গভর্নরের মেয়াদ বাড়াতে সংসদে বিল
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করার জন্য বুধবার বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল- ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আরও দু বছর থাকছেন ফজলে কবির।
০৫:১৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৩ বোতল ফেনসিডিলসহ মো.জোবায়ের হোসেন-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার সেজামুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোবায়ের হোসেন সেজামুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
০৫:০৬ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল সংসদে পাস
আদালতে মামলা পরিচালনায় পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদানের সুনির্দিষ্ট বিধান করে আজ সংসদে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস করা হয়েছে।
০৫:০৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
‘স্মার্ট মিটার থাকলে বিল নিয়ে সমস্যা হতো না’
দেশের বিভিন্নস্থানে বিদ্যুতের ভুতড়ে বিল নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিদ্যুৎ বিভাগ। তবে সব গ্রাহককে স্মার্ট মিটার দেয়া গেলে বিল নিয়ে এই সমস্যা হতো না বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
০৫:০২ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি শিক্ষক সমিতির একদিনের বেতন প্রদান
অসচ্ছল শিক্ষার্থীদের মেস ভাড়া পরিশোধে এবং জটিল কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থীকে সহায়তা দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের এক দিনের বেতন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
০৪:৪৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
করোনায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব
বর্তমানে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় করোনা। এই করোনায় পৃথিবীর প্রায় সব দেশের অর্থনৈতিক অবস্থা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নাম উপরের দিকেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা এ রকম পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে কিছু পরামর্শও দিচ্ছেন সেগুলো কতোটা কার্যকর হবে এটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্নও। তবে বাংলাদেশের শ্রমজীবী মানুষরা কেমন আছেন এই করোনা কালে, এটা এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
০৪:৪৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
পদ্মায় নৌকাডুবি: দ্বিতীয়দিনে একজনের মরদেহ উদ্ধার
পাবনা-কুষ্টিয়া সীমান্তে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। রাজশাহী থেকে আসা ডুবুরী ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা সকাল ৯টা থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
০৪:৩৯ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
আমুকে নলছিটিতে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
ঝালকাঠি-২ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ১৪ দলের নতুন মুখপাত্র হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
০৪:৩৪ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
নওগাঁয় পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের পীরপাড়া গ্রাম থেকে বৃষ্টি কুমারী (১৫) নামে এক স্কুলছাত্রী ও রানীনগর রেল ষ্টেশনের দক্ষিণে চকের ব্রীজ নামক স্থানে রেললাইনের পাশ থেকে আনুমানিক ৫০ বছরের অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
০৪:৩১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
করোনা পজিটিভ ও নেগেটিভের মারামারিতে আহত ৬
করোনো নেগেটিভ আর পজেটিভ এ দুদলে ভাগ হয়ে শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। এক পর্যায়ে ঝগড়া মারামারিতে রুপ নেয়। ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর কলকাতার দমদম রোডের বস্তি এলাকায়। সংঘর্ষের জেরে আহতও হয়েছেন অনেকে। আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ।
০৪:২৮ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
সুনামগঞ্জে আউশ ও আমন চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
অতি বৃষ্টি আর উজান থেকে নেমে পাহাড়ি ঢলের পানিতে বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক ও সদর উপজেলার আমন চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আউশ ধানের খেত দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় এগুলো থেকে আর ধান উৎপাদন হবে না। জমিগুলো থেকে বন্যার পানি সরে গেলেও উপযোগিতা হারিয়েছে ধান উৎপাদনে।
০৪:২৮ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
বৈশিষ্ট্যে দ্রুত পরিবর্তন ঘটিয়ে আরও ভয়ঙ্কর করোনা: গবেষণা
গত ছয় মাস ধরে পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে মহামারি ভাইরাস সংক্রমণে। তবে অদূর ভবিষ্যতে আরও ভয়াবহ হতে চলেছে করোনার প্রকোপ! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল সাম্প্রতিক একটি গবেষণায়।
০৪:১৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
বিশ বছরে পা দিল বশেমুরবিপ্রবি
উনিশ পেরিয়ে ২০-এ পা দিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।
০৪:০৪ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম
খুলনার ফুলবাড়ি গেটের জাব্দিপুরে প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আবিদ কাউসারকে কুপিয়ে জখম করা হয়েছে।
০৪:০১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
করোনা বৃষ্টিতে সবাই ভিজবে: ব্রাজিলের প্রেসিডেন্ট
করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, ‘চলমান বৈশ্বিক মহামারি করোনা অনেকটা বৃষ্টির মতো। এতে বিশ্বের প্রায় সবাই ভিজবে।’
০৩:৫৯ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
রেকর্ড ভাঙলো সুশান্তের শেষ সিনেমার ট্রেলার (ভিডিও)
সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। এরই মধ্যে অনলাইনে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শক হুমড়ি খেয়ে পড়েন দর্শক। সংখ্যার বিচারে অতীতের সব রেকর্ড ভেঙেছে ‘দিল বেচারা’।
০৩:৪২ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
চলে গেলেন বলিউড নির্মাতা হরিশ শাহ
বলিউডের বর্ষীয়ান পরিচালক-প্রযোজক হরিশ শাহ (৭৬) আর নেই। তিনি দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (০৭ জুলাই) মুম্বাইয়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
০৩:২৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
ভারতে দিনে আক্রান্ত হবে ৩ লাখ!
প্রাণঘাতি করোনার আঘাতে জর্জরিত দক্ষিণ এশিয়ার দেশ ভারত। যেখানে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। যার শেষ এক লাখ হতে সময়ে লেগেছে মাত্র ৪ দিন। আর মোট আক্রান্তের মধ্যে গতমাসেই সংক্রমিত হয়েছে ৪ লাখ। সংক্রমণের এই হার অব্যহত থাকলে সামনে ভয়াবহ অবস্থায় পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদির দেশ।
০৩:১৪ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
এশিয়া কাপ ও আইপিএল নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী
‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’ এ রকমই বললেন ভারতের ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী।
০৩:১৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
বাতাসেও করোনা ছড়ায় : স্বীকার করল ডব্লিউএইচও
অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকার করেছে যে বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যাচ্ছে। যেখানে মানুষের ভিড় বেশি, বন্ধ ঘর অথবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই, সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি এমন কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা।
০৩:১০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
সংক্রমণের তথ্য গোপনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহামারি করোনাভাইরাসে সংক্রমণের তথ্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
০২:৪৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
দেশে আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৮৯ (ভিডিও)
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ১৯৭ জন। এছাড়া একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে।
০২:৪০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
সংসদে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করলো নৌবাহিনী
করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় সংসদের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কমর্রত ব্যক্তিবর্গের জন্য নৌবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।
০২:১০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
পাপুল কুয়েতের নাগরিক হলে সংসদ সদস্য পদ বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল হোসেন পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে।
০১:৪০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
- জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশের শিশুরা
- পুশইনের এক বছর পর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারতের কাছে হস্তান্তর
- উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪
- রূপালী ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম, ৫ কর্মকর্তাকে দুদকে তলব
- প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ























