অসহায়দের বাঁচাতে হাত বাড়িয়ে দিতে হবে: দালাই লামা
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেন, আমার বন্ধুরা মাঝে মাঝে অনুরোধ করেন দুনিয়ার নানা সমস্যা যেন আমি ‘জাদুকরী শক্তি’ দিয়ে সমাধান করে দিই। কিন্তু আমি সবসময় তাদের বলি, দালাই লামার কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নেই। সে রকম কোনো ক্ষমতা থাকলে আমার পায়ে ব্যথা হতো না, ঠোঁটে ঘা হতো না। আমরা আর সবার মতো একই মানুষ। আমরা সবাই একই রকম ভয়, আশা, অনিশ্চয়তা অনুভব করি।
০১:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
বেতনের দাবিতে আজও উত্তাল গাজীপুর
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
১২:৫৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত
নড়াইলে নতুন করে আরও ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। এ নিয়ে জেলায় ৭ চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে সৈয়দ সুজন (২৫) নামে এক যুবক সুস্থ হয়েছেন। বাকি আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।
১২:৩২ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
লকডাউন পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় উদ্যান কৃষির গুরুত্ব
পারিবারিক চাহিদা পূরণে উদ্যান ফসল হাজার হাজার বছর ধরে একটি কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ইতিহাসে দেখা গেছে, উদ্যান কৃষি থেকে প্রাপ্ত ফসল মহামারীর সময় এবং মহামারী পরবর্তী সংকট মোকাবেলায় সাহায্য করেছে। তাই উদ্যান কৃষি লকডাউন পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
১২:৩০ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
শিগগিরই দুই হাজার ডাক্তার, ছয় হাজার নার্স নিয়োগ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনা ভাইরাসের চিকিৎসার জন্য নতুন করে আরও দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।
১২:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
ইতালিতে লকডাউন শিথিল
প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে এখনো পুরোপুরি মুক্তি না মিললেও চলমান লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে ইতালি। যা আগামী ৪ মে থেকে কার্যকরী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
১২:২৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
জুলাইয়ে করোনা মুক্ত হবে বাংলাদেশ!
বৈশ্বিক করোনা জ্বরে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় স্তব্ধ বাংলাদেশ। প্রতিদিনেই বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। কবে মুক্তি মিলবে জানা নেই কারো। তবে সুসংবাদ দিয়েছে সিঙ্গাপুরের একটি গবেষণা প্রতিষ্ঠান।
১২:১৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
করোনা ভাইরাস শনাক্তকরণ পদ্ধতি: সোয়াব বনাম রক্ত পরীক্ষা
করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই একজন মানুষের শরীরে ভাইরাসের প্রবেশ ঘটেছে কি না তা শনাক্ত করতে সোয়াবের মাধ্যমে পরীক্ষা চালানো হচ্ছে। করোনা ভাইরাসটি শরীরে ঢোকার সাথে সাথেই সোয়াব টেস্টের মাধ্যমে জানা সম্ভব যে মানুষটি আক্রান্ত হয়েছে! এমনকি সিম্পটম (জ্বর, কাশি, হাঁচি, ক্লান্তি, ডায়রিয়া, মাংসপেশী ব্যাথা ইত্যাদি) শুরু হবার আগেই সেটা জানা সম্ভব। এখন পর্যন্ত সিংহভাগ দেশই এই পদ্ধতি অনুসরণ করছে। সম্প্রতি কানাডা অতিদ্রুত, ঘণ্টা দুয়েকের ভেতরই, সোয়াব পরীক্ষার পোর্টেবল ডিভাইস চালু করেছে।
১২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
স্কটল্যান্ডে করোনা কেড়ে নিল মফিজুলের জীবন
সোনালী ভবিষ্যতের আশায় স্কটল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ইতালী অভিবাসী মফিজুল ইসলাম। স্ত্রী এবং দুই সন্তান নিয়ে নতুন পরিবেশে শুরু করেছিলেন জীবনচলা। স্বপ্ন ছিল ছেলে এবং মেয়েকে স্কটল্যান্ডে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। এ জন্য ৩ ঘণ্টার বাস যাত্রা করে চাকরীতে যেতেও কোন ক্লান্তি ছিল না মফিজুলের। কিন্তু মরণঘাতী করোনা কেড়ে নিয়েছে তার সব স্বপ্ন। স্কটল্যান্ডের প্রথম করোনা ভাইরাসে মৃত্যু ঘটে তার। অনিশ্চিত ভবিষ্যতের পথে তার পরিবার।
১২:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
নড়াইলে চাল চুরির মামলায় ডিলার গ্রেফতার
দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চাল চুরির পলাতক আসামি ডিলার আশরাফ আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়াড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। আশরাফ আড়িয়াড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে।
১১:৪২ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
রমজানে ত্বকের যত্ন
চলছে রমজান। গরমে সারাদিন পানাহার থেকে বিরত থাকায় অনেকের ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। এ নিয়ে প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ফাতিমা ওয়াহিদা জানান।
১১:২৯ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
একমাসে স্পেনে সর্বনিম্ন মৃত্যু
বিপর্যস্ত ইউরোপীয় দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যা গত একমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।
১১:১২ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
করোনায় নিউইয়র্ক পুলিশের ৩৭ সদস্যের মৃত্যু
কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য পুলিশ বিভাগের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রোববার। এ নিয়ে রাজ্যটির পুলিশ বিভাগের মোট ৩৭ সদস্যের মৃত্যু হলো করোনায়। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১১:০৫ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
মৌলভীবাজারে ডাক্তারদের শ্রদ্ধা ও ভালোবাসায় প্রদীপ প্রজ্জ্বলন
সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ দিন হলো অক্ষয় তৃতীয়া। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন, এই দিনে কোন শুভকাজ করলে এটি অনন্তকাল অক্ষয় থাকে। আর এই বিশেষ দিনে মৌলভীবাজারের আজিমেরুর ভোজবল গ্রামে বিশ্বব্যাপী করোনায় ফন্ট লাইনের যোদ্ধা ডাক্তারদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেছেন গোবর্দ্ধনধারী সেবা সংঘের সদস্যরা। গতকাল রোববার সন্ধ্যায় শ্রীশ্রী গোর্বদ্ধনধারীর মন্দির প্রাঙ্গণে গোবর্দ্ধনধারী সেবা সংঘের প্রতিষ্টাতা মাধবপদ গোস্বামী ডাক্তারদের নামে প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন।
১১:০১ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ : প্রধানমন্ত্রী
করোনা পরিস্থিতি উন্নতির দিকে না গেলে সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখনই স্কুল-কলেজ খুলে দেওয়া হবে না। যখন করোনা সংক্রমণ থামবে তখন খুলব। প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
১০:৪৬ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
করোনার শিকার বিশ্বের ৩০ লাখ মানুষ
উৎপত্তির মাত্র চার মাসের মাথায় প্রাণঘাতি করোনার শিকার বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ। যাতে মৃত্যুর সংখ্যা ২ লাখের বেশি। এর মধ্যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন পৌনে ৯ লাখের বেশি জন।
১০:৩৪ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
করোনায় ভিন্ন এক রমজান
দেশে গত শনিবার থেকে শুরু হয়েছে রোজা। প্রতিবছর দেখা এমন দিনে দুপুর থেকেই ঢাকার ফুটপাতে ইফতারের পসরা সাজিয়ে শুরু হয় দোকানিদের হাঁকডাক। সন্ধ্যায় চলে ইফতারের আয়োজন ও ইফতার পার্টি। তারাবির নামাজে দেখা যায় উপচে পড়া মানুষের সমাগম। ফুটপাতে চলে কেনাবেচা। অথচ এবার সেই চিরচেনা হাঁকডাক আর শোনা যায়নি। রোজাদারদের ভিড়ও নেই কোথাও।
১০:২৪ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
বৈশাখ মাসের কৃষি; বোরো ধান
নির্দিষ্ট সময়ে বোরো ধানের চারা রোপণ করতে যারা দেরি করেছেন। দেরির ফলে ঐসব জমিতে চারার বয়স ৫০ থেকে ৫৫ দিন হলে ইউরিয়া সারের শেষ কিস্তি উপরিপ্রয়োগ করতে হবে। ইউরিয়ার উপরিপ্রয়োগ করতে না চাইলে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার করতে পারেন। গুরুত্ব সহকারে অনেকগুলো কাজ করতে হবে। কাজগুলো হলে, জমির আগাছা পরিস্কার, সেচ এবং বালাই দমন এর কাজটাও মনে করে করতে হবে। ধানে থোড় আসা শুরু হলেই জমিতে পানির পরিমাণ দ্বিগুণ বাড়াতে হবে। যখন ধানের দানা শক্ত হতে শুরু করবে তখন যত দ্রুত সম্ভব জমি থেকে পানি বের করার করে দিতে হবে।
১০:২২ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
রাজশাহী বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স চলছে।
১০:১৪ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
সৌদিতে স্থগিত হচ্ছে কিশোর অপরাধের মৃত্যুদণ্ড
সৌদি আরবের মানবাধিকার কমিশন বলেছে, কিশোর অবস্থায় করা অপরাধের জন্য দেশটি আর কাউকে মৃত্যুদণ্ড দেবে না। দেশটিতে দোররা মারা নিষিদ্ধ করার দুই দিন পর বাদশাহ সালমানের জারি করা এক ডিক্রিকে (ফরমান) উদ্ধৃত করে এই ঘোষণা এলো। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক শিশুদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া যাবে না, এই সনদে স্বাক্ষরকারী দেশগুলোর একটি সৌদি আরব। মানবাধিকার কর্মীদের অভিযোগ মানবাধিকার রক্ষায় বিশ্বে সবচেয়ে খারাপ রেকর্ড যেসব দেশের সৌদি আরব তাদের একটি। খবর বিবিসি’র।
১০:০৯ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
লকডাউনে ঘরে ঘরে ফিরেছে রেডিও
লকডাউনে হারানো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে রেডিও। প্রচলিত বেতার মাধ্যমের সঙ্গে জুড়ছে রেডিওর ডিজিটাল সংস্করণ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে লকডাউন চলছে। ঘরবন্দি মানুষের অবসর যাপনের উপায় মূলত বিনোদন। এই সুযোগে টেলিভিশনের দাপটে কোণঠাসা রেডিও তার হারানো জনপ্রিয়তা একটু একটু করে ফিরে পাচ্ছে। খবর ডয়চে ভেলে’র।
০৯:৩৮ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
আগুনে সর্বশান্ত থানচির ব্যবসায়ীরা
আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় সর্বশান্ত বান্দরবানের থানচি বাজারে ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে প্রায় তিন শতাধিক দোকান পুড়ে গেছে, যাতে ক্ষতি হয়েছে ১০ কোটি টাকারও বেশি।
০৯:৩৬ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
লকডাউনের কারণে বাংলাদেশে যে সব পরিবর্তন এসেছে
করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টানতে বাংলাদেশে অঘোষিত লকডাউন চালু হয় গত ২৬ মার্চ। এর আগেই অবশ্য বন্ধ করে দেয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। লকডাউনে মানুষকে বলা হয় ঘরে থাকতে। জরুরি কাজে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ আসে। জীবন যাত্রার সাথে যুক্ত হয় নতুন কিছু অভ্যাস। যার মধ্যে রয়েছে বার বার সাবান-পানি দিয়ে হাত ধোয়া, চোখে-মুখে-নাকে হাত না দেয়া ইত্যাদি। এগুলো তো গেলো নিতান্তই ব্যক্তিগত জীবনের কিছু পরিবর্তন। এছাড়াও এমন কিছু পরিবর্তন এসেছে যা হয়তো এক মাস আগে মানুষ চিন্তাও করতো না। এর মধ্যে অন্যতম হচ্ছে বাড়িতে বসে অফিস করা। এ ধরণের পরিবর্তনকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও অনেকে আবার বলছেন যে, বন্দী জীবনে হাঁপিয়ে উঠছেন তারা। আসলে ব্যক্তিগত, পারিবারিক আর নাগরিক জীবনে মানুষ কী ধরণের পরিবর্তনের মুখে পড়েছেন এই এক মাসে? খবর বিবিসি’র।
০৯:১৫ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
সীমিত আকারে ফেরি চলাচল শুরু
সীমিত আকারে আজ রোববার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সকাল থেকে চলতে শুরু করেছে ফেরি। যেখানে শতশত ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
০৯:১৩ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
- ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- ইবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
- অনলাইন জুয়ায় সর্বোচ্চ ১০ বছরের জেল, নতুন আইন পাস
- বিএনপি-জামায়াত সংঘর্ষের জেরে পলাশবাড়ীতে ১৪৪ ধারা
- শ্মশান থেকে উদ্ধার অন্ধ ঘোড়ার খাবারের দায়িত্ব নিলেন হুইপ বকুল
- জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























