ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

সরকারি অফিসে নতুন যানবাহন ক্রয় বন্ধ

সরকারি অফিসে নতুন যানবাহন ক্রয় বন্ধ

০৭:৩২ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

এবার ভারতের রাস্তা তৈরির কাজ বন্ধ করল নেপাল

এবার ভারতের রাস্তা তৈরির কাজ বন্ধ করল নেপাল

এবার বিহারের সীতামারহিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে নেপাল কর্তৃপক্ষ। বিষয়টি ভারতের স্বরাষ্ট্র দফতরকে জানিয়েছে র‍াজ্য সরকার। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া, দ্যা ডিপ্লোম্যাট ও হিন্দুস্তান টাইমস’র।

০৭:১১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

নেশার টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দিল স্বামী

নেশার টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দিল স্বামী

নাটোরের বাগাতিপাড়ায় নেশার টাকা না পেয়ে শারীরিক নির্যাতন করে স্ত্রীর চুল কেটে দিয়েছে স্বামী। বুধবার উপজেলার দয়ারামপুর এলাকার শেখপাড়ায় বর্বোরচিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নির্যাতিত নারীর নাম সাবিনা বেগম। তিনি ওই গ্রামের হায়দার আলীর স্ত্রী এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাগর সৈয়দপুর গ্রামের ইসমাইল হোসেন ঝিনু’র মেয়ে। 

০৭:০২ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

২৩ জেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

২৩ জেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

আগামী সপ্তাহে নতুন করে ২৩ জেলায় বন্যা দেখা দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তাই সেসব জেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জনান। 

০৬:৫৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

দিনাজপুরে চালকলগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি

দিনাজপুরে চালকলগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি

দিনাজপুরে চালকলগুলো পরিবেশ দূষণ করে চলেছে। মিলের কালো ধূয়া ও বাতাসে ভেসে ধানের তুষ ও ছাই জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে।

০৬:৫২ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

হিমছড়িতে ৯০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারি আটক

হিমছড়িতে ৯০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারি আটক

কক্সবাজারের ৯০ হাজার পিচ ইয়াবাসহ দেলায়ার হোসেন (২৮) নামে এক ইয়াবাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার ভোর রাতে রামু উপজেলার হিমছড়ি এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটক ইয়াবাকারবারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার মৃত নুরুচ্ছালামের ছেলে। 

০৬:৩৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

বাবা এন্ড্রুর কফিনের পাশে সপ্তক

বাবা এন্ড্রুর কফিনের পাশে সপ্তক

কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের লাশ অপেক্ষায় আছে সন্তানদের জন্য। অবশেষে তার ছেলে সপ্তক বাবাকে শেষ বিদায় জানাতে রাজশাহীতে ছুটে এসেছেন। তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান বুধবার রাতে। এরপর রাজশাহীতে পৌঁছান বৃহস্পতিবার সকালে।

০৬:২৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মুক্তি পাচ্ছে কালার অব চাইল্ডহুড 

মুক্তি পাচ্ছে কালার অব চাইল্ডহুড 

‘পৃথিবীতে যা কিছু সুন্দর সেসব কিছুই হালাল, যা কিছু অসুন্দর সেসব কিছুই হারাম’এ স্লোগান নিয়ে নির্মিত হয়েছিলো স্বল্পদৈর্ঘ্য ‘কালার অব চাইল্ডহুড’। শাহাদাত রাসেল’র চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘কালার অব চাইল্ডহুড’র কাহিনিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও একজন কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থানের দ্বৈত চরিত্র।

০৬:২৮ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী পাটের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের পাটকলগুলোকে সময়োপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা এটাকে নতুনভাবে করব, এখানে যারা আগ্রহী তাদেরকে আমরা আবার ট্রেনিং দেব। ট্রেনিং দিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে তাদেরকে তৈরি করব। পাটকল চালু হলে অভিজ্ঞতা যাদের আছে, তারাই নতুন করে চাকরি পাবে।

০৬:১৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

`সরকারি-বেসরকারি প্রচেষ্টায় এই দুঃসময় আমরা অতিক্রম করব`

`সরকারি-বেসরকারি প্রচেষ্টায় এই দুঃসময় আমরা অতিক্রম করব`

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক বলেছেন,করোনা পরিস্থিতিতে নগরের অতি দরিদ্রদের মধ্যে সাজেদা ফাউন্ডেশন কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম সত্যিকার অর্থে একটি মানবিক ও মহতি উদ্যোগ। আমি বিশ্বাস করি, সরকারি-বেসরকারি প্রচেষ্ঠায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই দুঃসময় আমরা অতিক্রম করতে সক্ষম হবো।  

০৬:১১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

পরীক্ষা ছাড়াই অটোপ্রমোশনের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

পরীক্ষা ছাড়াই অটোপ্রমোশনের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের অটোপ্রমোশনের খবর ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

০৬:০৫ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

শিশু খাদ্য আমদানিতে শিথিলতা প্রত্যাহার

শিশু খাদ্য আমদানিতে শিথিলতা প্রত্যাহার

নবাজাতক ও শিশু খাদ্য আমদানিতে সরকার যে কয়টি শর্ত শিথিল করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর বিজ্ঞপ্তি জারি করে এসব শিথিলতা প্রত্যাহার করেছে।

০৫:৫৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

গরুর ধাক্কায় আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস বিকল!  

গরুর ধাক্কায় আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস বিকল!  

নাটোরে গরুর সঙ্গে ধাক্কা খেয়ে বিকল হয়ে যায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ৭৯৮ আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নাটোর-সান্তাহর রেল লাইনের বীরকুৎসা-মাধনগরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে যাত্রীদের কোন ক্ষতি না হলেও ট্রেনের সাথে ধাক্কা খাওয়া গরুটি মারা গেছে। 

০৫:৪৮ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মার্ক্সবাদী অর্থনীতিবিদ আবু মাহমুদের ঋণ শোধ হবে না

মার্ক্সবাদী অর্থনীতিবিদ আবু মাহমুদের ঋণ শোধ হবে না

তার কাছে আমাদের অনেক ঋণ। এ ঋণ কখনো শোধ হবার নয়। অথচ পহেলা জানুয়ারি তার শততম জন্মদিন নীরবে চলে গেল। আজ যাচ্ছে ৩২তম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তি এই অর্থনীতিবিদ বাঙালি জাতির অর্থনৈতিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে পঞ্চাশের দশক থেকে ছিলেন সোচ্চার। ছিলেন দুই অর্থনীতি তত্ত্বের প্রবক্তা। আমাদের স্বাধিকার আন্দোলনের এক অগ্রপথিক। তিনি কি বিস্মৃতির অতলে হারিয়ে যাবেন?

০৫:৪৫ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ঝুড়িতে ঝুলে গর্ভবতী গেলেন হাসপাতালে

ঝুড়িতে ঝুলে গর্ভবতী গেলেন হাসপাতালে

ছত্তীসগড়ের কন্দাগাঁওে এক মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট শুরু করে। তাই ঝুঁকি নিয়েই গর্ভবতী মহিলাকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে৷  ভিডিওটি সামনে আসতেই ফের একবার  নিন্দার ঝড় উঠেছে৷ প্রশ্ন উঠেছে গ্রামীণ চিকিৎসার পরিকাঠামো নিয়ে৷

০৫:৪৫ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

করোনায় মারা গেলেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম

করোনায় মারা গেলেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম

লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজীম হেলাল (৫২) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯.৩৫ মিনিটে ঢাকা'র সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

০৫:৩১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

রিজেন্টের সাহেদের ব্যাংক হিসাব জব্দ

রিজেন্টের সাহেদের ব্যাংক হিসাব জব্দ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিনের জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

০৫:২৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মার্কিন বিমান ধ্বংস করল ভেনিজুয়েলা

মার্কিন বিমান ধ্বংস করল ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার বিমানবাহিনী আমেরিকার একটি বিমান ধ্বংস করেছে। বিমানে মাদক বহন করা হচ্ছিল বলে দাবি করছে ভেনিজুয়েলা। বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটির বিমান বাহিনী এই ব্যবস্থা নেয়। খবর পার্স টুডে’র।

০৫:১৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গায় কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

০৫:১৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

পাপুল কুয়েতের নাগরিক নন: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় 

পাপুল কুয়েতের নাগরিক নন: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় 

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের কুয়েতি নাগরিকত্ব নেই বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের জাতীয় সংসদে পাপুলের কুয়েতি নাগরিকত্বের আলোচনার প্রেক্ষাপটে দেশটির পক্ষ থেকে এমন বার্তা এলো।

০৪:৫৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চিনাইর ও আখাউড়ায় সড়কের বাঁক সোজাকরণ প্রকল্পের অংশের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে। 

০৪:৫৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

চীনের বিরুদ্ধে নীরব জার্মানি

চীনের বিরুদ্ধে নীরব জার্মানি

জার্মানির ওপর চীনের বিরুদ্ধে মানবাধিকার প্রশ্নে কঠোর অবস্থান নেয়ার চাপ বাড়ছে। কিন্তু ম্যার্কেল সরকারের নীরবতা ভাঙার কোনো লক্ষণ নেই। ইউরোপীয় ইউনিয়নের অবস্থাও তথৈবচ। দেড় দশক ধরে আঙ্গেলা ম্যার্কেল জার্মানির চ্যান্সেলর। এ সময়ে ১২বার বেইজিং সফর করেছেন তিনি। তাঁর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয়েছে। ২০১৯ সালে দুই হাজার ৬০০ কোটি ইউরোর বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে। জার্মানির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন। ইউরোপ জুড়ে বাণিজ্যের প্রসার ঘটিয়ে ইউরোপীয় ইউনিয়নেরও দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে গেছে দেশটি। এক্ষেত্রে তাদের চেয়ে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র। 

০৪:৫০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ইতিহাসে ৯ কার্যদিবসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন

ইতিহাসে ৯ কার্যদিবসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন

মাত্র ৯ কার্যদিবসে সমাপ্ত হলো দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। করোনা পরিস্থিতির কারণে কঠোর সতর্কতার মধ্যে অনুষ্ঠিত এই অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে নানা শঙ্কা ও উৎকণ্ঠা থাকলেও তা শেষ পর্যন্ত ভালোয় ভালোয় সম্পন্ন হয়েছে।

০৪:৪৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

১০ জেলা ও উপজেলায় রেড ক্রিসেন্টের নমুনা সংগ্রহ বুথ স্থাপন

১০ জেলা ও উপজেলায় রেড ক্রিসেন্টের নমুনা সংগ্রহ বুথ স্থাপন

কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিতভাবে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ২০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

০৪:৪১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি