ঠাকুরগাঁওয়ে নদীতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার গড়েয়ায় গড়েয়া গোপালপুর শিমুল ঢাঙ্গী গ্রামে ভুলণ্ডী নদী পার হতে গিয়ে পানিতে ডুবে জীবন কুমার (১০) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার সকালে এলাকাবাসী নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
০৯:২৪ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
ঢাবিতে অস্ত্র ও মাদকসহ আটক সাবেক দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলে একটি কক্ষে অভিযান চালিয়ে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি পিস্তল, ফেনসিডিল, ধারালো অস্ত্র সহ দুজনকে আটক করার ঘটনায় ছাত্রলীগের সাবেক দুই নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
০৯:০৬ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
ব্রেইন ক্যান্সারে নোবিপ্রবি`র শিক্ষার্থীর মৃত্যু
ঠিক অসময়েই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইন্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী মারজাহান আক্তার স্মৃতি’র জীবন প্রদীপ নিভে গেল। আজ বুধবার দুপুরে কেয়ার মেডিকেল কলেজ এন্ড হসপিটালে (মোহাম্মদপুর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
০৮:৪৩ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
অমিত সাহা এখন কোথায়?
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অমিত সাহার নাম আলোচনায়র শীর্ষে রয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখছেন, অমিত সাহার বিরুদ্ধে আবরার ফাহাদকে হত্যার অভিযোগ থাকলেও মামলা থেকে কেন তার নাম বাদ দেওয়া হলো।
০৮:৩০ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
খুবিতে আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্বলন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
০৮:৩০ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
বুয়েট চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে: প্রধানমন্ত্রী
ছাত্র রাজনীতি নিষিদ্ধে মত নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেছেন, ‘একটা ঘটনার (আবরার হত্যাকাণ্ড) কারণে পুরো ছাত্র রাজনীতিকে দোষারোপ করা ঠিক হবে না। এটা তো রাজনীতি নয়।’
০৮:২৪ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
বেনাপোল ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে একশ‘ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। অভিযানের সময় পুলিশ দেখে দুই ফেন্সিডিল বহনকারী ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
০৮:২০ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
কোন শিক্ষার্থীর গায়ে হাত তুললে ব্যবস্থা নেয়া হবে:জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে অন্য কোন শিক্ষার্থী হাত তুললে অভিযোগ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।বুধবার আবরার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক সমিতির মানববন্ধনে তিনি বিষয়টি জানান।
০৮:০৩ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
আবরার হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’র (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রঙ্গভূমি নামে একটি সংগঠন ক্যাম্পাসে পথনাট্য প্রদর্শন করে। এদিকে ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলারও অভিযোগ উঠেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
০৭:৫৪ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
রাজনীতি না করার সিদ্ধান্ত বুয়েট শিক্ষক সমিতির
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার লোমহর্ষক ঘটনার প্রেক্ষাপটে বুয়েট শিক্ষক সমিতির এক সাধারণ সভা থেকে প্রতিষ্ঠানে শিক্ষক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৭:৫৩ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
আবরার হত্যার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
০৭:৪৪ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
আজ থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
বুধবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নিষিদ্ধ থাকছে সাগরে ইলিশ আহরণ ও বিক্রি। মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এ সময়ে উপকূলীয় এলাকায় জেলেদের খ্যাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর।
০৭:৩৭ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
একদিনেই চীনের সিদ্ধান্ত বদল
একদিন না যেতেই সিদ্ধান্ত বদল করলেন চীন। মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল চীন। বার্তা ছিল, ভারত এবং পাকিস্তানকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই কাশ্মীরের সমস্যার সমাধান করতে হবে।
০৭:৩৩ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
জীবনী নিয়ে লেখার ইচ্ছা নেই: প্রধানমন্ত্রী
আজীবন মানুষের কল্যাণেই নিজেকে বিলিয়ে দিতে চান, কেউ তাকে মনে রাখবে কি রাখবে না— তা নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে নিজের জীবনী লেখারও কোনো ইচ্ছা বা চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।
০৭:২২ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
সিকৃবিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা
দৈনিক খাদ্য তালিকায় যাদের ফল ও সবজি বেশি থাকে তারা দেরিতে বৃদ্ধ হয়ে থাকেন, বেশি দিন সুস্থ অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকেন এসব তথ্য দিয়েছেন কয়েকজন কৃষি বিজ্ঞানী।
০৭:১৬ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
আবরারের ছোটভাইকে পুলিশের মারধর
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই ফায়াজকে মারধর করেছে পুলিশ। আজ বুধবার বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় আবরারের ছোট ভাইসহ আহত হন তিনজন।
০৬:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
চৌহালীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই যমুনায় জেলেরা
প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হলেও যমুনায় মাছের প্রাচুর্য্যতায় সিরাজগঞ্জের ৫টি উপজেলাসহ চৌহালী-এনায়েতপুরের অধিকাংশ জেলেরাই নদীতে জাল ফেলেছে।
০৬:৩৭ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
গ্রামবাসীর বাধার মুখে ভিসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গেলে বাধার মুখে পড়েন বুয়েটের ভিসি।
০৬:২৯ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
পদ্মায় স্রোতে ফেরি চলাচল ব্যহত,দুর্ভোগে যাত্রীরা
পদ্মায় প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্রোতের সঙ্গে তাল রেখে ফেরিগুলো চলতে না পারায় দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে থাকছে শতাধিক যানবাহন।এতে কয়েকদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীরা ঘাটে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
০৬:২৪ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা তিন মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে। আজ (বুধবার) ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।
০৬:২১ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
সিরাজগঞ্জে যমুনায় কাল জেলা পরিষদের নৌকা বাইচ
সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
০৬:০৭ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
মণ্ডপে পাওয়া গেল নাবালিকার দেহ
সন্ধ্যায় পুজো দেখতে বের হয়েছিল নাবালিকা। নতুন জামা কাপড় পরে নবমীতে বের হয় আর লাশ পাওয়া দশমীর সকালে।
০৬:০৫ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
আশুলিয়ায় মসজিদে বেলাল এর ভিত্তি প্রস্থর স্থাপন
রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে ‘মসজিদে বেলাল’ জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান। জনতা হাউজিং কোম্পানীর নিকট থেকে চার শতাংশের একটি প্লট ক্রয় করে ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, হাজী মোঃ মোশারফ হোসেন, হাজী মোঃ মানিক মিয়া এই মসজিদটির জন্য জমিটি দান করেন। বুধবার সকালে দক্ষিন বাপাইপাইল মধ্য পাড়ার জনতা হাউজিং এর অভ্যন্তরে মসজিদে বেলাল এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
০৫:৫৭ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম শহরের পৌরসভার হাটিরপাড় হিঙ্গণরায় এলাকায় শারমীন আক্তার(২৬)নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত গৃহবধূর স্বজনদের দাবী তাকে হত্যা করা হয়েছে।
০৫:২৬ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ
- নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন
- রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
- ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়
- ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ!
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- অপহরণ: চিৎকার শুনে পিছু নেন ছাত্রদল নেতা, অবশেষে যুবক উদ্ধার
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- ৫ আগস্ট সরকারি ছুটি, তবে সবাই পাচ্ছেন না
- জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত
- কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
- তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম
- স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ!
- নিবন্ধন ফিরে পেলো ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’
- সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- শিক্ষকের চড়ে শ্রেণিকক্ষেই মৃত্যু ৬ বছরের এক শিক্ষার্থীর
- আর্জেন্টিনায় ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ
- দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে : ডা. শফিকুর রহমান
- ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানালেন জয়সওয়াল























