ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস, উপদেষ্টা ইয়াসিন

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস, উপদেষ্টা ইয়াসিন

বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নার্গিস বেগম। একই সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াসিন। 

০৮:৪৫ এএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে আজ  ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

০৮:৩৪ এএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

‘প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা’
এএনআইকে আ’লীগ নেতা

‘প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পলায়ন করেন। পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েক শ’ মামলা দায়ের করা হয়। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলের। 

১০:০৮ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

সংশোধিত নারী-শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রস্তুত

সংশোধিত নারী-শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রস্তুত

ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্তা করা হচ্ছে তা, সরকার তা কোনোভাবেই মেনে নেবে না বলে সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এসব ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

০৯:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম মজুমদার

সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কার বিষয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন, প্রবাসীদের ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণসহ অন্যান্য উদ্যোগ সাংঘর্ষিক, বিভ্রান্তিকর ও অযৌক্তিক।

০৯:৩৯ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

সীমান্তে গত ১৩ মাসে ২৬০১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ 

সীমান্তে গত ১৩ মাসে ২৬০১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ 

ভারতে প্রবেশের চেষ্টার সময় গত ১৩ মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৬০১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার (১২ মার্চ) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

০৯:৩০ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

৩ ব্যাংকের বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

৩ ব্যাংকের বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

এবার বেসরকারি খাতের মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্রতিটি ব্যাংকে ৬ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে।

০৯:২৭ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে নির্বাচন কমিশন

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে নির্বাচন কমিশন

আগামী ১৭ মার্চ (সোমবার) ১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)। এদিন বেলা ১১টায় ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।

০৯:১২ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

০৯:০৪ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

‘জঙ্গি নাটকে’ পাঁচ বছর কারাবন্দী খুবি`র দুই শিক্ষার্থী, ঈদের আগে মুক্তির দাবি

‘জঙ্গি নাটকে’ পাঁচ বছর কারাবন্দী খুবি`র দুই শিক্ষার্থী, ঈদের আগে মুক্তির দাবি

আওয়ামী সরকারের সাজানো জঙ্গি নাটকের বলি হয়ে ৫ বছরেরও বেশি সময় ধরে মিথ্যা মামলায় কারাবন্দি রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার (১২ মার্চ) দুপুরে খুবি'র হাদী চত্বরে ঈদের আগে তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

০৮:৫৭ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া

নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া

সম্প্রতি আগামী ২১ মার্চ নতুন আরও অন্তর্বর্তী সরকারের আরও ৮ উপদেষ্টা শপথ নিচ্ছেন বলে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে শপথ নেওয়ার এ প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

০৭:৫৮ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

‘রিসিভার’ নয়, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো গ্রুপ

‘রিসিভার’ নয়, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো গ্রুপ

বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার জন্য আর কোনো রিসিভার থাকবে না। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারিতে নিজস্ব ব্যবস্থাপনাতেই প্রতিষ্ঠানগুলো চলবে—এমন সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট।

০৭:৫১ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

রোহিঙ্গা নিয়ে আইসিজের মামলায় সফল হতে চান প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা নিয়ে আইসিজের মামলায় সফল হতে চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা। এ সময় রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে যে মামলা করেছে সেটি সফল করতে দেশিটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।

০৭:৪৩ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

ছাত্র ইউনিয়ন-ছাত্র ফেডারেশনের ১২ জনের নামে মামলা
পুলিশের ওপর হামলা

ছাত্র ইউনিয়ন-ছাত্র ফেডারেশনের ১২ জনের নামে মামলা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা দায়ের হয়েছে।

০৭:৪৩ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরছেন আগামীকাল বৃহস্পতিবার। বুধবার (১২ মার্চ) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

০৭:৩০ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

কামরাঙ্গীরচরে দু’পক্ষের গোলাগুলি, আহত ৫

কামরাঙ্গীরচরে দু’পক্ষের গোলাগুলি, আহত ৫

রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

০৭:২৯ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

হজযাত্রীদের বয়স নির্ধারণ করে দিল সৌদি আরব

হজযাত্রীদের বয়স নির্ধারণ করে দিল সৌদি আরব

আগামী বছর থেকে ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন সৌদি সরকার। বুধবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

০৭:০৬ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

কালকিনিতে ট্রলী-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কালকিনিতে ট্রলী-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৪

মাদারীপুরের কালকিনিতে দুটি ট্রলীও একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার(১২ মার্চ)দুপুরে উপজেলার খাসেরহাট ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

০৬:৫৬ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

ডিএমপির সম্মতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

ডিএমপির সম্মতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সম্মতি ছাড়া রাজধানীর কোনো রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ি করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। ডিএমপি জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি রাস্তা কাটাকাটি, খোঁড়াখুঁড়ির শর্ত ভঙ্গ করে মহানগরীতে যান চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৬:৫৩ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

হাত উঁচিয়ে সরকারবিরোধী বক্তব্য রোধ করতেই হাতকড়া: পিপি

হাত উঁচিয়ে সরকারবিরোধী বক্তব্য রোধ করতেই হাতকড়া: পিপি

৫ আগস্টে শেখ হাসিনার ভারতে পলায়নের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। পরবর্তীতে গত সপ্তাহ দুই ধরে তাদের বেশ কয়েকজনকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালতে তোলা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  আলোচনা ও সমালোচনার জন্ম হয়।  

০৬:০২ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

০৫:২৪ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

শুক্রবার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস

শুক্রবার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস

কক্সবাজারের উখিংয়া রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ লোকের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই ইফতারে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

০৫:০৬ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

কামরাঙ্গীরচরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

কামরাঙ্গীরচরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

০৪:৫০ পিএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি