ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নয় পুলিশ সদস্যসহ আক্রান্ত আরও ১৯ 

সিরাজগঞ্জে নয় পুলিশ সদস্যসহ আক্রান্ত আরও ১৯ 

সিরাজগঞ্জে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ, স্ত্রী সাথী খাতুন ও আট পুলিশ সদস্যসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। 

০৫:৫৮ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

ভারতে প্রথম করোনা ঢুকেছিল নভেম্বরে!

ভারতে প্রথম করোনা ঢুকেছিল নভেম্বরে!

করোনা ভাইরাস ভারতে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনিই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন, যা এখনও পর্যন্ত একদিনের সংক্রমণের সংখ্যার নিরিখে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন একদল গবেষক। গবেষকদের দাবি, ৩০ জানুয়ারি নয় ভারতে প্রথম করোনা ঢুকেছিল নভেম্বরেই! খবর জিনিউজের

০৫:৫৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

পরিবহন সংকটে সন্দ্বীপে দেলোয়ার খাঁ সড়কের কাজ বন্ধের উপক্রম

পরিবহন সংকটে সন্দ্বীপে দেলোয়ার খাঁ সড়কের কাজ বন্ধের উপক্রম

সন্দ্বীপের দেলোয়ার খাঁ সড়ক উন্নয়নের কাজের গতি কমে গেছে। প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেলেও ৬৯ কোটি টাকার এই কাজ শুধুমাত্র মালামাল পরিবহন সংকটের কারণে পিছিয়ে যাচ্ছে। 

০৫:৫০ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার নেপথ্যে ৪ ট্রাভেল এজেন্সি

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার নেপথ্যে ৪ ট্রাভেল এজেন্সি

লিবিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ২৬ বাংলাদেশী। এছাড়া আরও ১১ জনকে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে দেশের চারটি ট্রাভেল এজেন্সি ও অর্ধশতাধিক দালাল চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধান চালিয়ে এসব তথ্য উদঘাটন করেন। এর ভিত্তিতে চার ট্রাভেল এজেন্সি ও ৩৬ জনের নাম উল্লেখ করে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।

০৫:৫০ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

বেনাপোল কাস্টমের নামে পেইজ খুলে প্রতারণা,আটক ১

বেনাপোল কাস্টমের নামে পেইজ খুলে প্রতারণা,আটক ১

বেনাপোল কাস্টম হাউজের বাইক সেল অফিশিয়াল নামে ভুয়া পেইজ খুলে দীর্ঘদিন ধরে নিলামে ভারতীয়সহ বিভিন্ন দেশের মোটর সাইকেল বিক্রির প্রতারণা করার অভিযোগে বেনাপোল পোর্ট থানা পুলিশ আরমান (২৮) নামে একজন প্রতারককে ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আরমান কৃমিল্লার মৃত শাহ আলমের ছেলে।

০৫:৩৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের তিনদিন পর সাগর আলী নামে এক বাক-প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বেলতলা পাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

০৫:২৪ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

ভিটামিন ও খনিজ রুখে দিবে করোনা

ভিটামিন ও খনিজ রুখে দিবে করোনা

করোনায় নাস্তানাবুদ সারা বিশ্ব। ছয় মাস অতিক্রম হওয়া এই অদৃশ্য রোগে মৃত্যুর সারিতে প্রায় চার লাখ মানুষ। আক্রান্ত প্রায় ৬৬ লাখ। অথচ এখনও এই মারাত্মক রোগের নির্দিষ্ট কার্যকরী ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি হয়নি। ফলে এ মুহূর্তে সংক্রমণ কমাতে দ্রুত, কার্যকর, সহজসাধ্য ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। চিকিৎসক, বিজ্ঞানী এবং পুষ্টিবিদরাও বিকল্প খুঁজছেন। তারা অনুসন্ধান করছেন, কী কী উপায়ে এই সংক্রমণ থেকে মানবদেহকে রক্ষা করা যায়।

০৫:২৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

অমিতাভ-জয়ার বিয়েতে ভীষণ অসন্তুষ্ট হন রাজেশ খান্না

অমিতাভ-জয়ার বিয়েতে ভীষণ অসন্তুষ্ট হন রাজেশ খান্না

করোনায় থাবায় বিপর্যস্ত গোটা দেশ। আবার অন্যদিকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ।তার মাঝেও বুধবার সকাল থেকে বলিউডে চলছে বিশাল হইচই। অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ি এই দিনে ৪৭ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন।

০৫:১৬ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

বগুড়ায় করোনা উপসর্গে চিকিৎসা প্রতিনিধির মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গে চিকিৎসা প্রতিনিধির মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে জহুরুল ইসলাম বাবু নামে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একটি ওষুধ কোম্পনির চিকিৎসা প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ)। 

০৫:০৪ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

সস্ত্রীক করোনায় আক্রান্ত নোবিপ্রবির ড. ফিরোজ

সস্ত্রীক করোনায় আক্রান্ত নোবিপ্রবির ড. ফিরোজ

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন র‍্যাপিড টেস্ট কীটের উদ্ভাবক দলের অন্যতম সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। বৃহস্পতিবার (৪ জুন) ড. ফিরোজ আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

০৫:০২ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

নওগাঁয় নলকূপের ঘর থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

নওগাঁয় নলকূপের ঘর থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের বোরো ধানের মাঠের গভীর নলকুপের ঘর থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

০৪:৪৭ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

ডিশ লাইন খুলতে বিদ্যুৎস্পৃষ্টে স্নাতকোত্তর ছাত্রীর মৃত্যু

ডিশ লাইন খুলতে বিদ্যুৎস্পৃষ্টে স্নাতকোত্তর ছাত্রীর মৃত্যু

ঝড়ের আশঙ্কায় টিভির ডিশ লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামে উপমা বেগম মোনালিসা (২৯) নামের এক স্নাতকোত্তর ছাত্রীর মৃত্যু হয়েছে।

০৪:৪৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে উত্তাল বিক্ষোভে চার সাবেক রাষ্ট্রপতির সমর্থন

যুক্তরাষ্ট্রে উত্তাল বিক্ষোভে চার সাবেক রাষ্ট্রপতির সমর্থন

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর সপ্তাহজুড়ে দেশটিতে বিক্ষোভ করছেন নাগরিকরা। এতে সমর্থন জানিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির সাবেক চার রাষ্ট্রপতি। খবর এবিসি নিউজ, নিউ ইর্য়াক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও বিবিসি’র।

০৪:৪১ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

নওগাঁয় চিকিৎসক ও শিশুসহ আক্রান্ত আরও ১৪ 

নওগাঁয় চিকিৎসক ও শিশুসহ আক্রান্ত আরও ১৪ 

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ডেপুটি সিভিল সার্জন, সদর হাসপাতালের চিকিৎসক ও ৫ বছরের এক শিশুসহ নতুন করে ১৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ জন এবং প্রাণ গেছে ২ জনের। 

০৪:৪১ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

রূপগঞ্জে ট্রাক চালককে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে ট্রাক চালককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আশিকুর রহমান (৩৫) নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কুনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

০৪:৪০ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এশিয়ান হাইওয়ে রোডের মদনপুর-জয়দেবপুর সড়কের সিংরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য। 

০৪:৩৬ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অবশ্যই জয়ী হবে: প্রধানমন্ত্রী

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অবশ্যই জয়ী হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারির সময়ে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান সংকটে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ অবশ্যই এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে।

০৪:৩৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

মহামারী চলাকালে মাস্ক কীভাবে পরবেন?

মহামারী চলাকালে মাস্ক কীভাবে পরবেন?

করোনার মহামারী থেকে বাঁচতে সারাবিশ্বে মাস্কের ব্যবহার নিত্যদিনের জীবন সঙ্গে উঠেছে। তবে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় এন-৯৫ মাস্ক সবচেয়ে কার্যকরী। কিন্তু প্রথম থেকেই এ মাস্কের খুব সংকট চলছে বিশ্বে। তাই সুস্থ মানুষদের এ ধরনের মাস্ক না কিনে কাপড়ের মাস্ক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে মাস্কই ব্যবহার করুন না কেন, সেটা যথাযথ ব্যবহার করতে না পারলে খুব বেশি একটা কাজে আসে না।

০৪:১২ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

মেয়েটা বড় হয়ে গেল মাত্র ৮ দিনে!

মেয়েটা বড় হয়ে গেল মাত্র ৮ দিনে!

শ্বেতাঙ্গ পুলিশের হাতে স্বামীর মৃত্যুর প্রায় আট দিন পরে, বুধবারই (৩ জুন) প্রথমবার প্রকাশ্যে দেখা গেল তাকে। মাইক হাতে রক্সি ওয়াশিংটন। মিনিয়াপোলিসের সিটি হলে জর্জ ফ্লয়েডের স্মরণসভায় তখন উপচে পড়া ভিড়। মায়ের ঠিক পাশেই সাদা টপ পরা জর্জের ছ’বছরের মেয়ে জিয়ানা। তার দিকে তাকিয়েই রক্সি ভাঙা গলায় বললেন, ‘মেয়েটা আমার চোখের সামনেই বড় হবে। এক দিন গ্র্যাজুয়েটও হবে। কিন্তু জর্জের কিছুই দেখা হল না।’

০৪:০৮ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

করোনায় রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

বহুল আলোচিত ঢাকার সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক  সোহেল রানার বাবা আব্দুল খালেক (৬০) করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

০৩:৫২ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

হঠাৎ কেন অক্সিজেন সিলিন্ডার কেনার হিড়িক?

হঠাৎ কেন অক্সিজেন সিলিন্ডার কেনার হিড়িক?

মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। করোনায় প্রতিদিনিই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও লাশের সাড়ি। এমন পরিস্থিতিতে আতঙ্কে অনলাইনে অক্সিজেন সিলিন্ডার কেনার রীতিমতো হিড়িক পড়ে গেছে। হাসপাতালে চিকিৎসা না মেলায় বাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীরা ব্যাপকভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছেন।

০৩:৪৬ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

সুনামগঞ্জে হাট-বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই

সুনামগঞ্জে হাট-বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই

লকডাউন তুলে নেয়ার পর গ্রামের মানুষের মাঝে করোনা আতঙ্ক অনেকটা কমে গেছে। দিনে দিনে করোনার ভয়াবহতা বাড়লেও গত সোমবার থেকে সুনামগঞ্জের বাজারগুলোতে সাধারণ মানুষ গায়ের সঙ্গে গা লাগিয়ে চলছে সহসাই। 

০৩:৪৫ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

মাত্র ১ টাকা ১৮ পয়সায় ঢাকায় আসবে রাজশাহীর আম
‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ 

মাত্র ১ টাকা ১৮ পয়সায় ঢাকায় আসবে রাজশাহীর আম

চলমান করোনা পরিস্থিতিতে প্রথমবারের মতো ১ টাকা ১৮ পয়সা কেজিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে আম যাবে ঢাকায়। শুক্রবার (৫ জুন) থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে একটি ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আমসহ অন্যান্য পার্সেল পরিবহনের জন্য ট্রেনটি চালু করা হচ্ছে। 

০৩:৩৯ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনায় মৃতের দাফন নিয়ে ইউএনও’র আবেগঘন স্ট্যাটাস

করোনায় মৃতের দাফন নিয়ে ইউএনও’র আবেগঘন স্ট্যাটাস

করোনাভাইরাসের সংকটকালীন সময়ে নিজের জীবনের দিকে না তাকিয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন সরকারি নির্বাহী কর্মকর্তারা। এই কাজ করতে গিয়ে কেউ কেউ ভাইরাসে সংক্রমিতও হয়েছেন। তবুও মানুষের সাহায্য-সহযোগিতায় তাদের মধ্যে আন্তরিকতার কোন ঘাটতি নেই। এই কাজগুলো করতে গিয়ে কিছু বাস্তবিক অভিজ্ঞতাও হয়েছে তাদের। খুব কাছ থেকে দেখেছেন মানবিকতার বিভিন্ন রূপ। করোনায় মৃতের আত্মীয়-স্বজন কীভাবে মুখ ফিরিয়ে নেয়, এমনই একটি ঘটনার কথা নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে।

০৩:১৫ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি