নবাবগঞ্জে আরও ১১ জন করোনা আক্রান্ত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ১১ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে।
১০:৫২ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
সীতাকুণ্ডে মডেল মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে দিল দুষ্কৃতিকারীরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সাংসদ দিদারুল আলমের উদ্বোধনের দু’দিন পর রাতের আধাঁরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভেঙ্গে দিলেন দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ দিদারুল আলম। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
১০:৪৫ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ডব্লিউএইচও’র সতর্কতার মধ্যেই খুলল আইফেল টাওয়ার
প্রাণঘাতী করোনা ভাইরাসের আঘাত কিছুটা সামলে নিয়েছে ইউরোপ। গত এক মাসে নতুন করে সংক্রমণ বা মৃত্যুর খবরও বেশ কম ছিল। কিন্তু এর মধ্যেই ব্রিটেনে ফের পরপর দুই দিনে যথাক্রমে ১৫৪ ও ১৪৯ জনের মৃত্যুতে বিপদের ডাক যেন নতুন করে বেজে উঠেছে। প্রতিদিন করোনা-সংক্রমণের হার আবারও হাজার ছাড়িয়েছে। খবর বিবিসি, রয়টার্স, দ্যা সান’র।
১০:৩০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
যমুনায় বালু তোলার সময় পড়ে গিয়ে শ্রমিক নিখোঁজ
সিরাজগঞ্জে যমুনা নদীতে বালু তুলতে গিয়ে বলগেট থেকে পড়ে স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে কামাল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পাইক পাড়ায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। কামাল হোসেনের বাড়ি বরগুনায়।
১০:২৫ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
করোনা হাসপাতালগুলোতে অনেক শয্যা খালি রয়েছে
করোনার জন্য নির্ধারিত সব হাসপাতালেই রোগী ভর্তি হতে পারবেন। কারণ হাসপাতালগুলোতে অনেক শয্যা খালি রয়েছে।
১০:১৩ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজমী। আজ শুক্রবার বিকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম নিশ্চিত করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
০৯:৫৮ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
করোনা রোধে আইন অনুসরণের পরামর্শ মানবাধিকার সংগঠনের
বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে ‘সংক্রামক আইন-২০১৮’ অনুসারে সব পদক্ষেপ গ্রহণ করে মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইআরপিবি)। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির নেতারা সরকারের কাছে এ অনুরোধ জানান। একই সঙ্গে দলমত নির্বিশেষে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
০৯:৪৭ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
চুয়াডাঙ্গায় আরও ২ আনসার সদস্য আক্রান্ত
চুয়াডাঙ্গায় নতুন করে ২ জন আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৫ জনে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন এবং মারা গেছেন ২ জন। শুক্রবার রাত সাড়ে আটটায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন ।
০৯:৪২ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রের মানব পাচার রিপোর্টে বাংলাদেশের অবস্থার উন্নতি
মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত রিপোর্টের র্যাঙ্কিংয়ে উন্নত অবস্থান অর্জন করেছে। বিদেশে অবৈধ অভিবাসন রোধে ঢাকার প্রয়াসের স্বীকৃতি দিয়ে মানবপাচার বিরোধী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে দেশগুলোর র্যাংকিং নিয়ে বাংলাদেশের বিষয়ে এ তথ্য জানানো হয়।
০৯:১০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
আশুগঞ্জে বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আমিন মিয়া-(৪৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
০৯:০৪ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
রংপুরে আউশ চাষে রেকর্ড
রংপুর অঞ্চলে চলতি মৌসুমে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আউশ ধানের আবাদ হয়েছে, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।শুক্রবার (২৬ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য তুলে ধরে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৮:৫৩ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
জালিয়াতির জন্য আমি দায়ী নই: শ্রাবন্তী
দুই বাংলায় বেশ জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সরব থাকেন। নিজের সার্বিক পরিস্থিতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। মজার সব ভিডিও টিকটকে পোস্ট করেন। এই নায়িকা নিজে আনন্দে থাকতে ও ভক্তদের আনন্দে রাখতে পছন্দ করেন।
০৮:৫০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
এই সময় ইনফ্লুয়েঞ্জা জ্বর হলে যা করবেন
আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা সমস্যায় ভুগছেন অনেকেই। যদিও প্রতিবছরই এরকম পরিস্থিতিতে এই রোগগুলো দেখা দেয়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। জ্বর, সর্দি, কাশি হলেই মানুষের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিবর্তনের এই সময় ইনফ্লুয়েঞ্জা ভাইরাল হওয়া খুবই সাধারণ।
০৮:৩৭ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
করোনায় অস্থায়ী হাসপাতালে কারিগরি সহযোগিতা দেবে আইইবি
মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি অথবা বেসরকারি ভাবে নতুন কোন অস্থায়ী তৈরী করতে চাইলে সকল প্রকার কারিগরি সহায়তা দিবে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। যদি কোন প্রতিষ্ঠান এই মহামারি করোনা ভাইরাসের সময় অস্থায়ী হাসপাতালের জন্য আইইবি'র কাছে কারিগরি সহায়তা চায় তাহলে আইইবি সব ধরণের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
০৮:৩০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
এশিয়ায় সেনা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
এশিয়ায় চীনের মনোভাব দেখে ইউরোপ থেকে সরিয়ে এশিয়ার দিকে বাড়তি সেনা মোতায়েন করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রাসেলসে এক ভিডিও বৈঠকে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো।
০৮:২৮ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
নারীর ক্ষমতায়নে রবি-বিডিঅ্যাপস ও বিডিওএসএনের চুক্তি
রবি-বিডিঅ্যাপস এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ২৫ জুন বিকেলে অনলাইনে এই চুক্তিসই অনুষ্ঠান হয়। এই চুক্তির মাধ্যমে নারীদের ডিজিটাল ক্ষমতায়ন ও অনলাইনে আয়ের উপায় সৃষ্টি করতে দুইপক্ষ একসঙ্গে কাজ করবে।
০৮:২৫ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
আবুধাবি থেকে ফিরেছেন ২৪৩ জন বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে পড়া ২৪৩ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের কারণে তারা দেশটিতে এতদিন আটকা ছিলেন।
০৭:৫৭ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. হোসেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
০৭:২৯ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনাক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। আজ শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
০৭:১১ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ঠাকুরগাঁওয়ে উজানের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত,পানিবন্দী ৫`শ পরিবার
টানা বৃষ্টি আর উজানের পানির ঢলের কারণে ঠাকুরগাঁওয়ে টাঙ্গনসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতোমধ্যে নদীর তীরে বসবাসরত প্রায় পাঁচ'শ পরিবারের ঘর-বাড়ি প্লাবিত হয়েছে। পানিবন্দী পরিবারগুলো শিশু ও প্রবীণদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীরা এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে জরুরী ভিত্তিতে সরকারি সহায়তা চেয়েছেন। আর জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।
০৭:০৯ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
৩০ কার্যদিবসে প্রায় ৪৫ হাজার আসামির জামিন
সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত ৩০ কার্যদিবসে শিশুসহ প্রায় ৪৫ হাজার জনকে জামিন দেওয়া হয়েছে। এরমধ্যে গত সপ্তাহে (৫ কার্যদিবস) জামিন দেওয়া হয়েছে ৫৬০০ জনকে। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৭:০০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ছয় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিলেট ও সুনামগঞ্জ জেলার আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে দেশের সব নদী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
০৬:৫২ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
সুশান্তের মৃত্যুর ভিডিও নিয়ে প্রশ্ন স্বস্তিকার
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুলিশ অভিনেতার ঘরে ঢুকে তদন্ত শুরু করেছে। সুশান্তের দেহ রয়েছে বিছানার উপর পড়ে। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি, ভাইরাল হয়েছে। এই ছবি বা ভিডিয়ো কীভাবে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে? অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার তা নিয়ে সরব। স্বস্তিকা গোটা ঘটনায় মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
০৬:৪০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
দিনাজপুরে কর্মরত রিপন সিংহ নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের এক কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ‘ধর্ষণ’ করেছেন।
০৬:৩৯ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























