ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ৫`শ গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দিল সেনাবাহিনী

সীতাকুণ্ডে ৫`শ গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দিল সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা ক্যাম্পেইনের অংশ হিসেবে সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

০৯:১৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

দুমকি উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

দুমকি উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে দুমকি প্রশাসনিক উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল দশটায় কেক কেটে উপজেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন দুমকি উপজেলা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. হারুন-অর-রশীদ হাওলাদার। 

০৮:৪৯ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

সৈয়দ আশরাফের কবর সংরক্ষণের নির্দেশ

সৈয়দ আশরাফের কবর সংরক্ষণের নির্দেশ

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে পাকাকরণ এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এ নির্দেশ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৮:৪৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো: আমু

জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের নব নির্বাচিত সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচির মাধ্যমে ১৪ দলকে আরও গতিশীল করে সামনের দিক এগিয়ে নিয়ে যাব।

০৮:৩৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ছাত্রলীগের দু`পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ১২

ছাত্রলীগের দু`পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ১২

সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বাদী হয়ে ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

০৮:২৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত

ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত

আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার (০৮ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব বিচারপতির অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের বিষয়গুলো নিশ্চিত করেছে।

০৮:০৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

রাজাপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাজাপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় নিজ বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কলিম বিশ্বাস (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কলিম বিশ্বাস একই এলাকার মৃত্যু মজিদ বিশ্বাসের ছেলে ও প্রায় ২০ বছর ধরে সে মানুষিক ভারস্যামহীন ছিলো বলে তার পরিবার জানিয়েছে।

০৭:৫৯ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

শিশুসাহিত্যিক আলম তালুকদার আর নেই

শিশুসাহিত্যিক আলম তালুকদার আর নেই

করোনায় আক্রন্ত হয়ে শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আলম তালুকদার মারা গেছেন। বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। আলম তালুকদারের মেয়ে নিপা বলেন, ‘ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবা মারা গেছেন।  গত শনিবার উনার করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে। ’

০৭:৫২ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

এন্ড্রু কিশোরের ছেলে আসছেন বৃহস্পতিবার

এন্ড্রু কিশোরের ছেলে আসছেন বৃহস্পতিবার

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুর পরও সন্তানদের ঘরে ফেরার জন্য পথ চেয়ে আছেন। সন্তানরাও বাবাকে শেষবারের মতো দেখতে সুদূর অস্ট্রেলিয়া থেকে ছুটে আসছেন। করোনাকালীন এ সময়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া অনেক ঝামেলা। তারপরও শেষবারের মতো বাবাকে দেখতে ছুটে আসছেন।

০৭:৫০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

হিলিতে করোনা প্রতিরোধে ঈমামদের সঙ্গে আলাচনা অনুষ্ঠিত

হিলিতে করোনা প্রতিরোধে ঈমামদের সঙ্গে আলাচনা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ঈমামদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

০৭:২৮ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

করোনা রুখবে কামান গাড়ি!

করোনা রুখবে কামান গাড়ি!

করোনা রুখতে কামান দাগা! হ্যাঁ কলকাতা পৌরসভা এবার সেটাই করতে চলেছে। করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। বাড়ছে কনটেইনমেন্ট এলাকার সংখ্যাও। কিন্তু সেই তুলনায় সরঞ্জামের সংখ্যা নেহাতই কম।

০৭:২০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না: প্রধানমন্ত্রী

ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনও না কোনভাবে সেটা সামনে আসবেই। আজকে সেই নামটা (বঙ্গবন্ধু) আবারও ফিরে এসেছে।’

০৭:০৬ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেন নরসিংদীর মুক্তিযোদ্ধারা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেন নরসিংদীর মুক্তিযোদ্ধারা

করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন লাখ ত্রিশ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সংগ্রহ করা এ অর্থ সহায়তা প্রদান করা হয়। বুধবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসনের মাধ্যমে নগদ অর্থের চেক তুলে দেন মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ।

০৭:০৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা

এবার বেসরকারি রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ফলাফল দেওয়াসহ নানা অভিযোগে বুধবার বিকেলে হাসপাতালটির মিরপুর শাখা বন্ধ করে দিয়ে ‘সিলগালা’ করে দেয় র‌্যাব।

০৭:০১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

সাতক্ষীরায় এক সপ্তাহে ৪ কোটি টাকার মাদক ও স্বর্ণ আটক

সাতক্ষীরায় এক সপ্তাহে ৪ কোটি টাকার মাদক ও স্বর্ণ আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদক বেচাকেনার নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে চোরাচালানীরা। গত এক সপ্তাহে প্রায় চার কোটি টাকার মাদক ও স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশ। 

০৬:৩৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ফের আত্মহত্যা করলেন আরেক অভিনেতা

ফের আত্মহত্যা করলেন আরেক অভিনেতা

এখনো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটেনি। ফের এল এক অভিনেতার আত্মহত্যার খবর। জানা যাচ্ছে, বুধবার কর্ণাটকের মান্ডায়ায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন দক্ষিণী টেলি অভিনেতা সুশীল গওড়া। মাত্র ৩০ বছর বয়সেই অভিনেতা কেন এমন পদক্ষেপ করলেন তার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।

০৬:৩৪ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসনের পক্ষে ভারত

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসনের পক্ষে ভারত

বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকর।

০৬:২৪ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

পোশাক শ্রমিকদের ৮৪ কোটি টাকা প্রদান

পোশাক শ্রমিকদের ৮৪ কোটি টাকা প্রদান

গার্মেন্টস শিল্পের শ্রমিকদের প্রায় ৮৪ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। শতভাগ রপ্তানীমুখী শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল হতে এ অর্থ দেওয়া হয়েছে। 

০৬:০৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

নওগাঁয় কিন্ডারগার্টেন স্কুলের জন্য অনুদানের দাবি

নওগাঁয় কিন্ডারগার্টেন স্কুলের জন্য অনুদানের দাবি

নওগাঁয় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ,সহজ প্রক্রিয়ায় নিবন্ধন তরান্বিত করা এবং আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়াসহ বিভিন্ন দাবীতে অবস্থান ও মানববন্ধন কমৃসুচি পালন করা হযেছে। 

০৬:০৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

‘যমজ সন্তানকে হত্যার হুমকি, শুধুই কাঁদছেন করণ’

‘যমজ সন্তানকে হত্যার হুমকি, শুধুই কাঁদছেন করণ’

বলিউডে 'স্বজনপোষণ' নিয়ে বিতর্ক চলছেই। আর এর সবচেয় বেশি শিকার করণ জোহর। সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণের মুখে পড়েছেন করণ। মিলেছে একের পর এক হুমকি। আর এতেই নাকি করণ মানসিকভাবে বিপর্যস্ত বলে জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু।

০৬:০০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

এই সময়ে ঠিক কতটুকু পানি খেতে হবে জানেন?

এই সময়ে ঠিক কতটুকু পানি খেতে হবে জানেন?

করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে মানুষ বাইরে তেমন একটা বের হচ্ছে না। আবার কিছু কিছু এলাকায় চলছে লকডাউন। দীর্ঘ সময়ে ধরে গৃহবন্দি থাকায় সব নিয়মই এখন এলোমেলো। তাই অনেকের পানি খাওয়াও গেছে কমে।

০৫:৪৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

৯০০ কেজি ওজনের ‘রাজা’র দাম ১৫ লাখ টাকা

৯০০ কেজি ওজনের ‘রাজা’র দাম ১৫ লাখ টাকা

ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা এলাকার সিদ্দিকীয়া দাওয়াখানার স্বত্বাধিকারী হাকীম মো.আব্দুস ছালাম আড়াই বছর আগে শখের বসে আমেরিকান ব্রাহ্মা জাতের একটি বাছুর গরু কিনে লালন পালন শুরু করেন। লাল রংয়ের গরুটির এখন উচ্চতা প্রায় ৬ ফুট। ওজন ৯০০ কেজি। আকর্ষনীয় এই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত লোকজন। তাই আব্দুস ছালাম আদর করে গরুটি নাম রেখেছে ‘রাজা’। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে রাজা’র দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

০৫:৪১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

রিজেন্টের সাহেদকে আইনের আওতায় আনা হবে: র‌্যাব

রিজেন্টের সাহেদকে আইনের আওতায় আনা হবে: র‌্যাব

করোনাভাইরাসের পরীক্ষায় প্রতারণার দায়ে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম। তিনি বলেন, শাহেদ দেশ ছেড়ে পালাতে পারবে না।

০৫:৩১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

গাজীপুরে পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

গাজীপুরে পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সাইফুল ইসলাম। হিমার দীঘি এলাকায় মো.কুদ্দুস সাহেবের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

০৫:২৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি