০৯:০০ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

সাহারা খাতুনের কফিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

সাহারা খাতুনের কফিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

০৮:৫৪ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

বিপণনে দরকার নতুন কৌশল
ভার্চুয়াল সেমিনারে বক্তারা

বিপণনে দরকার নতুন কৌশল

প্রথাগত বিপনন ব্যবস্থায় কৃষক ও খামারীদের মুনাফা দেওয়া সম্ভব নয়। এজন্য মহামারী পরিস্থিতি ছাড়াও সামনের দিনে বিপনন ব্যবস্থায় নতুনত্ব আনতে হবে। অনলাইন মার্কেটিং এর পাশাপাশি বিপননে নতুন কৌশল নিতে হবে। দেশের অনলাইন বিপননে আরো তদারকি ও মান বাড়ানো প্রয়োজন। অনলাইন বিপনন মানহীণ হলে মানুষের আস্থাহীনতা তৈরি হতে পারে। তখন সেই ব্যবস্থাও ঝুকিতে পড়তে পারে। মহামারি পরিসিত্মতিতে দেশের গ্রামীন ও প্রান্ত্মিক মানুষের কাছে বন্টন সুনশ্চিত করার পাশাপাশি সচ্চতা প্রয়োজন।

০৮:৪৫ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি