কলারোয়ায় জাতীয় শোক দিবস পালিত
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
০৪:১৬ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
বশেফমুবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বশেফমুবিপ্রবি কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, বঙ্গবন্ধু কর্নারে আলোকচিত্র প্রদর্শনী।
০৩:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
০৩:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৬৪৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৬২৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।
০৩:৪৬ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
সিরাজগঞ্জে জাতির জনক ও তাঁর শহীদ পরিবারকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ
জাতীয় শোক দিবসে সিরাজগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জেলাবাসী। কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসুচির মধ্যে দিয়ে জেলার ৯টি উপজেলা, পৌরসভা, ৮২টি ইউনিয়ন তথা গ্রামে গ্রামে আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে।
০৩:৪১ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ জয়ার
আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ করছে জাতি। এ দিনে সোশ্যাল মিডিয়ায় ধানমন্ডি ৩২ এর সেই ঐতিহাসিক বাড়িতে তোলা ছবি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দেখা যায় জয়াকে, অন্যটিতে সেই বাড়ির ঐতিহাসিক সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
০৩:৩৮ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
কোম্পানীগঞ্জ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ পর্যটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ রয়েছে। মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন এ তথ্য নিশ্চিত করেন।
০৩:২৮ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
কঠোর নিরাপত্তায় ফেনীতে জাতীয় শোক দিবস পালিত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ এবং এর সহযোগী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছেন।
০৩:১৮ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
‘দ্য অল টাইম হিরো’ এবার বাংলা ভাষায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এবার তৈরি হয়েছে বাংলা ভাষায়। এর বাংলা শিরোনাম দেওয়া হয়েছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।
০৩:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
দক্ষিণ কোরিয়ায় জাতীয় শোক দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন করা হয়। কোভিড-১৯ মহামারী এবং কোরিয়ান সরকারের সামাজিক দূরত্ব কর্মসূচীর কারণে উক্ত অনুষ্ঠানটি সীমিত পরিসরে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে কিছু সংখ্যক কোরিয়ান এবং প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
০৩:০২ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
জাপানে বঙ্গবন্ধু’র শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত
জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসে যথাযথ শ্রদ্ধা আর ভাবগর্ম্ভীর পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা গেছে। আজ সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচীর শুরু হয়।
০২:৫৩ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
ভারতে অর্ধ লাখের ঘরে প্রাণহানি, আক্রান্ত ২৫ লাখ
নমুনা পরীক্ষা যত বাড়ছে করোনা রোগীর সংখ্যা ততটাই ভারি হচ্ছে ভারতে। এমন ঊর্ধ্বমুখী সংক্রমণে দেশজুড়েই উদ্বেগ দেখা দিয়েছে। ভাইরাসটির থাবায় দেশটির প্রায় অর্ধ লাখ মানুষ পৃথীবি ছেড়েছেন। আক্রান্ত বেড়ে ২৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে, দুই-তৃতীয়াংশ রোগী সুস্থতা লাভ করেছেন।
০২:৪৫ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
বাঙালি জাতির স্বপ্নের রূপকার ছিলেন বঙ্গবন্ধু : রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার।
০২:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে জাতীয় শোক দিবস পালিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো- জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বুকে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ।
০২:২৭ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
১৫ আগস্টের হত্যাযজ্ঞের ষড়যন্ত্র উদঘাটনে কমিশন গঠনের পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ এ এম এস আরেফিন সিদ্দিক ১৯৭৫ সালের ১৫ আগস্টের পুরো হত্যাযজ্ঞের পেছনের ষড়যন্ত্র উদঘাটনে সার্বিক অনুসন্ধান চালাতে একটি স্বাধীন কমিশন গঠনের সুপারিশ করেছেন। জাতীয় শোক দিবসের প্রাক্কালে তিনি আজ এক সাক্ষাতকারে বলেন, সার্বিকভাবে সম্পূর্ণ ষড়যন্ত্র উদঘাটনে তথ্যানুসন্ধান কমিটি গঠন গুরুত্বপূর্ণ।
০২:১৪ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ
‘ইত্যাদি’খ্যাত কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত ৩১ জুলাই থেকে বিছানাতেই কাটছে তার সময়। তার বা হাত আর দুই পা একেবারেই অবশ হয়ে গেছে। ঠিকঠাক মতো কথাও বলতে পারছেন না তিনি। এছাড়া আগের সমস্যাগুলো আবার দেখা দিয়েছে। খেতেও পারছেন না ঠিকমতো।
০১:৫৫ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে কলিম উদ্দীন (৫২) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
০১:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
মেহেরপুরে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস
মেহেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
০১:৫০ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুকে বরগুনা জেলা প্রশাসনের শ্রদ্ধা
জাতীয় শোক দিবসে মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেছে বরগুনা জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৮টায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম শ্রদ্ধা জানান।
০১:৪২ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
বঙ্গবন্ধু না হলে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না: এমপি শাওন
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে আমরা বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না।
০১:৩২ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ করছে জাতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। দিবসটিতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ।
০১:২৮ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
নানা কর্মসূচিতে বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
০১:২২ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
শোকাবহ ১৫ আগস্ট ও নিষ্ঠুর জিয়া উপাখ্যান
আগস্ট মানেই বাঙ্গালী জাতির জন্য একটি জঘন্যতম কলংকিত শোকের মাস। এই মাসে আমরা হারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। জাতির পিতার দুই সন্তান বাঙ্গালীর কান্ডারি জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান বিদেশে অবস্থান করার কারণে। এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, অপরাধীদের সাজা হয়েছে। বেরিয়ে এসেছে অনেক অজানা তথ্য। হত্যাকাণ্ডের মূল সুবিধাভোগী, এই জঘন্যতম হত্যাকাণ্ডের খলনায়ক মেজর জিয়ার মরণোত্তর বিচার আজও সময়ের দাবি। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য মেজর জিয়ার এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার তথ্য জানা এবং সঠিক ইতিহাসটি ব্যাপকভাবে প্রকাশ ও প্রচার হওয়া অত্যন্ত গুরত্বপূর্ণ। স্বাধীনতার পূর্বে মেজর থেকে স্বাধীনতা পরবর্তীতে মেজর জেনারেল ও উপসেনা প্রধান হলেও ক্ষমতার মোহে জিয়াউর রহমান মেতে ওঠে প্রাসাদ ষড়যন্ত্রে।
০১:১৬ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
০১:১২ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
- বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা হল দ্বিগুণ
- শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- আ.লীগের অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
- টাঙ্গাইলে অবৈধ সিসা কারখানা, বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ ও প্রকৃতি বিপর্যস্ত
- হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১২৮৪
- দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২৬০
- শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে ভিত্তি নেই: বাংলাদেশ হাইকমিশন
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























