বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার বিনম্র শ্রদ্ধা
আজ শহিদ বুদ্ধিজীবী দিবস। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার জনতা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। আজ শনিবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
১২:০৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
‘গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে খান-খান করে দিয়েছে সরকার’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আজকে গণতন্ত্রবিহীন, জনগণের অধিকারবিহীন একটি অবস্থার মধ্যে বিরাজ করছি। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা- স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে খান-খান করে দিয়েছে বর্তমান সরকার। তারা বাংলাদেশের সমস্ত অর্জন ধ্বংস করে ফেলেছে।’
১২:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখাটা ঘৃণ্য কাজ : মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লিখে ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১১:৪৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী আজ
আজ ১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধরত অবস্থায় শহীদ হয়েছিলেন।
১১:২৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
পাইথন ও দুই শেয়ালের সঙ্গে লড়ে জিতলো ছোট্ট ব্যাজার (ভিডিও)
জঙ্গলের কঠিন জীবনে কে কাকে খাবার বানাবে এই প্রতিযোগিতা জীব-জন্তুর ভেতর প্রায়ই দেখা যায়। সে রকমই একটি দৃশ্যে দেখা যায়, যে কিনা খাবারের আশায় আক্রমণ করলো, পরিস্থিতি উল্টে সে-ই পরে খাবার হয়ে গেল শিকারের।
১১:১২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
জয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ
আজ ১৪ ডিসেম্বর, জয়পুরহাট মুক্ত দিবস। পাক-হানাদারদের পরাজিত করে ১৯৭১ সালের এই দিনে বিকেলে লাল-সবুজের পতাকা উড়িয়ে হানাদার মুক্ত ঘোষণা করা হয় জয়পুরহাটকে।
১১:০১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
আজ সিরাজগঞ্জ মুক্ত দিবস
আজ ১৪ ডিসেম্বর, সিরাজগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রাতে প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আমির হোসেন ভুলুর নেতৃত্বে সদর উপজেলার শৈলাবাড়ীতে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ অনুষ্ঠিত হয়।
১০:৫৭ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ বলে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
১০:৫৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
ঢাকা থেকে দার্জিলিং ও সিকিম সরাসরি বাস
রাজধানী ঢাকা থেকে ভারতের দার্জিলিং হয়ে সিকিম পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাস সর্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
১০:৫৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
মঙ্গল গ্রহে রহস্যময় ‘অক্সিজেন’
এখনও কি তা হলে প্রাণ টিঁকে আছে এই সৌরমণ্ডলে আমাদের নাগালে থাকা গ্রহ মঙ্গলে? ‘লাল গ্রহ’ মরে যায়নি পুরোপুরি? মঙ্গল-মুলুকে কি এখনও প্রাণকে টিঁকিয়ে রাখার জ্বালানি জুগিয়ে চলেছে অক্সিজেন?
১০:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ আটক আলোচিত নুর হাফেজ ও সোহেল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
১০:৩২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
শহীদ সিদ্দিকুর রহমান ছিলেন শিক্ষার্থীদের আদর্শ
সিদ্দিকুর রহমান খান। ঢাকার নবাবগঞ্জবাসীর কাছে সিদ্দিক মাষ্টার নামেই পরিচিত। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে তিনি দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ অঞ্চলের মুক্তিযুদ্ধ কমান্ডার (বিএলএফ) ছিলেন।
১০:১৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
টিউলিপ-রুশনারা-রুপা-আফসানাকে আ’লীগের অভিনন্দন
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার বাঙালি নারী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুপা হক, রুশনারা আলী এবং আফসানা বেগমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ।
১০:০৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
আয়রনের অভাবে সৃষ্টি হয় নানা জটিলতা
মেয়েদের তো বটেই, ছেলেদেরও রক্তে আয়রনের ঘাটতি এখনকার দিনে বড় একটি সমস্যা। মাথা ঘোরানো, ক্লান্ত লাগা কিংবা অল্প কাজেই হাঁপিয়ে ওঠাকে আমরা তেমন গুরুত্ব দেই না। কিন্তু এই সমস্যা আপনাকে নিয়ে যেতে পারে আরও গভীরে। রক্তে আয়রনের অভাব হলে সৃষ্টি করতে পারে নানা জটিলতার। তবে প্রতিদিনের খাদ্যতালিকার দিকে সামান্য নজর দিলেই কমানো যায় আয়রনের ঘাটতি।
১০:০১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
দিল্লির পর এবার উত্তপ্ত পশ্চিমবঙ্গ
কঠোর সমালোচনার মুখে ভারতের সংসদের উচ্চ কক্ষে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে আন্দোলনের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে গোটা ভারতজুড়ে।
০৯:১৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
শহীদ বুদ্ধিজীবী দিবসে টিভিতে আয়োজন
০৯:০৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
কান ধরে ওঠবোসে স্মৃতিশক্তি বাড়ে!
কান ধরে ওঠবোস মানে কোন শাস্তির ব্যাপার। স্কুলজীবনে এই ব্যাপারটি বেশি ঘটে থাকে। রাগী স্যার বা ম্যাডামরা শাস্তি হিসেবে কান ধরে ওঠবোস করান। অপরাধ করলে শুধু স্কুলে নয়, বাসা-বাড়িতে বড়রা কান ধরে ওঠবোসের শাস্তি দিয়ে থাকেন। তবে এই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। কিন্তু কান ধরে ওঠবোস শাস্তি হিসেবে গণ্য হলেও এর রয়েছে অনেক গুণ।
০৯:০৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বান্দরবান মুক্ত দিবস আজ
আজ ১৪ ডিসেম্বর, শনিবার বান্দরবান মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় বান্দরবান পার্বত্য জেলা। শহরের মুক্তিবাহিনীর ক্যাম্পে (বর্তমান পানি উন্নয়ন বোর্ডের অফিস) লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয়োল্লাস করে মুক্তিযোদ্ধারা।
০৯:০১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দুই এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:৪১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বাবার মৃত্যুবার্ষিকীতে সোহেল আরমানের আবেগঘন স্ট্যাটাস
আজ ১৪ ডিসেম্বর, জনপ্রিয় চলচ্চিত্রকার আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর আজকের এই দিনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
০৮:৩১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
জনপ্রিয় চলচ্চিত্রকার আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর আজকের এই দিনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
০৮:২০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ শনিবার সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।
০৮:১১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
সাভারে অস্ত্রসহ ইউপি সদস্য আটক
সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ এর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেবকে (৪৫) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব ৪। আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।শুক্রবার রাতে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি থেকে তাকে আটক করে র্যাব-৪ এর এ এসপি সাগর দীপা বিশ্বাস।
১২:০৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
১২:০৩ এএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
- খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার
- উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন
- এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহার
- জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা
- এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা























