অপরাধী কাউকে ছাড় দেয়া হচ্ছে না: স্বাস্থ্যসচিব
রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সঙ্গে যারা অপরাধ করেছেন তাদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিনই কোনো না কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি। স্বাস্থ্য আধিদপ্তরের ডিজির কাছে ব্যাখা চাওয়া হয়েছে। রোববারও একজন প্রফেসরকে বরখাস্ত করা হয়েছে।
০৫:৩৩ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না
ঈদুল আজহার ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে হবে। তাঁরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
০৫:২৩ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
নবাবগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ জনে। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
০৫:১৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
নওগাঁয় করোনায় মারা গেলেন উপজেলা স্বাস্থ্যকর্মী
০৫:১৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
চৌদ্দগ্রামে ট্রাক থেকে ১৯ হাজার ইয়াবাসহ আটক ২
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ট্রাকে করে পরিবহনকালে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
০৫:১৫ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
মুজিববর্ষে নড়াইলে ঊষার আলোর বৃক্ষরোপণ কর্মসূচি
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
০৫:১২ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজে আগুন, বহু আহত
যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন নেভির সেই জাহাজে আগুন লাগার ঘটনায় ২১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত ১৭ জন নাবিক ও চার জন স্থানীয় নাগরিককে একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের প্রাণ সংশয় নেই বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
০৫:০৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
১২ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিএসএফের
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ১২ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে। গত দুইদিন ধরে দুই দেশের শূন্য রেখার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছেন তারা।
০৪:৫৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
যৌন হয়রানির অভিযোগে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৪
চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান বনরাজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
০৪:৫৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
‘পথিক টিভি’র কার্যালয়ে পুলিশী অভিযান, কম্পিউটার জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কথিত ফেসবুকভিত্তিক চ্যানেল ‘পথিক টিভি’র কার্যালয়ে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে শহরের টিএ রোডস্থ জমিলা ম্যানশনের তৃতীয় তলায় ওই টিভির কার্যালয়ে অভিযান চালানো হয়।
০৪:৫৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
‘আমি মৃত্যুশয্যায়’ পোস্ট দিয়েই মারা গেলেন অভিনেত্রী
একে একে আসছে মৃত্যু সংবাদ। এবার মারা গেলেন অভিনেত্রী দিব্যা চোকসি। তার মৃত্যুতে ফের শোকের ছায়া অভিনয় জগতে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, ভুগছিলেন ক্যান্সারে। গত কয়েকদিন আগে ভর্তি হন হাসপাতালে। রবিবার সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
০৪:৫৩ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
বেনাপোল কাস্টমের ৩ কর্মকর্তা বরখাস্ত
প্রায় ৩০ লাখ টাকা শুল্ক ফাঁকিতে সহযোগিতার মাধ্যমে আমদানি পণ্য চালান খালাস দেওয়ার অভিযোগে বেনাপোল কাস্টম হাউজের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকির সহায়তায় দুই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়েছে।
০৪:৫২ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
চামড়া ব্যবসায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা
চামড়াসহ ৫১৬১টি পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানী সুবিধা পেয়েছে বাংলাদেশ। যার ফলে স্থানীয় চামড়া ব্যবসায়ীদের মধ্যে চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে। সরকারের এই কুটনৈতিক প্রচেষ্টায় কয়েক বছরের চামড়া খাতের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।
০৪:৪৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
চাকরি হারিয়ে ধুকে ধুকে মারা গেলেন পবিপ্রবি`র কর্মচারী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকুরিচ্যুত বাবুর্চি আব্দুল করিমের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রোববার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে অসুস্থ অবস্থায় মারা যান তিনি। পরে পবিপ্রবি'র হেলথ কেয়ার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
০৪:৩৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশনের এক কিলোমিটার দূরে মাড়িয়া রেল গেটের পূর্বপার্শ্বে এই ঘটনা ঘটে।
০৪:৩৬ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড (ভিডিও)
গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রের সব রাজ্যকে পেছনে ফেলে ফ্লোরিডায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৪ ঘন্টায় যত সংক্রমিত হয়েছে, এটি তার এক চতুর্থাংশ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যুক্তরাষ্ট্রে ৩৪ লাখ ১৪ হাজার আক্রান্ত নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭শ’ ৮২। ব্রাজিলে ১৮ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি।
০৪:২৫ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর রাণীনগরে নানার বাড়ীতে বেড়াতে এসে রাস্তার পার্শ্বে ডোবার পানিতে ডুবে নিরব হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা মৎস্যজীবিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নিরব একই উপজেলার নয়াহরিশপুর গ্রামের আইনুল হোসেনের ছেলে।
০৪:২১ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
বাউফলে করোনা উপসর্গে যুবকের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে ধানদী বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে সজল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ৪টার দিকে তার শশুর আনছার জোমাদ্দারের বাড়িতে তিনি মারা যান।
০৪:২০ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
নিউজপোর্টালের নিবন্ধন এ মাসেই: তথ্যমন্ত্রী
চলতি জুলাই মাসেই অনলাইন নিউজপোর্টালের রেজিস্ট্রেশন (নিবন্ধন) শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
০৪:১৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
মারা গেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল
বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
০৪:১৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন আর নেই
হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন (৫৭) মারা গেছেন। তিনি অভিনেতা জন ট্রাভোলটার স্ত্রী। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
০৪:০১ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ঈদে ১ কোটি পরিবার পাচ্ছে সরকারি চাল
আসন্ন ঈদুল আযহার আগে দেশের ১ কোটি ৭ হাজার দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার। ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হবে।
০৩:৫৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
দুঃসময়ে জনগনের পাশে শেখ হাসিনা (ভিডিও)
বিশ্বের অন্য অনেক দেশের মতোই করোনার কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশ। সংক্রমণের শুরু থেকেই সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার সব সিদ্ধান্তের মূলেই জনগণের কল্যাণ। আবার সেই শুরুতেই দলীয় প্রধান হিসেবে দুঃসময়ে মানুষের পাশে থাকতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রমসহ নানাভাবে মানুষের পাশেই আছে। ভয় নয়, করোনাকে জয় করে আবারও ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।
০৩:৫৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবেও আসন্ন ঈদ উল আজহার ছুটি বাড়ানো হবে না। আগের নির্ধারিত তিন দিনই ছুটি থাকবে। আর এ সময় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে।
০৩:৩০ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
- আসি আসি বলে কোনো ডিসেম্বরই আপা আসবে না: এমপি আজাদ
- এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন
- টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন ২১ জানুয়ারি: ইসি সচিব
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























