‘শত্রু ইরানের রেড লাইন অতিক্রম করলে ধ্বংস হয়ে যাবে’
শত্রু ইরানের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করলে তাকে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। কেউ ইরানের জান, মাল ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে তাকে কঠিন শাস্তি দেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। খবর পার্সটুডে’র।
০৯:০৭ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসছে আজ
শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসানো হচ্ছে আজ মঙ্গলবার। এদিন সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে এ স্প্যান বসানোর কথা রয়েছে।
০৮:৪৬ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
সিআইপি হলেন আরএকে সিরামিক্সের একরামুজ্জামান
বাংলাদেশের শিল্পখাতে গুরূত্বপূর্ণ অবদানের জন্য দেশের বৃহত্তম এবং শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারী ওয়্যার প্রতিষ্ঠান আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এ কে একরামুজ্জামান বৃহৎশিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে সিআইপি-শিল্প ২০১৭ নির্বাচিত হয়েছেন।
১২:১০ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
মিশুর পরীক্ষা না নিতে অনড় চেয়ারম্যান,অভিযোগ তদন্তে রিভিউ কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সেমিষ্টার ফাইনাল পরীক্ষা আবার শুরু হলেও পরীক্ষায় বসতে পারছেন না বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিশু। মিশুর পরীক্ষা না নিতে এখনো অনড় অবস্থানে আছেন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। এদিকে মিশুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রক্টরিয়াল তদন্ত প্রতিবেদনে নির্দোষ প্রমানিত হলেও বিভাগীয় চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একটি রিভিউ প্রতিবেদন জমা দিতে আদেশ দেয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
১২:০৮ এএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
পেঁয়াজের মজুত জানার চেষ্টা করছে শুল্ক গোয়েন্দা
চলতি বছরের আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর পেঁয়াজ আমদানিকারক ৪৭টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছে এসব আমদানিকারকদের কাছে বর্তমানে কি পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।
১১:৫১ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
চীনে লাখ লাখ উইগার মুসলিমকে বন্দী করার দলিল ফাঁস
চীনে কয়েক লাখ উইগার মুসলিমকে গোপন বন্দীশালায় আটকে রেখে কিভাবে তাদের মগজ ধোলাই করা হচ্ছে তার কিছু দলিলপত্র সম্প্রতি ফাঁস হয়েছে।
১১:১৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
প্রাইম ব্যাংক পেল “প্লাটিনাম এওয়ার্ড”
প্রাইম ব্যাংক এশিয়া সাসটেইনেবলিটি রিপোর্টিং রেটিং ২০১৯- এ “প্লাটিনাম এওয়ার্ড” অর্জন করেছে।
১১:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
নোবিপ্রবিতে ৬ হাজার শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৭ হাজারের মধ্যে ৬ হাজার শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় অধিকাংশ শিক্ষার্থীদের বাহিরে থাকতে হচ্ছে। আর এ সুযোগে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ছাত্রাবাস। এসব ছাত্রাবাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে না থাকায় ফায়দা লুটছে এর মালিকরা।
১১:১১ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
বান কি- মুনের সাথে আইসিসি বাংলাদেশের প্রতিনিধিদলের সাক্ষাত
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সাবেক জাতিসংঘ মহাসচিব এবং অ্যাডাপ্টেশন এর গ্লোবাল কমিশন চেয়ারম্যান বান কি মুনের সম্প্রতিক সময়ের বাংলাদেশ সফরকালে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহবুবুর রহমান তাঁকে আইসিসি এবং আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বান কি মুনের সময়কালে জাতিসংঘ কর্তৃক একমাত্র বেসরকারী প্রতিষ্ঠান হিসাবে আইসিসিকে পারমানেন্ট ওভজার্ভার স্ট্যাটাস দেয়ায় রহমান তাঁকে ধন্যবাদ জানান।
১১:০৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
বাগেরহাটে নবান্ন উৎসব উদযাপন
বাগেরহাটে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। প্রতিবছর গ্রাম বাংলার মানুষ এ উৎসবটি উদযাপন করে থাকেন। অগ্রহায়ণ মাসে সোনালী ফসল ঘরে তোলার আনন্দময় মূহূর্তে বাগেরহাটে নাচ-গান,আনন্দ উল্লাস এবং নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো নবান্ন উৎসব।
১০:৫৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
মা-মেয়েকে পুড়িয়ে হত্যাচেষ্টা: আসামির জামিন নামঞ্জুর, তদন্ত ডিবিতে
রাজধানীর ভাষানটেকে কলেজ ছাত্রী ও তার মাকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পুনঃতদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেয়া হয়েছে।
১০:৪৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০১৯ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হল, `ওরাঞ্জ দি ওয়ার্ল্ড জেনারেশন ইকুয়ালিটি স্ট্যান্ড এগেনেস্ট রেইফ’। এই উপলক্ষে সোমবার সকালে 'রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই'র উদ্যোগে আজিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
১০:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন বর্মন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাঠান পাড়াতে এ দুর্ঘটনা ঘটে।
১০:৪১ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
বেনাপোলে ট্রাকের গরম মোবিলে ৩ মোটরসাইকেল আরোহী দগ্ধ
যশোরের বেনাপোলে মোজাহার এন্টারপ্রাইজের গরম মোবিল বহনকারী ট্রাকের গরম মোবিলে ৩ মোটরসাইকেল আরোহী দগ্ধ হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বাজারের তালশারির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
১০:৩৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ইলিয়াস কাঞ্চনের জন্য মাঠে নামলেন শিল্পীরা
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য মাঠে নামলেন শিল্পীরা।
১০:২৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
জাপান ফেয়ার ট্রেড ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা
জাপান ফেয়ার ট্রেড কমিশন ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে ২৫ নভেম্বর ২০১৯ এ সভা অনুষ্ঠিত হয়।
১০:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রীর আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ
টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৯-এর দু’টি পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ঠাকুরগাঁওয়ে চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময়
ঠাকুরগাঁও জেলার চা শিল্পের সাথে সম্পৃক্ত সুবিধাভোগীদের স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯:৩৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
উন্মোচিত হল বাংলাদেশের প্রথম কমিউনিটি স্বাস্থ্যকর্মী কৌশলপত্র
ঢাকায় অনুষ্ঠিত ‘২য় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন-এ উন্মোচন করা হয়েছে দেশের প্রথম স্বাস্থ্যকর্মী কৌশলপত্র। ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে ২৪ নভেম্বর তিন দিনব্যাপি এক সিম্পোজিয়ামের মাধ্যমে প্রকাশিত হলো প্রথম কৌশলপত্র।
০৯:১৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
সাউথ বাংলা ব্যাংকে ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ
বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যকার এক চুক্তি স্বাক্ষর সোমবার ডিপিডিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাউথ বাংলা এগ্রিকালচাল অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
০৯:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
জলদস্যুতা প্রতিরোধে বাংলাদেশ মেরিটাইম আইন পাস (ভিডিও)
সমুদ্র অঞ্চলে বিভিন্ন অপরাধ বিশেষ করে জলদস্যুতা প্রতিরোধের জন্য বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন-২০১৯’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
০৮:৫৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ডোম-ইনোর এমডিকে আত্মসমর্পণের নির্দেশ
দুদকের দায়ের করা এক মামলায় ডোম ইনোর ব্যবস্থাপনা পরিচালক স্থপতি আবদুস সালামকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিনের আবেদন খারিজ করে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
০৮:৫০ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
সচিবালয়ের চারপাশ হবে নিরব জোন: পরিবেশ মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষাভবন মোড় হয়ে পুরো এলাকাকে নিরব জোন বা শব্দ বিহীন এলাকা হিসেবে ঘোষণা করা হবে।
০৮:৩০ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
চুয়াডাঙ্গায় ভাতিজাকে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় ভাতিজাকে কুপিয়ে হত্যা মামলার রায়ে আলম বিশ্বাস (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা: রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। রায়ে দুই জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আলম বিশ্বাস দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
০৮:২২ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
- মার্কিন দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
- বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত
- জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবলো ৩ ট্রলার
- ঈদের দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ জানাল অধিদপ্তর
- সব খবর »
- ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- পাংশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস
- ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১























