এবার বাল্টিমোর থেকে নামানো হলো ক্রিস্টোফার কলম্বাস স্ট্যাচু
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এবং বস্টনে গত জুনের শুরুতে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তির মাথা ভাঙ্গার ফেলার পর দেশটির ম্যারিল্যান্ড রাজ্যের বাল্টিমোরের কলম্বাসের মূর্তি নামিয়ে ফেলেন বিক্ষোভকারীরা। গতকাল শনিবার বিক্ষোভকারীরা কলম্বাসের স্ট্যাচু নামিয়ে এনে তা ইনার হারবারে নিক্ষেপ করেন। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৯:০৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
যুক্তরাষ্ট্রে করোনার ভুক্তভোগী ৩০ লাখ হতে চলেছে
সংক্রমণের ছয় মাস পেরিয়ে গেলেও হাতে পৌঁছেনি কার্যকরি প্রতিষেধক। আর এতে করেই করোনার সবচেয়ে বেশি ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে লাশের স্তুপ। তবে, গত একদিনে আবারও কমেছে কিছুটা প্রাণহানি। তারপরও সেখানে মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ৩২ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩০ লাখ হতে চলেছে। এর মধ্যে ১৩ লাখের মতো সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন।
০৯:০৬ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
আজ জর্জ ডব্লিউ. বুশের জন্মদিন
জর্জ ওয়াকার বুশ। ইংরেজি : George W. Bush। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি। আজ তার জন্মদিন। ১৯৪৬ সালের ৬ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ ও ২০০৪ সালের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত টেক্সাস অঙ্গরাজ্যের ৪৬তম প্রশাসক বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
০৯:০৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
আজ রাবির জন্মদিন
প্রাচ্যের ক্যামব্রিজখ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৬৮ বছরে পদার্পণ করেছে আজ। প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সংগ্রামসহ অসংখ্য আন্দোলনে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির।
০৮:৫৬ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত
সক্রীয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার সকালে জারি করা এক সতর্ক বার্তায় এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:৪৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সা
স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে বার্সেলোনা। পর পর দুটি ম্যাচে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে দলটি। কিন্তু গত রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে পেয়েছে মেসিরা। তবে গোলশূন্য থাকতে হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে আছে বার্সা।
০৮:৪২ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
খিলক্ষেতে ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত
রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খিলক্ষেত থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
০৮:৩৭ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
এবার মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
০৮:২৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
ব্রাজিলে আক্রান্ত ১৬ লাখ, মৃত্যু ৬৫ হাজার ছুঁই ছুঁই
বৈশ্বিক মহামারি করোনায় মৃত্যুপুরী ব্রাজিলে গত দিনের ন্যায় আবারও কিছুটা কমেছে সংক্রমণ ও প্রাণহানি। তারপরও সে সংখ্যা নেহায়েত কম না হওয়ায় ভুক্তভোগীর সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। বেড়েছে স্বজন হারাদের মিছিলও। যার পরিমাণ ৬৫ হাজার ছুঁই ছুঁই। যদিও আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
০৮:২৪ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
মার্কিন সেনারা আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচার করে : রাশিয়া
০৮:১৮ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
প্রাথমিকে আসছে বড় শিক্ষক নিয়োগ
প্রাথমিক বিদ্যালয়ে বড় নিয়োগ আসছে। ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।
০৮:০৭ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
আইসিটি বিভাগের এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৮.২৯ ভাগ
বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) লক্ষ্যমাত্রা ৮৮.২৯ ভাগ অর্জিত হয়েছে।
১২:২২ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
বুলবুলবেদনাকাব্য
বুলবুল, একত্রিশে মে পাঁচটা সাত মিনিটে তোর ফোন এলো
কী সুন্দর মুগ্ধতা মেখে বললি, মেজো ভাই, কেমন আছেন?
কাব্যর রেজাল্ট নিয়ে তোর আলোভরা মুখটা-কণ্ঠে
ছবি হয়ে ভেসে উঠেছিল-আমি দেখতে পাচ্ছিলাম;
১২:১৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
কুমিল্লায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৯১১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ২৩ জন, নাঙ্গলকোটে ৫ জন, লাকসামে ৭ জন, দাউদকান্দিতে ১ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ১ ও আদর্শ সদরে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ১০৩ জন।
১২:১৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
চুয়াডাঙ্গায় আরও ১৭ জন আক্রান্ত
চুয়াডাঙ্গায় নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৬ জনে। ইতিমধ্যে নতুন ৫ সহ সুস্থ হয়েছেন ১৪৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। রোববার রাত সাড়ে ৮টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।
১২:০৭ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
বিমানের দুবাই-আবুধাবি রুটের ফ্লাইট স্থগিত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দিন আগে মধ্যপ্রাচ্যের এই গন্তব্য দুটিতে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।
১২:০৫ এএম, ৬ জুলাই ২০২০ সোমবার
গাজীপুরে বিলের পানিতে ডুবে ৩ তরুণের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় গভীর বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিক্ষার্থীসহ তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে। এই ৩ তরুণের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত এলাকাবাসি।
১১:৫৬ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ফেনীর সাংবাদিক নুরুল করিম
ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্সের সম্পাদক নূরুল করিম মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।
১১:৪১ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ফেস মাস্ক নিয়ে উত্তাল আমেরিকায় সামাজিক মাধ্যম
আমেরিকার অনেক রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ যখন দ্রুত ঊর্ধ্বমুখী, তখন মাস্ক পরা নিয়ে সামাজিক মাধ্যম ছেয়ে গেছে বিভ্রান্তিমূলক নানা পোস্ট ও ভিডিওতে। মাস্ক পরার বিরুদ্ধে আমেরিকার অনেক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এমনকি মাস্ক না পরার জন্য ভুয়া ছাড়পত্রও বাজারে বিক্রি শুরু হয়ে গেছে।
১১:৩৯ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
নলছিটিতে ৪ কোটি টাকার চাল নিয়ে বিপাকে চালকল মালিক
ঝালকাঠির নলছিটিতে সরকারের বোরো সংগ্রহ কার্যক্রমের চাল মিল মালিক ভর্তুকি দিয়ে দিতে চাইলেও না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে খাদ্যগুদাম কর্মকর্তার (ওসিএলএসডি) বিরুদ্ধে। মোটা অঙ্কের ঘুষ না দেওয়ার কারণে মানসম্মত চালও গুদামে ঢুকতে দিচ্ছেন না ওই কর্মকর্তা। এতে চার কোটি টাকার চাল প্রস্তুত করে বিপাকে পড়েছেন সুগন্ধা অটো রাইস অ্যান্ড এ্যাগ্রো ফুড প্রসেসিং কর্তৃপক্ষ। এ ঘটনায় অটোরাইস মিলের পক্ষ থেকে খাদ্য বিভাগের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান খান।
১১:৩৮ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ধামইরহাটে মাছ ধরার ফাঁদ কেনা-বেচার ধুম
বর্ষাকাল মানেই খাল বিলে থৈ থৈ পানি। টানা ভারি বৃষ্টিপাতে নদী নালা সহ খাল বিল গুলো ফিরে পায় নতুন এক টইটুম্বুর যৌবন। ঠিক তেমনি নওগাঁর ধামইরহাটে ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে বাড়ছে পানির গতি সাথে নিম্নাঞ্চল এলাকার তিন ফসলি জমি গুলো পানিতে তলিয়ে থাকায় বাছড়ে মাছ শিকারীদের আনাগোনা।
১১:২৯ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
‘জীবিকা নির্বাহে অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখতে হবে’
সারা দেশে কোটি কোটি খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১১:১৩ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
বয়স্ক ও অসুস্থদের পশুর হাটে না যাওয়ার আহ্বান
করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বয়স্ক, শিশু ও অসুস্থদের পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
১১:০৭ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
নাটোরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫২
নাটোরে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫২ জন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।
১১:০৫ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























