ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬

দেড় বছর পর ক্লাসে ফিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দেড় বছর পর ক্লাসে ফিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

০৪:৫৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার মধ্য রাতে তার বুকে ব্যথা উঠে, পরে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

০৪:৪৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ইটিভির সিইওর সঙ্গে এফটিপিও প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইটিভির সিইওর সঙ্গে এফটিপিও প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিনোদন মিডিয়ার সম্মিলিত প্ল্যাটফর্ম এফটিপিওর একটি প্রতিনিধিদল একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

০৪:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকার ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সুযোগ দানের কারণে বিভিন্ন  ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে। মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে উল্লেখ করে মন্ত্রী এসময় মেয়েদের নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহবান জানান। 

০৪:৪২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজ

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজ

সকল জল্পনা কল্পনা শেষে দীর্ঘ ১৮ মাস পর শুরু হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম। তারই ধারাবাহিকতায় সরকারের বেধে দেওয়া নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে পুরো কলেজ ক্যাম্পাস। অনেকদিন পর প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে উচ্ছ্বসিত ও উৎফুল্ল শিক্ষক-শিক্ষার্থীরা।

০৪:৩৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

দূর্ভোগের অপর নাম বিআরটিএ’র চট্টগ্রাম অফিস (ভিডিও)

দূর্ভোগের অপর নাম বিআরটিএ’র চট্টগ্রাম অফিস (ভিডিও)

বিআরটিএ’র চট্টগ্রাম অফিস যেন গ্রাহকদের কাছে দূর্ভোগের অপর নাম। দীর্ঘদিন ধরে আটকে আছে ৮৫ হাজার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ। মাসের পর মাস ধর্না দিয়েও মিলছে না সমাধান। গ্রাহকদের হয়রানির কথা স্বীকার করে আগামী দু’মাসের মধ্যে এ সংকট সমাধান হবে বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা। 

০৪:০৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে হাজারো মানুষের বরণ

শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে হাজারো মানুষের বরণ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে ভানু লাল রায় নৌকা প্রতীক পাওয়ায় শ্রীমঙ্গলে আনন্দের বন্যা বইছে। ঢাকা থেকে ফেরার পথে মধ্য রাতে হাজারো মানুষ বরণ করেন তাকে।

০৪:০৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

দুই স্বেচ্ছাশ্রমী প্রসবকর্মীর হাতে সহস্রাধিক শিশুর জন্ম

দুই স্বেচ্ছাশ্রমী প্রসবকর্মীর হাতে সহস্রাধিক শিশুর জন্ম

মৌলভীবাজারের জুড়ি উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে স্বেচ্ছাশ্রমী দুই প্রসবকর্মীর হাতে সহস্রাধিক শিশু জন্মগ্রহণ করেছে। এখানে শুধু স্বাভাবিক ডেলিভারি নয়, রোগীর জটিলতা দেখা দিলে আর্থিক সহায়তাও দেয়া হয়। ব্যতিক্রমী এই ক্লিনিক হতে পারে কমিউনিটি ক্লিনিকের জন্য অনন্য দৃষ্টান্ত।

০৩:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ১২৭তম জন্মদিন

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ১২৭তম জন্মদিন

বাংলা ভাষা-সাহিত্যকে যারা ঋদ্ধ করেছেন আপন মহিমায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁদের অন্যতম। তাঁর রচিত গল্প-উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা বাংলা ভাষার শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত। শুধু তাই নয়, বিভূতিভূষণের বেশকিছু উপন্যাসের চলচ্চিত্রায়ণ বাংলা সিনেমাকে দিয়েছে বিশ্বব্যাপী খ্যাতি ও পরিচিতি। শক্তিমান এই কথাসাহিত্যিকের ১২৭তম জন্মদিন আজ।

০৩:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

সিকৃবির কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আসাদ

সিকৃবির কৃষি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আসাদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিলেন উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা। ডিন হিসেবে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

০৩:৪৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়ে বিদ্যুৎ খাতে তাঁর সরকারের দেয়া ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিদুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে আরো বেশি সংখ্যক জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য আরো কমিয়ে আনা সম্ভব হবে। 

০৩:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জেলেরা এক ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর অন্য ট্রলারের সহায়তায় তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সকলেই সুস্থ রয়েছেন।

০৩:২৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

কষ্টের জয়ে এগিয়ে গেল টাইগার যুবারা

কষ্টের জয়ে এগিয়ে গেল টাইগার যুবারা

টাইগার যুবাদের বোলিং তোপে দ্বিতীয় ম্যাচে ১০১ রানে অলআউট হয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ দলের পক্ষে একাই চারটি উইকেট শিকার করেছেন নাঈমুর রহমান নয়ন। জবাব দিতে নেমে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকলেও আইচের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সেইসঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।

০৩:১৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত

মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

০৩:০৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

সিনোফার্মার টিকার কারণে আটকে যাচ্ছে ওমরাহ যাত্রা (ভিডিও)

সিনোফার্মার টিকার কারণে আটকে যাচ্ছে ওমরাহ যাত্রা (ভিডিও)

করোনা মহামারিতে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। আর সাথে দিয়েছে বেশ কিছু বিধি নিষেধ। যার মধ্যে অন্যতম সবাইকেই দুই ডোজ টিকা নিতে হবে, তবে সিনোফার্মার টিকা গ্রহণযোগ্য নয়। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাংলাদেশীরা। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন।

০২:৪৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

দুটি সেতু বদলে দিতে পারে অর্ধলক্ষ মানুষের ভাগ্য

দুটি সেতু বদলে দিতে পারে অর্ধলক্ষ মানুষের ভাগ্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী এবং বামনসুন্দর খালের ওপর বাঁশের সাঁকো থাকায় চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। দুটি খালের ওপরেই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

০২:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

জঙ্গিবাদের বিদায় ঘণ্টা

জঙ্গিবাদের বিদায় ঘণ্টা

“আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত শুধু আফগানিস্তানের জন্যেই নয়, এর মাধ্যমে জাতি গঠনের জন্য বিভিন্ন দেশে সেনা মোতায়নের অধ্যায় শেষ হলো”, আফগানিস্তান থেকে সর্বশেষ সেনা প্রত্যাহারের ২৪ ঘণ্টা পর হোয়াইট হাউস থেকে এ কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 

০১:৩৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

চলে গেলেন বর্ষিয়ান নেতা অধ্যাপক মিজানুর রহমান

চলে গেলেন বর্ষিয়ান নেতা অধ্যাপক মিজানুর রহমান

শেরপুরে নকলা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা অধ্যাপক মিজানুর রহমান মিজান আর নেই। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

০১:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

নেত্রকোনার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ

নেত্রকোনার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ

নেত্রকোনায় খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিধি মেনে নেওয়া হচ্ছে ক্লাস। করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা। এতে নেত্রকোনার শিক্ষা প্রতিষ্ঠানেগুলোতে বইছে উৎসবের আমেজ।

০১:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

গাজীপুরে ৬টি সেতু ভার্চুয়ালী উদ্বোধন

গাজীপুরে ৬টি সেতু ভার্চুয়ালী উদ্বোধন

গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ৬টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টিসহ মোট ৯টি সেতু ভার্চুয়ালী উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০১:০৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

উখিয়া ও টেকনাফে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা কারবারি নিহত

উখিয়া ও টেকনাফে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও ২টি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

১২:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণ দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলেছে মাধ্যমিক পর্যায়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুল ইউনিফর্মের জন্য শিক্ষার্থীদের চাপ না দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। 

১২:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

শ্রেণিকক্ষে ময়লা, অধ্যক্ষসহ মনিটরিং টিম সাময়িক বরখাস্ত

শ্রেণিকক্ষে ময়লা, অধ্যক্ষসহ মনিটরিং টিম সাময়িক বরখাস্ত

দীর্ঘ দেড় বছর পর উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে আজ রোববার। এরই প্রস্তুতি হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেয়া হয়েছিল। সে নির্দেশনা না মানায় এবং শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখার অপরাধে আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে বরখাস্ত করা হয় অধ্যক্ষের নেতৃত্বে গঠিত পর্যবেক্ষণ কমিটির সদস্য শিক্ষকদেরকেও।

১২:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

১০ লক্ষ টাকা পুরস্কার : ভিভো ওয়াই২১

১০ লক্ষ টাকা পুরস্কার : ভিভো ওয়াই২১

১০ লক্ষ টাকা পুরস্কারের ক্যাম্পেইন আয়োজন করেছে ভিভো। বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে এই প্রথম একটি স্মার্টফোন কিনলে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে এতো বড়ো পরিমাণ অর্থ। নতুন মডেলের স্মার্টফোন ভিভো ওয়াই ২১ এর যাত্রা উপলক্ষে ভিভো'র এই চমকে দেওয়া আয়োজন। এই অফারটিতে যেকোনো একজন সৌভাগ্যবান ব্যক্তি ভিভো ওয়াই ২১ স্মার্টফোনটি কিনে পেতে পারেন এই বিশাল অংকের পুরস্কার। 

১২:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি