যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের সমীকরণ (ভিডিও)
যশোর-৬ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। করোনার কারণে আগের মতো মিছিল মিটিং না থাকলেও নানা কৌশলে প্রার্থীরা ভোটারদের মন জয় কারার চেষ্টা করছেন। ভার্চ্যুয়াল মিটিং, স্যোশাল মিডিয়াকে এখন প্রচারণার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
০৯:১৮ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
রাজধানীতে বসছে না পশুর হাট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি পশুর হাট নিয়ে বেশ কয়েকটি বিধিনিষেধও দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৮:৫৬ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
বাঁশবাড়িয়ায় হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩০ জন দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। রোববার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম এসব মেশিন তাদের হাতে তুলে দেন।
০৮:৫২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
কসবায় ৩৩০ জনের মধ্যে ভাতা উত্তোলনের বই প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার নয়টি ওয়ার্ডের আরও ৩৩০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা উত্তোলনের জন্য বই প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কসবা ইমাম স্কুল মাঠে ভাতা উত্তোলনের জন্য ৩৩০ জনের মাঝে বই বিতরণ করা হয়।
০৮:২৯ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ঈদের নামাজ মসজিদে আদায়ের অনুরোধ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঈদুল আজহা নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে কাছের মসজিদে আদায় করার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এক্ষেত্রে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
০৮:২৫ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
মাদারীপুরে এখনও স্থাপিত হয়নি পিসিআর ল্যাব (ভিডিও)
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল মাদারীপুরে। তবে এখনও এ জেলায় স্থাপিত হয়নি পিসিআর ল্যাব। উপসর্গ দেখা দিলে নমুনা দিয়ে ফল পেতে অপেক্ষা করতে হয় ৭ থেকে ১০ দিন। এ অবস্থায় ল্যাব স্থাপনের দাবি জেলাবাসীর।
০৮:২৪ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
কে এই ডাক্তার সাবরিনা?
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে এখন তোলপাড় চলছে। চলমান করোনা মহামারিতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার অভিযোগে উঠে এসেছে সাবরিনা শারমিন চৌধুরী নামে এক চিকিৎসক ও তার প্রতারক স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম। প্রতিষ্ঠানটির ব্যাপারে বিশদ তদন্ত করতে গিয়েই মূলত উঠে আসে তাদের নাম। দুজনেই অবশ্য এখন আইনের আওতায়। রিমান্ডে নেয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
০৮:১৮ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
কলারোয়ায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় ৫শ' অসহায় ও দুস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সাতপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর বালিকা বিদ্যালয় ও সোনবাড়ীয়ার মাদরা মোড়ে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা।
০৮:০৪ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
অনলাইনে ক্লাস: শিক্ষার্থীদের প্রত্যাশা কি পূরণ হচ্ছে?
মহামারি করোনায় অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতির কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নিতে নির্দেশনা জারি করে।
০৭:৫৯ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
অভিষেকই কি বাড়িতে বয়ে নিয়ে এলেন সংক্রমণ?
করোনায় আক্রান্ত গোটা বচ্চন পরিবার। পরিবারের পাঁচ জনের মধ্যে চার জনই আক্রান্ত। কী ভাবে? এত কিছু নিয়ম মেনে চলার পরেও কোথায় ‘ফাঁক’ থেকে গেল? বচ্চন পরিবারের আরোগ্য কামনার পাশাপাশি গতকাল থেকেই এই প্রশ্নে উত্তাল গোটা দেশ।
০৭:৪৬ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
স্বাস্থ্য ডিজিকে কারণ দর্শানোর নোটিশ
করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রবিবার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
০৭:৪০ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
করোনাকাল: নিতে হবে নিজস্ব প্রস্তুতি
করোনা ভাইরাসের টিকা বা কার্যকর কোন ওষুধ সহসাই আবিষ্কার হবে কিনা হলফ করে বলা মুশকিল। হলেও তা আমাদের মতো দেশে দ্রুত আসবে কিনা তাও অনিশ্চিত। কেননা, টিকার ভেতর অবধারিতভাবে থাকবে অর্থনীতি ও রাজনীতির কঠিন ও কুটিল থাবা। টিকা বা ওষুধ এদেশে আসলেও অধিকাংশ মানুষের নাগালের মধ্যে পৌঁছাবে কিনা আগে ভাগেই বলা কঠিন। কারণ যাদের মৃত্যুভয় বেশি, যাদের অঢেল সম্পদ আছে তারা প্রত্যেকে নিজ নিজ পরিবারের জন্য মাথাপিছু শ’খানেক টিকা বা ওষুধ রেখে তারপর হয়তো দয়াকরে দেশের আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন।
০৭:৩৮ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
আখাউড়ায় প্রশাসনের তৎপরতায় স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছরের এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
০৭:২৮ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ঢাকা-বরিশালে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা
দীর্ঘ সাড়ে তিনমাস পর আজ (১২ জুলাই) রোববার থেকে ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এখন প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল এবং বিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে।
০৭:২৭ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
জরুরি সেবা ৯৯৯ এ ফোনে হাওর থেকে ১০ শিক্ষার্থী উদ্ধার
পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার পর কিশোরগঞ্জের হাওরে ঝড়ের কবলে আটকে পড়া ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
০৭:১৯ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ডা. সাবরিনার রিমান্ড চাইবে পুলিশ
করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দিয়ে প্রতারণার দায়ে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীর রিমান্ড চাইবে পুলিশ।
০৭:০৩ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী করবেন
করোনার হাত থেকে বাঁচতে আমরা নানান রকমের চেষ্টা তদবির চালাচ্ছি। এদিকে নতুন আক্রান্তের খবর যেমন পাওয়া যাচ্ছে তেমনি করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারও কিন্তু বাড়ছে। একই ভাইরাস থেকে যেখানে মৃদু সংক্রমণের পর এতো মানুষ সুস্থ হচ্ছেন, সেখানে কিছু মানুষ মৃত্যু বা মুমূর্ষু অবস্থায় চলে যাওয়ার মতো মারাত্মক আক্রমণের শিকার হচ্ছেন।
০৭:০০ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
নাসিরনগরে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের শত বছরের পুরনো খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। ওই গ্রামের মো. ইছা মিয়ার কবল থেকে মাঠটি দখলমুক্ত করতে তারা এ কর্মসূচি পালন করেন। রোববার দুপুরে নাসিরনগর উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে গ্রামবাসীরা এ মানববন্ধন করেন।
০৭:০০ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ডা. সাবরিনা বরখাস্ত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা শারমিন হুসাইনকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত আদেশে তাকে বরখাস্ত করা হয়।
০৬:৫৫ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
বিদেশ যেতে সরকারি সেন্টার থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে
বাংলাদেশ থেকে কেউ বিদেশে যেতে চাইলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গমন করতে হবে। সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে করোনা পরীক্ষা করে এ সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
০৬:৪২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
নাসিরনগরে এক সপ্তাহে মারা পড়েছে ১২টি গোখরা সাপ
০৬:৩৬ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশে ভারতের নতুন হাই হাইকমিশনার হিসেবে আসছেন বিক্রম দোরাইস্বামী। তিনি রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন। ভারত সরকার তাকে এই পদে নিয়োগ দিতে যাচ্ছে।
০৬:১০ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ভাঙচুর, জমি দখলের অভিযোগ
ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে রোববার সকালে নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে নির্মাণাধীন হাওয়াদার বাড়ির সামনের মার্কেট ভাংচুর ও মারধর করে দখল করার অভিযোগ ওঠেছে।
০৬:০২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
মুজিববর্ষে কোটি চারা রোপণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ জুলাই দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেদিন প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছের চারা রোপণ করার মাধ্যমে এ কার্যমের উদ্বোধন করবেন।
০৫:৫৬ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
- আসি আসি বলে কোনো ডিসেম্বরই আপা আসবে না: এমপি আজাদ
- এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন
- টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন ২১ জানুয়ারি: ইসি সচিব
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























