ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.৮৭

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.৮৭

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭। প্রকাশিত ফলাফলে যশোরে পাশের হার ৮৭.৩১%, ময়মনসিংহে ৮০.১৩%, বরিশালে ৭৯.৭০%, কুমিল্লা ৮৫.২২%, চট্টগ্রামে ৮৪.৭৫%, রাজশাহীতে ৯০.৩৭%, দিনাজপুরে ৮২.৭৩%।

১১:৪৮ এএম, ৩১ মে ২০২০ রবিবার

নবাবগঞ্জে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

নবাবগঞ্জে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে করোনার শিকার হয়েছেন ৮৯ জন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে  ১৫২ জনে দাঁড়িয়েছে। 

১১:৩৫ এএম, ৩১ মে ২০২০ রবিবার

ধূমপান ছাড়ুন সহজ ৮টি ধাপে

ধূমপান ছাড়ুন সহজ ৮টি ধাপে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে করোনারি হৃদরোগের ৫৪ ভাগ দায়ী হলো ধূমপান। গবেষণায় দেখা গেছে, অন্য যে কারো চেয়ে একজন ধূমপায়ীর হার্ট অ্যাটাকের আশঙ্কা ছয় গুণেরও বেশি। এমনও দেখা গেছে যারা করোনারি হৃদরোগে ভুগছেন, সিগারেট খেতে গিয়ে হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে। সম্প্রতি হু জানিয়েছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের কোভিড-১৯ সংক্রমণে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ ছাড়া গবেষণা দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ধূমপায়ীর মৃত্যুঝুঁকিও ১৪ গুণ বেশি।

১১:৩৫ এএম, ৩১ মে ২০২০ রবিবার

মোবাইলে এসএসসির ফলাফল জানবেন যেভাবে

মোবাইলে এসএসসির ফলাফল জানবেন যেভাবে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

১১:১৬ এএম, ৩১ মে ২০২০ রবিবার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

১১:০৫ এএম, ৩১ মে ২০২০ রবিবার

জি-৭ সম্মেলন স্থগিত

জি-৭ সম্মেলন স্থগিত

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর এবারের সম্মেলন স্থগিত করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির চলমান সংকটের কারণে এই সম্মেলন পিছিয়ে দেয়া হচ্ছে। তবে এই জোটকে আরও বিস্তৃত করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সম্মেলনে আমন্ত্রণ জানাতে চান অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকেও।

১১:০২ এএম, ৩১ মে ২০২০ রবিবার

নমুনার ফলাফল পাওয়ার আগেই পল্লী চিকিৎসকের মৃত্যু

নমুনার ফলাফল পাওয়ার আগেই পল্লী চিকিৎসকের মৃত্যু

করোনা সন্দেহে তিনদিন আগে নমুনা সংগ্রহ করা হয় ভোলার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডের এক পল্লী চিকিৎসকের। তবে, রিপোর্ট পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। 

১০:৫৭ এএম, ৩১ মে ২০২০ রবিবার

বরিশালে একদিনেই আক্রান্ত ৪৯

বরিশালে একদিনেই আক্রান্ত ৪৯

বরিশালে নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্ত বেড়ে ২৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪৫ জন। 

১০:৫৪ এএম, ৩১ মে ২০২০ রবিবার

করোনায় ধূমপায়ীদের দ্বিগুণ মৃত্যুঝুঁকি নিয়ে গবেষণা যা বলছে

করোনায় ধূমপায়ীদের দ্বিগুণ মৃত্যুঝুঁকি নিয়ে গবেষণা যা বলছে

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। প্রতি বছর ৩১ মে সারা বিশ্বে এ দিবস পালিত হয়। বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘তামাক কোম্পানির কূটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও’।

১০:৫২ এএম, ৩১ মে ২০২০ রবিবার

করোনার মূল টার্গেট ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবেন যেভাবে

করোনার মূল টার্গেট ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবেন যেভাবে

বিশ্বব্যাপী যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেটা সরাসরি আমাদের শ্বাসনালী ও ফুসফুসকে আক্রান্ত করে। তাই সার্বিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ফুসফুসের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। জীবনযাত্রায় সাধারণ কিছু পরিবর্তনের মাধ্যমেই সেটা সম্ভব। বিশেষজ্ঞরা এ নিয়ে নানা পরামর্শ দিয়েছেন। 

১০:২৮ এএম, ৩১ মে ২০২০ রবিবার

তামাক ধ্বংস করে মানবদেহে ঝুঁকি বাড়ায় করোনা

তামাক ধ্বংস করে মানবদেহে ঝুঁকি বাড়ায় করোনা

তামাকের কারণে প্রতিবছর বিশ্বে ৮০ লাখ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে শুধু বাংলাদেশেই বছরে এক লাখ ২৬ হাজার মানুষ মারা যায় তামাক ব্যবহারজনিত রোগে। এছাড়া ৩ থেকে ৪ লাখ লোক তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে অসুখ ও অক্ষমতাজনিত কুফল ভোগ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ধূমপান, তামাক ও ভ্যাপিং পণ্য ব্যবহারে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই।

১০:১৮ এএম, ৩১ মে ২০২০ রবিবার

স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেন  চলাচল। আজ রোববার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের 'সুবর্ণ এক্সপ্রেস' এবং 'সোনার বাংলা এক্সপ্রেস', ঢাকা-সিলেট রুটের 'কালনী এক্সপ্রেস', ঢাকা-পঞ্চগড় রুটের 'পঞ্চগড় এক্সপ্রেস', ঢাকা-রাজশাহী রুটের 'বনলতা এক্সপ্রেস', ঢাকা-লালমনিরহাট রুটের 'লালমনি এক্সপ্রেস', ঢাকা-সিলেট রুটের 'উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস' এবং ঢাকা-খুলনা রুটের 'চিত্রা এক্সপ্রেস' চলবে। 

১০:১৩ এএম, ৩১ মে ২০২০ রবিবার

পাঁচমাসে করোনায় পৃথিবী ছাড়া ৩ লাখ ৭০ হাজার মানুষ

পাঁচমাসে করোনায় পৃথিবী ছাড়া ৩ লাখ ৭০ হাজার মানুষ

বিশ্বব্যাপী মরণাতঙ্ক করোনা ভাইরাসের উৎপত্তির পাঁচমাস পূর্ণ হলো আজ। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে উহান শহর থেকে কোন এক প্রাণির মাধ্যমে প্রাণ সঞ্চার হয় করোনার। 

০৯:৫৯ এএম, ৩১ মে ২০২০ রবিবার

করোনার উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের। ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

০৯:৩৬ এএম, ৩১ মে ২০২০ রবিবার

সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

০৯:৩০ এএম, ৩১ মে ২০২০ রবিবার

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা

আজ থেকে ব্যাংকের সব শাখা খোলা থাকছে। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। করোনা ভাইরাসের কারণে টানা দুই মাসের বেশি সময় সীমিত আকারে ব্যাংক লেনদেন চলছিল। সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শনিবার শেষ হওয়ায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

০৯:২৫ এএম, ৩১ মে ২০২০ রবিবার

করোনায় আক্রান্ত ঢাবি অধ্যাপক নাসরিন সুলতানা

করোনায় আক্রান্ত ঢাবি অধ্যাপক নাসরিন সুলতানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাসরিন সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোড আবাসিক এলাকার একটি কোয়ার্টারে থাকেন। তাঁর করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর গতকাল শনিবার ওই আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

০৯:১৭ এএম, ৩১ মে ২০২০ রবিবার

প্রাণহানিতে ফ্রান্সকেও ছাড়াল ব্রাজিল, আক্রান্ত ৫ লাখ

প্রাণহানিতে ফ্রান্সকেও ছাড়াল ব্রাজিল, আক্রান্ত ৫ লাখ

ইউরোপ ও আমেরিকার পথ ধরে লাশের স্তুপে পরিণত হচ্ছে লাতিন আমেরিকা। যার সবচেয়ে ভুক্তভোগী ব্রাজিল। প্রতিদিনের সংক্রমণের হারে শীর্ষে থাকা দেশটি প্রাণহাইউরোপ ও আমেরিকার পথ ধরে লাশের স্তুপে পরিণত হচ্ছে লাতিন আমেরিকা। যার সবচেয়ে ভুক্তভোগী ব্রাজিল। প্রতিদিনের সংক্রমণের হারে শীর্ষে থাকা দেশটি প্রাণহানিতেও ছাড়িয়ে যাচ্ছে সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোকে। যেখানে প্রতিদিনের রেকর্ড সংক্রমণে পাঁচ লাখে পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। আর প্রাণহানিতে ইউরোপের স্পেনের পর এবার ফ্রান্সকেও ছাড়িয়েছে। ফলে, চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। নিতেও ছাড়িয়ে যাচ্ছে সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোকে। 

০৯:১৭ এএম, ৩১ মে ২০২০ রবিবার

দুদকের অফিস কার্যক্রম চালু হচ্ছে আজ

দুদকের অফিস কার্যক্রম চালু হচ্ছে আজ

আজ রোববার থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার প্রধান কার্যালয়সহ সারাদেশের অফিসের কার্যক্রম চালু হচ্ছে। ফের দুর্নীতি দমন ও প্রতিরোধে পুরোদমে কাজ শুরু করবে তারা। এর আগে করোনা পরিস্থিতিতে দুদক সরকারি ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আসছিল।

০৯:১৪ এএম, ৩১ মে ২০২০ রবিবার

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। প্রতি বছর ৩১ মে সারা বিশ্বে এ দিবস পালিত হয়। বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘তামাক কোম্পানির কূটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও’।

০৯:০২ এএম, ৩১ মে ২০২০ রবিবার

ঘুমের মধ্যে আল্লাহ রহমত লাভের জন্য যা করবেন

ঘুমের মধ্যে আল্লাহ রহমত লাভের জন্য যা করবেন

ঘুম আল্লাহর একটি অশেষ নেয়ামত। মহান রাব্বুল আলামীন একটি দিনকে দুই ভাগে ভাগ করেছেন, অর্ধেক আলোকিত অর্থাৎ দিন অপর অর্ধেক অন্ধকার মানে রাত। যাতে তাঁর বান্দারা সারাদিন রোজগারের উদ্দেশ্যে পরিশ্রম করে রাতে ঘুমিয়ে সেই ক্লান্তি দূর করতে পারে। এই ঘুম যার যত গভীর হয়, ততোই সে সতেজ ও সুস্থ বোধ করে। এই ঘুমের সময়েও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আমল। এগুলো করলে বান্দা ঘুমের সময়টাতেও আল্লাহর রহমত ও পুরষ্কার থেকে বঞ্চিত হয় না।

০৯:০২ এএম, ৩১ মে ২০২০ রবিবার

আজ থেকে চলবে লঞ্চ 

আজ থেকে চলবে লঞ্চ 

রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌরুটে আজ রোববার থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। তবে লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর নানা ধরনের পাঁয়তারা চলছে। যদিও আপাতত বর্তমান ভাড়ায় লঞ্চ চালুতে রাজি হয়েছেন তারা। 

০৮:৫৩ এএম, ৩১ মে ২০২০ রবিবার

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ৫ হাজার ছাড়িয়েছে 

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ৫ হাজার ছাড়িয়েছে 

প্রাণঘাতি করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও হু হু করে বাড়ছে প্রাণহানির ঘটনা। সময়ের ব্যবধানে অনেক দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও বিপরীত চিত্র বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে। যেখানে প্রতিদিনিই গড়ে ২০ হাজারের বেশি মানুষের দেহে চিহ্নিত হচ্ছে ভাইরাসটি। এতে করে বাড়ছে স্বজন হারাদের মিছিল। যার সংখ্যা ১ লাখ ৫ হাজার ছাড়িয়েছে। করোনায় কোন দেশে এটি সর্বোচ্চ মৃত্যু। সংক্রমণ ছড়িয়েছে ১৮ লাখের বেশি মানুষের দেহে। যদিও সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন ৮৪ শতাংশ মানুষ। 

০৮:৪২ এএম, ৩১ মে ২০২০ রবিবার

ঝুঁকির মধ্যেই আজ খুলছে সব অফিস

ঝুঁকির মধ্যেই আজ খুলছে সব অফিস

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে আজ রোববার সীমিত আকারে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খুলছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোও চলবে পুরোদমে। এমনকি সীমিত পরিসরে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, ট্রেন ও বিমানও চলবে শুরু করবে।

০৮:৩৬ এএম, ৩১ মে ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি