চুয়াডাঙ্গায় বিজিবি’র মেজরসহ আরও ২ জন আক্রান্ত
চুয়াডাঙ্গায় বিজিবি’র মেজরসহ আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৮ জনে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান একুশে টিভিকে এ ফলাফল নিশ্চিত করেন।
১০:২৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
করোনায় সরাসরি চিকিৎসায় নিয়োজিতদের এককালীন সম্মানী
নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সরকার এককালীন বিশেষ সম্মানী প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সম্মানীর আওতায় শুধু করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীরা এককালীন দুই মাসের মূল বেতনের পরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।
১০:১১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
পানিতে ডুবে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের ২ দিন পর ডুবে যাওয়া স্কুল ছাত্রী ফারজানার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফারজানা উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
০৯:৪৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
চামড়া ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ
আসন্ন কোরবানির ঈদে চামড়া শিল্পের ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান যাতে কাঁচা চামড়া ক্রয় করতে সক্ষম হয় সেজন্য ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু তাই নায়, ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়ক জামানত গ্রহণের বিষয়টি নমনীয়ভাবে দেখার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
০৯:৪৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
১৪ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর
দুদকের সুপারিশে দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।
০৯:৩০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
নির্দেশনা না মেনেই অনলাইনে ক্লাস নিচ্ছে জবির বিভাগগুলো
করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এরপর গত ২ জুলাই ৯টি নির্দেশনা মেনে অনলাইন ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, অনলাইন ক্লাস শুরু হলেও নির্দেশনা মানছেন না বিভাগগুলো। ক্লাস শেষে শিক্ষার্থীদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পজিটিভ রিভিউ দিতেও বাধ্য করা হচ্ছে।
০৯:২১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইতালির সব ফ্লাইট বাতিল
আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে ইতালি। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করেছে ইতালি।
০৯:১০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
করোনার টিকা তৈরিতে নীল রক্ত
অনেকটা ঘোরার খুরের মতো দেখতে এই প্রাণীটিকে জাতে নাকি কাঁকড়া। তাই এটিকে বলা হয় নাল কাঁকড়া। যদিও জীববিজ্ঞানীদের মতে, এটিকে কাঁকড়ার মতো দেখতে হলেও এটি আসলে একটি সামুদ্রিক কাঁকড়াবিছে। এই নাল কাঁকড়ার রক্তের রং হালকা নীল হয়ে থাকে।
০৮:৫৮ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়ার ৬ সাংবাদিকের হাত-পা কেটে নেয়ার হুমকি
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশ সংক্রান্ত ঘটনায় ছয় সাংবাদিককে হাত-পা কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জেলার কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভুঁইয়া জীবন ও পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিকের পক্ষ নিয়ে এ হুমকি দেয়া হয়।
০৮:৫৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী সাইফ
মোঃ সাইফ উদ্দিন! একটি পরিবারের একরাশ স্বপ্নের নাম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন সাইন্সের ‘ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট’ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে পরিবারের হাল ধরার স্বপ্নে বিভোর সাইফ করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে শারীরিক যন্ত্রনা অনুভব করলে গ্রাম্য ডাক্তারের শরণাপন্ন হন।
০৮:৫৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বর্তমানে সরকারি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে সুন্দরভাবে জীবন চালানো যায়। বৈধ আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই ব্যায় করতে হবে। দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না। বড়লোক হতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক। অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বিলাসী জীবনযাপনের জন্য পুলিশের চাকরি নয়।’
০৮:৪৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মবিরতি
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)এর আহ্বানে ৬ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জরুরি সেবা কার্যক্রম দুই ঘণ্টা রেখেছেন। কর্মবিরতির কর্মসূচি পালনকালে তারা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে সমবেত হয়ে দাবির সপক্ষে সমাবেশ করেন।
০৮:৪৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বরিশালে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
বরিশালে মেডিকেলসহ সকল হাসপাতালে ২০ হাজার টেকনোলজিস্ট নিয়োগ, সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে টেকনোলজিস্টরা। এ সময় পুরনোদের চাকরি স্থায়ীকরণেরও দাবি জানানো হয়।
০৮:৩৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া হাটে বণিক সমিতির সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরও একজন আহত হয়েছেন।
০৮:৩৮ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বেনাপোল পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট
স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেনাপোল পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫৪ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে পৌরভবন মিলনায়তনে পৌর এলাকার সকল শ্রেণিপেশার প্রতিনিধিদের উপস্থিতিতে বেনাপোল পৌরসভার মেয়র যশোর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৩৬ লাখ টাকা, বাকি ৪৮ কোটি ৪ লাখ টাকা সরকারী খাত খেকে আসবে।
০৮:৩৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে সওজ`এর ২ প্রকৌশলীর বদলি
জামালপুর-শেরপুর বনগাঁও সড়কের কজওয়ের ৭ কি. মি. শিমুলতলী সেতু ও একই সড়কের ৯ কি. মি. এর পোড়াদাহ দু’টি সেতুর নির্মাণ কাজে অংশগ্রহণ করে সেই সেতুর কাজ বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ (প্রাঃ) লিমিটেড প্রায় ৩৯ কোটি টাকার কাজ পান। সেতু দু’টি নির্মাণের শুরুতেই বালু মিশ্রিত পাথর, আয়রন বালু এবং পূর্বের ব্যবহৃত নির্মাণ সামগ্রীসহ নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতু নির্মাণে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
০৮:২৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
আদালত থেকে রেহাই পেলেন সালমান, করণ ও সঞ্জয় লীলা
সুশান্ত মৃত্যু মামলা থেকে বিহারের মজফফরপুর আদালত রেহাই দিল সলমন খান, কর্ণ জোহর, সঞ্জয় লীলা ভন্সালীকে। ১৪ জুন ‘রাবতা’ স্টারের মৃত্যুর কারণ হিসেবে ‘নেপোটিজম’ বা ‘স্বজনপোষণ’কে কাঠগড়ায় তুলতেই উঠে আসে এই তিন তারকা পরিচালক, প্রযোজক, অভিনেতার নাম। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁদের হস্তক্ষেপে সাত মাসে সুশান্ত ছ’টি ছবির কাজ হারান।
০৮:২৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
প্রাইম ব্যাংকের প্রথম ভার্চুয়াল এজিএম
প্রাইম ব্যাংক লিমিটেড প্রথমবারের মত ভার্চুয়াল প্লাটফর্মে ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুলাই, ২০২০ সম্পন্ন করেছে।
০৮:২৫ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
পুরো বিএনপিই এখন হোম আইসোলেশনে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পুরো বিএনপিই এখন হোম আইসোলেশনে।
০৮:১৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
করোনা ভাইরাসের ফলে বাংলাদেশে নতুন রোগ শনাক্ত
করোনাভাইরাস মানুষের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটি নিয়ে প্রতিনিয়ত নতুন তথ্য যোগ হচ্ছে। এ ভাইরাসের কারণে মানবদেহে এমন কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যেটির প্রভাব বেশ মারাত্মক। কোভিডের সঙ্গে সম্পর্কিত নতুন রোগ হচ্ছে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। এই রোগটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে।
০৮:০৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
সিরাজগঞ্জ আ.লীগের কার্যালয় ও কার্যক্রম বন্ধ ঘোষণা
দলীয় কোন্দল ও ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যাকান্ডের পর সংকটময় পরিস্থিতিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় বন্ধ এবং দলের সকল ইউনিটের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখার সিদ্বান্ত নেয়া হয়েছে।
০৮:০৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
আইপিএল আয়োজন নিয়ে যা বলল নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রস্তাব এসেছে বলে কয়েকদিন আগেই জানিয়েছিলেন এক বোর্ড কর্তা। প্রাণঘাতি করোনা ভাইরাসের ধাক্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যে পিছাতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।
০৭:৪৫ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
শিবচরে নববধূকে গণধর্ষণ,৩ যুবক আটক
মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি থেকে নামিয়ে চরে নিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেছেন।
০৭:৪০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে দল-মত নির্বিশেষে দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে কে কোন দলের সেটা বড় কথা নয়, দুর্নীতি ও অনিয়মে জড়িতদের আমরা ধরে যাচ্ছি। দুর্নীতিবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নেব এবং এটা অব্যাহত থাকবে।’
০৭:৩৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
- জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশের শিশুরা
- পুশইনের এক বছর পর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারতের কাছে হস্তান্তর
- উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪
- রূপালী ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম, ৫ কর্মকর্তাকে দুদকে তলব
- প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ























