ট্রেনের গুরুত্বপূর্ণ ৬ রুটে ভাড়া বাড়ল
বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে। আসন ও রুটভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।
০৮:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক আটক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়াসহ কটুক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াসিন ভূইয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
০৭:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
পরকীয়ার জেরে আব্রাহাম হত্যা, আসামি গ্রেপ্তার
পরকীয়ার জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাথাবিহীন আব্রাহাম হত্যাকাণ্ডে জড়িত আসামি রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
০৭:১৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে শিক্ষার্থী-জনতার অংশগ্রহণে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
০৬:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট (আংশিকভাবে ঘোষিত ১০১ সদস্য) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম রয়েছে।
০৬:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার
১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
০৬:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
হাদি হত্যাকাণ্ডের নিন্দা ও সবাইকে সংযত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
০৫:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
দেশে পৌঁছেছে সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ, জানাজা কাল
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে।
০৫:২৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। এ ধরনের সহিংস ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
০৫:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
হাদির বিদায়ে আবেগঘন পোস্ট মিজানুর রহমান আজহারির
লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এ নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় মাওলানা মিজানুর রহমান আজহারি।
০৪:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হলেন ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।
০৪:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এনাম মেডিক্যালের চিকিৎসককে অব্যাহতি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন তাজিন আফরোজ শাহ নামে এক চিকিৎসক। তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
০৩:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশু নিহত দগ্ধ ৩
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
০৩:৪৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। বাংলাদেশ যত দিন ঠিকে থাকবে, তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।
০৩:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
বড় ভাইয়ের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত
লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় ইমামতিতে করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
০৩:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম আর নেই।
০২:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
০২:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
লন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান
শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে ফের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
০২:২৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল নেমেছে।
০২:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১০:৩২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
লাল-সবুজের পতাকায় মোড়ানো ৬ কফিন: শনিবার সকালে নামবে ঢাকায়
সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সদস্যের মরদেহ আগামী ২০ ডিসেম্বর (শনিবার) ঢাকায় আনা হবে। মাতৃভূমিতে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
১০:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১০:০২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
দেড় যুগ পর পুলিশ ক্যাডারে যোগ দিচ্ছেন ওয়াজকুরনী-আফরোজা দম্পতি
দীর্ঘ দেড় যুগ আইনী লড়াইয়ের পর অবশেষে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন অধ্যাপক মোহাম্মদ ওয়াজকুরনী ও আফরোজা হক খান দম্পতি। নিজেদের পছন্দের ক্যাডারে যোগদানের স্বপ্ন সবশেষ বাস্তবে রূপ নিতে যাচ্ছে তাদের।
০৯:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
রাষ্ট্রীয় শোক উপলক্ষে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন স্থগিত, হবে রোববার
আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
০৯:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
- ছিনতাইকৃত ট্রাক উদ্ধার, পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা
- খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
- করের আওতায় আসছে মুদির দোকান ও বিউটি পার্লার
- দেবিদ্বারে ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়নের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
- রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর
- বেইজিংয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
- রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স: প্রতিমন্ত্রী
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























