মোংলায় এক্সিম ব্যাংকের ১২৬তম শাখা উদ্বোধন
অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলায় উদ্বোধন করা হল এক্সিম ব্যাংকের ১২৬তম শাখা। আজ (১৭ নভেম্বর ২০১৯) এ উপলক্ষে মোংলা রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
০৯:২৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের নিয়ে ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১৬ নভেম্বর ২০১৯ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
০৯:১০ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
ত্রিপোলিতে বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় ১ বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন নাইজার ও বাংলাদেশের আরও ১৫ জন। তাদেরকে সেখানকার ৩টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
০৯:০৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
কসবায় ট্রেন দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ১৮
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। মৃতরা হলেন-ধলাই মিয়া-(৬৫) এবং তারা হরিজন (৪৫)।
০৯:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
শাহজাহানপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ১৭ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকার শাহজাহানপুরে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন।
০৮:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
শিপন-সুবহাকে নিয়ে ‘বসন্ত বিকেল’
নতুন সিনেমা নিয়ে আসছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদার। রোমান্টিক গল্প নিয়ে আবর্তিত এ সিনেমার নাম ‘বসন্ত বিকেল’।
০৮:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কনফারেন্স অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশ ট্রেড কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে ‘ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড প্রসিডিউরস’ বিষয়ের উপর লীড ডিসকাসেন্ট হিসেবে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।
০৮:৪৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
গৃহবধূর আত্মহত্যা: ৫ লাখ টাকায় দফারফা
গৃহবধূর আত্মহত্যার খবর প্রচারের পর দফারফা হয়েছে পাঁচ লাখ টাকায়। পটুয়াখালীর বাউফল পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় গতকাল (১৭ নভেম্বর) রোববার সকালে এ ঘটনা ঘটে। টুম্পা রাণী (২৩) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর প্রথমে স্ট্রোকে ও পরবর্তীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রচার করা হয়। কিন্তু আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দিতে ৫ লাখ টাকা নিয়েছে মেয়ের পরিবার। তার স্বামীর নাম নিতাই সাহা।
০৮:৩৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
নোবিপ্রবি`তে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল গঠন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের হাজ্বী মোহাম্মদ ইদ্রীস অডিটোরিয়ামে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
০৮:৩৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
পর্যটকদের চাহিদা মেটাতে ‘গ্রীষ্মকালীন স্ত্রী’!
শিরোনাম দেখে খটকা লাগলো, তাইনা? ভাবছেন, গ্রীষ্মকালীন আবার স্ত্রী হয় নাকি! হ্যাঁ হয়, হচ্ছেও বটে। অর্থের লোভ দেখিয়ে মিশরের শত শত কিশোরীকে ধনী পর্যটকদের ‘সাময়িক স্ত্রী’ হতে বাধ্য করা হচ্ছে। আরব লাগোয়া আফ্রিকান দেশটিতে বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটকদের যৌন চাহিদা মেটাতে চলছে এমন কাণ্ড। যেখানে ওই কিশোরীদের পরিচয় Summer bride বা ‘গ্রীষ্মকালীন স্ত্রী’ হিসেবে।
০৮:২১ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি প্রদান করেছেন।
০৮:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
বিএবি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)'র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দুইদিন ব্যাপি “প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিষ্ট ফিন্যান্সিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত ১৭ নভেম্বর ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।
০৮:১৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
মাঝে মাঝেই মাথাব্যথা? মারাত্মক কোনো রোগ নয়ত!
রোদকে এড়িয়ে চললেও দেখা যায় অফিসের ঠান্ডা ঘরে ঢুকলেই মাথা ধরে যাচ্ছে? চা কফি খেয়েও কোনো কাজ হচ্ছে না। আর মাথাব্যথা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনও রকম কাজেই মন বসছে না। অতএব ওষুধ খেলেন। কিন্তু প্রতিদিন কি আর এরকম করে চলে? মনে রাখবেন, পেট খালি রাখলেও মাথাব্যথা করে।
০৮:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
নোবিপ্রবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল গঠন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের হাজ্বী মোহাম্মদ ইদ্রীস অডিটোরিয়ামে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
০৭:৫৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
আশুলিয়ায় গ্যাসের ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে নিন্মমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।
০৭:৪৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
কুড়িগ্রামে নদী রক্ষার দাবীতে মানববন্ধন
কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী চাকিরপশার নদী রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে চাকিরপশার নদীর ধারে পাঠানহাট নামক স্থানে চাকিরপশার সুরক্ষা কমিটি রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
০৭:৪৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
মোটরসাইকেল নিয়ে পালানোর ঘটনায় ফেঁসে গেছেন পুলিশের এসআই
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে মোটর সাইকেল নিয়ে “পালানোর” ঘটনায় এসআই জামিরুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোবাবার রাত থেকে এসআই জামিরুল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের হেফাজতে রয়েছেন। রাতে তাঁকে থানার ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছিল।
০৭:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সম্মিলিত 'ডি' ইউনিটের ফল প্রকাশ হয়েছে।
০৭:৩১ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
অবশেষে বিয়ে হচ্ছে মিথিলা-সৃজিতের
কলকাতার পরিচালক সৃজিত এর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরে শোনা যাচ্ছে। তাদের এই সম্পর্ক এখন আরও গাঢ় হয়েছে। জানা গেছে, ফেব্রুয়ারীর ২২ তারিখ তারা বিয়ের পিঁড়িতে বসছেন।
০৭:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া ও খোকন মিয়া নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার ভোররাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রীজে এ ঘটনা ঘটে।
০৬:৩১ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
গোপন ভিডিও করে কিশোরীকে দেড় বছর ধরে ধর্ষণ!
পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টানা দেড় বছর ধরে ওই কিশোরীকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সোদপুরে।
০৬:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
পেঁয়াজ কারসাজিতে ফেঁসে যাচ্ছেন ২৫০০ অসাধু ব্যবসায়ী
পেঁয়াজের দাম নিয়ে কারসাজিতে এবার ফেঁসে যাচ্ছেন ২৫০০ অসাধু ব্যবসায়ী। এরই মধ্যে এসব ‘অসাধু’ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন। সরকারের নানা উদ্যোগের ফলে নিত্যপণ্যটির বাজার ‘অতি দ্রুত’ স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদী বাণিজ্য সচিব।
০৬:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
মধ্যপ্রাচ্যের ৫ দেশে গৃহকর্মী না পাঠাতে রিট
যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাক।
০৫:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
মানিলন্ডারিং প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অর্থমন্ত্রীর আহ্বান
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন বন্ধে একসঙ্গে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
০৫:৫১ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
- গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি
- ঢাকা দক্ষিণে বিএনপির নতুন কমিটিতে যুক্ত হচ্ছেন যারা
- এক দিনে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১২৮২
- প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা রয়েছে: ইসি
- সৌদিতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার
- অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম পুনর্নির্বাচিত
- আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























