ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

ইতালি ফেরত যাত্রীরা কোয়ারেন্টিনে

ইতালি ফেরত যাত্রীরা কোয়ারেন্টিনে

ইতালি ফেরত কাতার এয়ারওয়েজের বিমানটি ১৪৭ জন যাত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে কোয়ারেন্টিনের জন্য আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়েছে। শুক্রবার ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। 

০২:২১ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

‘স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান সক্রিয় হবে’

‘স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান সক্রিয় হবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘স্বাস্থ্যখাতে চিহ্নিত দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে আইনি অভিযান আরও সক্রিয় করা হবে।’

০২:২১ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী গুরাপুতু নিহত

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী গুরাপুতু নিহত

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

০২:১৪ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

রাজশাহীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

০২:০৬ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

০২:০০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

ভারতে আট পুলিশ হত্যার মূলহোতা বিকাশ নিহত 

ভারতে আট পুলিশ হত্যার মূলহোতা বিকাশ নিহত 

ভারতে আট পুলিশ সদস্য হত্যার ঘটনায় মূলহোতা ও ষাট মামলার আসামি বিকাশে দুবে নিহত হয়েছে। পুলিশের হাতে আটকের পর পালানোর চেষ্টাকালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় উত্তর প্রদেশের এই শীর্ষ সন্ত্রাসী।

০১:৫০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

ভারতে আবারও রেকর্ড শনাক্ত

ভারতে আবারও রেকর্ড শনাক্ত

ভারতে আবারও সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে করে আক্রান্তের সংখ্যা এক লাফে ৮ লাখ ছুঁতে চলেছে। এর মধ্যে দুই তৃতীয়াংশই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও, না ফেরার দেশে সাড়ে ২১ হাজারের বেশি ভারতীয়। 

০১:০২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

দক্ষিণ আফ্রিকায় হু হু করে বাড়ছে করোনা, একদিনেই শনাক্ত ১৪ হাজার 

দক্ষিণ আফ্রিকায় হু হু করে বাড়ছে করোনা, একদিনেই শনাক্ত ১৪ হাজার 

আশঙ্কার চেয়েও করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত দেশটিতে ফুঁসে উঠছে ভাইরাসটি। গত একদিনে সেখানে ১৪ হাজার মানুষ করোনার শিকার হয়েছেন। এমন অবস্থায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। বিনামূল্যে চিকিৎসার পরও থামছে না মৃত্যু মিছিল।

১২:২৮ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনা মোকাবিলায় আওয়ামী লীগ

করোনা মোকাবিলায় আওয়ামী লীগ

৭ জুলাই (২০২০) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছেন, ‘সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্তহাতে তা মোকাবিলা করবে।’ কেবল আওয়ামী লীগ সরকার নয়, দল হিসেবে আওয়ামী লীগের কর্মসূচিতেও রয়েছে করোনা-মহামারি মোকাবিলার প্রত্যয়। ২৩ জুন দলটির ৭১তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। দেশের প্রাচীন রাজনৈতিক দল বলেই জনগণের প্রতি রয়েছে এর অপরিসীম দায়বদ্ধতা।

১২:২৬ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

পাটশাকের নতুন দুটি জাত উদ্ভাবন

পাটশাকের নতুন দুটি জাত উদ্ভাবন

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পাটশাকের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে। উদ্ভাবিত জাত দুটি স্বাদে তিতা নয় এবং সুস্বাদু। পুষ্টিমাণও প্রচলিত পাটশাকের চেয়ে বেশি। 

১২:২১ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনা সঙ্কটে নারীদের সুরক্ষায় কঠিন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান

করোনা সঙ্কটে নারীদের সুরক্ষায় কঠিন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান

অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের উপদেষ্টা, বাংলাদেশের অটিজম ও এনডিডি বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন বৈশ্বিক করোনা মহামারি সঙ্কটে নারীদের সুরক্ষা নিশ্চিতে সহজ কোনো প্রক্রিয়ার দিকে না গিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

১২:০২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

সরকারিভাবে শেখ কামালের জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত

সরকারিভাবে শেখ কামালের জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত

সরকারিভাবে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৫ আগস্ট দিবসটি উদযাপনে গতকাল এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

১১:৫৬ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

বিশ্বে একদিনেই আক্রান্ত আড়াই লাখ, মৃত্যু ৫ হাজার

বিশ্বে একদিনেই আক্রান্ত আড়াই লাখ, মৃত্যু ৫ হাজার

প্রথমবারের মতো বিশ্বে একদিনে প্রায় আড়াই লাখ মানুষের দেহে করোনার সংক্রমণ চিহ্নিত হয়েছে। এতে করে বিশ্বব্যাপী করোনাক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি পৌনে ২৪ লাখের বেশি। অব্যাহত তাণ্ডবে আরও প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে পৃথিবী ছাড়তে হয়েছে। যার সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে সাড়ে ৭২ লাখের বেশি ভুক্তভোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

১১:৫৫ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট

মাত্র কয়েকদিনের ব্যবধানে দক্ষিণ আমেরিকার আরেক প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হলেন। বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ প্রাণঘাতী করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় বলিভিয়ার প্রেসিডেন্ট নিজেই এই সংবাদ জানিয়েছেন।

১১:১৮ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

একদিনেই করোনার শিকার আরও ৬০ হাজার মার্কিনি

একদিনেই করোনার শিকার আরও ৬০ হাজার মার্কিনি

একদিনে আবারও ৬০ হাজারের বেশি আমেরিকান করোনার শিকার হয়েছেন। যা ২৪ ঘণ্টার নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। এই নিয়ে ট্রাম্পের দেশে সংক্রমিতের সংখ্যা ৩২ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। যেখানে ভাইরাসটিতে প্রাণ গেছে ১ লাখ প্রায় ৩৬ হাজার মানুষের। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সোয়া ১৪ লাখের মতো ভুক্তভোগী।

১১:১০ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

স্বাস্থ্যকর্মীদের জন্য সুখবর

স্বাস্থ্যকর্মীদের জন্য সুখবর

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য রয়েছে সুখবর। এই মহামারি আক্রান্ত রোগীদের যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মী সেবা দিচ্ছেন তাদের বিশেষ সম্মানি হিসেবে এককালীন দুই মাসের মূল বেতন দেওয়া হবে। 

১০:৫৭ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

ব্রাজিলে একদিনেই ১২শ মৃত্যু, শনাক্ত ৪৩ হাজার 

ব্রাজিলে একদিনেই ১২শ মৃত্যু, শনাক্ত ৪৩ হাজার 

বৈশ্বিক মহামারি করোনায় ব্রাজিলে বেড়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির ঘটনা। গত একদিনেও ১২শ জনের প্রাণ নিয়েছে ভাইরাসটি। এতে করে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ১৭ লাখের বেশি মানুষ। যে তালিকায় প্রেসিডেন্ট বোলসোনারোও রয়েছেন। তবে, আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

১০:৪৯ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

সহজ হচ্ছে করোনার পরীক্ষা

সহজ হচ্ছে করোনার পরীক্ষা

মহামারি করোনার পরীক্ষা আরও সহজ করতে কাজ করছেন বিভিন্ন দেশের গবেষকরা। করোনার ‘নেক্সট জেনারেশন টেস্ট’ নিয়ে কাজ চলছে। এর মাধ্যমে এক ঘণ্টারও কম সময়ে পরীক্ষার ফল জানা যাবে। এতে ভারী কোনো যন্ত্রাংশ বা খুব বেশি প্রশিক্ষিত কোনো কর্মীর প্রয়োজন হবে না। চিকিৎসকের কাছে গিয়ে বা বাড়িতে বসেই এই পরীক্ষা করা যাবে। এ তথ্য জানা গেছে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে।

১০:৪৭ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক হারাল : রাষ্ট্রপতি

বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক হারাল : রাষ্ট্রপতি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সাহারা খাতুন ছিলেন আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে তিনি গণতন্ত্রের বিকাশসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অপরিসীম অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।

১০:৪৫ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

সেই ছোট-খাটো মানুষটি

সেই ছোট-খাটো মানুষটি

আজ জ্ঞান-তাপস ড: মুহাম্মদ শহীদুল্লাহর ১৩৫তম জন্মবার্ষিকী। জন্ম তাঁর ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটের পেয়ারা গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতা ও প্যারিসের সরবন্ বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই ড: মুহাম্মদ শহীদুল্লাহ এর সঙ্গে জড়িত ছিলেন।

১০:৩০ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

নিখোঁজের পর সিউল মেয়রের লাশ উদ্ধার

নিখোঁজের পর সিউল মেয়রের লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক উন-সুনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে মেয়রের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান তার মেয়ে।

১০:১৬ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

শহিদ সাহেদ কাণ্ডে আপনি কি লজ্জিত?

শহিদ সাহেদ কাণ্ডে আপনি কি লজ্জিত?

“নামের বড়াই করো না’কো, নাম দিয়ে কি হয়! নামের মাঝে পাবে না’কো, আসল পরিচয়।” -এটি একটি জনপ্রিয় গান। গানের কথাগুলো অসত্য প্রমাণ করেছে শহিদ আর সাহেদ। একজন এসএসসি পাশ, আরেকজন অবশ্য স্বাতক ডিগ্রাধীরা। শহিদ নিজে এমপি, তার স্ত্রী সেলিনা ইসলামও এমপি। বাহ! কি দারুণ ব্যাপার, তাই না? স্বামী-স্ত্রী দুজনেই আইন প্রণেতা! কিন্তু সেই আইন প্রণেতা হয়েও পাপুল একজন মানবপাচারকারী হিসেবে চিহ্নিত হয়ে এখন ভিন দেশের কারাগারে বন্দী। এক দেশের আইন প্রণেতা আরেক দেশের আইনের চোখে অপরাধী। এটা কি লজ্জা! নাকি দেশের বারোটা বাজানো? ঠিক ঠাহর করতে পারছি না।

১০:০৮ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

কন‌্যাসন্তানের মা হলেন অভিনেত্রী তাসনুভা এলভিন

কন‌্যাসন্তানের মা হলেন অভিনেত্রী তাসনুভা এলভিন

মা হলেন লাক্স তারকা অভিনেত্রী তাসনুভা এলভিন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর একটি হাসপাতালে কন‌্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

০৯:৩৪ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

মাস্ক পরলে ৬৫ ভাগ কমে করোনার ঝুঁকি

মাস্ক পরলে ৬৫ ভাগ কমে করোনার ঝুঁকি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। প্রাণঘাতী এই ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে কাজ করছেন শতাধিক বিজ্ঞানী। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত মাস্ক ব্যবহারের উপর জোড় দিয়েছে ডাব্লি্উএইচও। এবার একদল বিজ্ঞানীর দাবি, মুখে মাস্ক পরলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি শতকরা ৬৫ ভাগ পর্যন্ত কমে যায়।

০৯:২৫ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি