ঢাকা, সোমবার   ২৯ জুন ২০২৬

নলডাঙ্গায় শিক্ষিকার বাড়ি লকডাউন 

নলডাঙ্গায় শিক্ষিকার বাড়ি লকডাউন 

গাইবান্ধা থেকে নাটোরের নলডাঙ্গায় নিজ বাড়িতে ফিরে আসা এক শিক্ষিকার বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার ভোরে গাইবান্ধায় কর্মরত মাহফুজা খানম নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার নিজ বাড়ি নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়ায় নিজ বাড়ি আসেন। খবর পেয়ে শুক্রবার  দুপুরে নলডাঙ্গা থানার পুলিশ ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লক ডাউন করেন।

১০:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

সিরাজগঞ্জে ৪ ইউনিয়ন লক-ডাউন

সিরাজগঞ্জে ৪ ইউনিয়ন লক-ডাউন

ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক আসায় করোনা আতঙ্কে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার ৪টি ইউনিয়ন লক-ডাউন করেছে উপজেলা প্রশাসন। 

১০:৪০ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

নিউইয়র্কে গণকবর

নিউইয়র্কে গণকবর

নিউইয়র্কে বিরাট গণকবরে এক সঙ্গে বহু মানুষকে কবর দেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে ড্রোন দিয়ে তোলা ছবি এবং ভিডিওতে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে নিউইয়র্কে। সেখানে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। খবর বিবিসি’র।

১০:২৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

১৪ দিনের চ্যালেঞ্জ; পাবেন করোনা থেকে মুক্তি

১৪ দিনের চ্যালেঞ্জ; পাবেন করোনা থেকে মুক্তি

করোনাভাইরাস বিশ্বের অনেক উন্নত দেশকে বিপর্যস্ত অবস্থায় নিয়ে গেছে। বিশ্বে এখন আক্রান্ত প্রায় ১৬ লাখ মানুষ। এ পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি মানুষের জীবন প্রদীপের অবসান ঘটিয়েছে এই ভাইরাস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইটালি, চীনের মতো দেশ এখন করোনার কাছে অসহায়।

১০:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে কাল

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে কাল

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে কাল শনিবার। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে যাচ্ছে।

১০:০৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

নিস্তব্ধ ক্যাম্পাসে নয়নাভিরাম সূর্যমুখী 

নিস্তব্ধ ক্যাম্পাসে নয়নাভিরাম সূর্যমুখী 

ফুল শুধু একটি শব্দ নয়! এটি একটি নিবেদন!একটি অভিবাদন! এক ফশলা ভালবাসা! কেউ তার প্রেম নিবেদনে বা কাউকে বরণ করতে ফুলই মাধ্যম হিসেবে বেছে নেয়। দল,মত,ধর্ম, বর্ণ নির্বিশেষে ফুল সবারই পছন্দ। ফুলের সৌন্দর্য তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। দিন যায়, মাস যায়, বছর যায় তবুও এই দৃশ্যগুলো অকপটে স্মৃতিতে রয়ে যায়। সৌন্দর্যের দিক থেকে ফুলের মধ্যে সূর্যমুখী অন্যতম। আর এই সূর্যমুখীর অপরুপ সৌন্দর্যে সেজে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

০৯:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধু’র খুনি মাজেদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

বঙ্গবন্ধু’র খুনি মাজেদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার স্বজনরা।

০৮:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

সন্দ্বীপে রুপালী ক্রেডিট কো-অপারেটিভের ত্রাণ বিতরণ

সন্দ্বীপে রুপালী ক্রেডিট কো-অপারেটিভের ত্রাণ বিতরণ

করোনার প্রভাবে লকডাউন পরিস্থিতির কারণে কর্মহীন দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয় সমবায় পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান রুপালি ক্রেডিট  কো-অপারেটিভ লি.।

০৮:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

খাবার কষ্টে ১৪ ভাগ নিম্ন আয়ের মানুষ: ব্র্যাক

খাবার কষ্টে ১৪ ভাগ নিম্ন আয়ের মানুষ: ব্র্যাক

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার পরামর্শ মানতে গিয়ে নিম্নআয়ের মানুষের আয় অনেক কমে গেছে। এই পরিস্থিতিতে চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। আর ১৪ ভাগ নিম্ন আয়ের মানুষের ঘরে কোনো খাবারই নেই। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রাম পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

০৮:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

দুর্যোগে বিপর্যস্ত জনপদে প্রয়োজন সতর্কতা

দুর্যোগে বিপর্যস্ত জনপদে প্রয়োজন সতর্কতা

বিশ্বব্যাপী করোনাভাইরাস বা কোভিড-১৯ এ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে ব্যস্ত পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীসহ প্রশাসনের সকল স্তর ও পর্যায়ের লোকজন। এ সুযোগে মাদক, চুরিসহ নানা অপরাধের ঘটনা ঘটতে শুরু করেছে। 

০৮:৩৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

সরাইলে দুই`শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিল প্রত্যাশা

সরাইলে দুই`শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিল প্রত্যাশা

করোনাভাইরাসের প্রভাবে দেশের মানুষ আজ গৃহবন্ধী। গত ২৬ মার্চ থেকে সারাদেশে সরকারের নির্দেশনায় সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। সেই নির্দেশনা মানতে গিয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া কর্মহীন সাধারণ মানুষ। যাদের প্রতিদিন ঘর থেকে না বের হলে পেটের আহার জোটে না। এমন সব কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রত্যাশা' (বসাব) বড্ডাপাড়া, বনিকপাড়া, সাহাপাড়া এই তিনটি পাড়ার সম্বনয়ে গঠিত এই সংগঠনটি। 

০৮:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া ও সামিয়া নামে দুই বোনের মৃত্যু হয়েছে। দুই বোনের মধ্যে একজনের বয়স ১০ বছর ও অপরজনের বয়স ৮ বছর। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সাদির মিয়ার কন্যা। 

০৮:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

এবার নোয়াখালী লকডাউন

এবার নোয়াখালী লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে কুমিল্লার পর এবার নোয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটি সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

০৮:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

নওগাঁয় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ   

নওগাঁয় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ   

নওগাঁয় করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। শুক্রবার দিনব্যাপী এসব ব্যক্তি ও সংগঠন জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে।

০৮:০৬ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।করোনাভাইরাসে সনাক্ত হওয়া আনুমানিক ৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের উত্তরপাড়ায়। তিনি বর্তমানে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। 

০৭:৫৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

দোহারে মুয়াজ্জিনসহ সাত মুসল্লীকে কুপিয়ে জখম

দোহারে মুয়াজ্জিনসহ সাত মুসল্লীকে কুপিয়ে জখম

করোনা সংক্রমন রোধে মসজিদে সরকারের নির্দেশনা মোতাবেক নামাজ আদায়কে কেন্দ্র করে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজার মসজিদের মুয়াজ্জিন সহ সাত মুসল্লীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।

০৭:৫১ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ঢাকা ছেড়েছেন ১২৩ জার্মান

ঢাকা ছেড়েছেন ১২৩ জার্মান

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মহামারীর মধ্যে বাংলাদেশ ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরীকরা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিশেষ ব্যবস্থায় ঢাকা ছেড়েছেন ১২৩ জার্মান নাগরীক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল।

০৭:৩৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

মালয়েশিয়ায় লকডাউনের সময় বাড়লো ২৮ এপ্রিল পর্যন্ত

মালয়েশিয়ায় লকডাউনের সময় বাড়লো ২৮ এপ্রিল পর্যন্ত

মালয়েশিয়ায় লকডাউন মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) তৃতীয় মেয়াদে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।

০৭:২৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

টিফিনের টাকায় ত্রাণ দিলেন তিন ছাত্র

টিফিনের টাকায় ত্রাণ দিলেন তিন ছাত্র

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের তিন ছাত্র সাইফুর রহমান, শাকিল খান ও এম মাহীউজ্জামান শাওন গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

০৭:১৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

০৭:০৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

পোশাক কারখানাও বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত

পোশাক কারখানাও বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত

সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিজিএমএইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তবে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিল্প মালিক সমিতি ও শিল্প পুলিশকে জানিয়ে অফিস খোলা রাখা যাবে।

০৬:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ককারী বাংলাদেশি ডাক্তারের মৃত্যু

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ককারী বাংলাদেশি ডাক্তারের মৃত্যু

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছিলেন বাংলাদেশি বংশ্ভূত ব্রিটিশ ডাক্তার আবদুল মাবুদ চৌধুরী। অবশেষে তিনিও করোনার কাছে হার মানলেন। তিনি লিখেন- 

০৬:৪৬ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তরে আরও সময় লাগবে

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তরে আরও সময় লাগবে

করোনাভাইরাস শনাক্তের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট সরকারের কাছে সরবরাহ করার কথা সেটি স্থগিত করা হয়েছে। কীট তৈরি হলেও সরবরাহে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

০৬:২০ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

বরগুনার আমতলী লকডাউন 

বরগুনার আমতলী লকডাউন 

বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেল তিনটার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ লকডাইনের ঘোষণা করেন। 

০৫:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি