ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬

আ’লীগ নেতাকে হাতকড়াসহ ছিনতাই কাণ্ডে মামলা, আসামি ২২০ 

আ’লীগ নেতাকে হাতকড়াসহ ছিনতাই কাণ্ডে মামলা, আসামি ২২০ 

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

১১:৫০ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

অবশেষে বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অবশেষে বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নানা নাটকীয়তা, বয়কট, প্রত্যাহার শেষে অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোটগ্রহণ। মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। 

১১:৪২ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

সময় চলে এসেছে, দ্রুতই ফিরবো: তারেক রহমান

সময় চলে এসেছে, দ্রুতই ফিরবো: তারেক রহমান

আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন জনগণের মাঝেই থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। 

১১:২৫ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরমের দাপট অনেকটাই কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১০:৫৫ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

১০:৩৯ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ দেখিয়ে সরকারি ভাতা নেন কৃষকলীগ নেতা

বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ দেখিয়ে সরকারি ভাতা নেন কৃষকলীগ নেতা

ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় এসেছেন রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। অভিযোগ উঠেছে, তিনি তার বাবা, মা ও স্ত্রীকে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে সরকারি ভাতা নিচ্ছেন। 

১০:০৫ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

ভারত ভ্রমণে নতুন নিয়ম, আগে অনলাইনে ফরম পূরণ

ভারত ভ্রমণে নতুন নিয়ম, আগে অনলাইনে ফরম পূরণ

এখন থেকে ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ করতে হবে। এমনিতে ভিসা জটিলতা আবার নতুন করে অনলাইনে ফরম পূরণ আরও একটি হয়রানি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন পাসপোর্টধারীরা।

০৯:৫৫ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, রেড অ্যালার্ট জারি পাউবোর

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, রেড অ্যালার্ট জারি পাউবোর

তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নীলফামারী ও লালমনিরহাট দুই জেলায় নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

০৯:১৩ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলিপূর্বক পদায়ন করেছে সরকার। তারা বিভিন্ন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছিলেন।

০৮:৪২ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বিশ্ব বসতি দিবস আজ

বিশ্ব বসতি দিবস আজ

আজ ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

০৮:৩৫ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর প্রতিশোধ টাইগারদের

বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর প্রতিশোধ টাইগারদের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সাত বছর পর ওই হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল টাইগাররা। 

০৮:২২ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক ধ্বংসের হুঁশিয়ারি পুতিনের

মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক ধ্বংসের হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলায় ব্যবহারের জন্য ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা মস্কো-ওয়াশিংটনের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়েছেন পুতিন। 

১১:০৩ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। শুক্রবার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়া মনজুরুল ইসলামের অবস্থা 'ক্রিটিক্যাল' হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

১০:২৪ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত,বিএনপি-এনসিপি চায় নির্বাচনের দিন

নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত,বিএনপি-এনসিপি চায় নির্বাচনের দিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতি নিশ্চিত করতে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দলই একমত হয়েছে। তবে কখন এই গণভোট অনুষ্ঠিত হবে, তা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর রয়েছে ভিন্নমত। 

০৯:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ,লক্ষ্য হোয়াইটওয়াশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ,লক্ষ্য হোয়াইটওয়াশ

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের  অধিনায়ক জাকের আলী। এর আগে আফগানদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।  

০৯:০২ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল

কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ।

০৮:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্থায়ী বহিষ্কার অপূর্ব
কোরআন অবমাননা

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্থায়ী বহিষ্কার অপূর্ব

পবিত্র কোরআন শরিফ অবমাননার জন্য তাৎক্ষণিকভাবে অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা গ্রহণের সিদ্ধান্তও নিয়েছে।

০৭:৪৭ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

সবুজ পর্যটক টেকসই পর্যটন শিল্প

সবুজ পর্যটক টেকসই পর্যটন শিল্প

এক প্রশিক্ষণে অংশ নিতে গত ২১ সেপ্টেম্বর আমরা পর্যটননগরী কক্সবাজারে যাই। সর্বপ্রথম কক্সবাজারে গিয়েছিলাম ২০০৭ সালে বিভাগীয় শিক্ষা সফরে। প্রথমবার ও শেষবারের ভ্রমণের মধ্যে দেড়যুগের ব্যবধানে আরও ৫/৬ বার বিভিন্ন কারণে কক্সবাজার ভ্রমণের সুযোগ হয়েছে। সবচেয়ে বিবর্ণ কক্সবাজার  চোখে পড়েছে শেষবারের ভ্রমণে। একদিকে সাগরের  ঢেউ খেলা লোনাজল আরেকদিকে সারি সারি বিশাল বিশাল বিল্ডিং। পাহাড়ঘেষা সাগরপাড়ে ঝাউবন এবং বিভিন্ন লতাপাতার সবুজ আস্তরণ থাকাটাই স্বাভাবিক ছিল। আর বিশ্বের তৃতীয় দীর্ঘতম সৈকতে বিচরণ করতো ছোটবড় লাল কাকড়া। সফেদ ঢেউয়ের সঙ্গে সৈকতে আছড়ে পড়তো শামুক, ঝিনুক, মাছসহ নানা সামদ্রিক প্রাণী। পাহাড় আর সাগরের প্রেমের মিতালী যখন ছিল তখন হয়তো প্রাকৃতিক এই মনরোম দৃশ্যই ছিল।  প্রেমিক পাহাড়ের কাছে হাসিমুখে উপহার হিসেবে লাল কাকড়া, মুক্তা ভরা ঝিনুক, ছোট ছোট মাছ ও জলজ প্রাণী হাসির ঢেউয়ে ভাসিয়ে তীরে পাঠাতো সাগর। ঝাউবনের ছায়ায় সবুজ গালিচায় প্রেমিকার পাঠানো ভালোবাসার উপহার পাদদেশে সযত্নে আগলে রাখতো পাহাড়।  কিন্তু এই প্রেমের বিচ্ছেদ ঘটিয়েছে তীর ঘেষে গড়ে ওঠা হোটেল-মোটেলের দেওয়াল। 

০৭:২০ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

৬৩ দিনের মহাযাত্রা শেষে তরুণ আহবাবের অসাধ্য সাধন: ৪ হাজার মাইল সাইকেলে পাড়ি

৬৩ দিনের মহাযাত্রা শেষে তরুণ আহবাবের অসাধ্য সাধন: ৪ হাজার মাইল সাইকেলে পাড়ি

দীর্ঘ ৬৩ দিনের কঠিন পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে এক বিশাল সাইকেল অভিযান সম্পন্ন করেছেন ২১ বছর বয়সী বাংলাদেশি তরুণ আহবাব। প্রায় ৪,০০০ মাইল (৬,৪০০ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করে ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে এসে শেষ হয়েছে তাঁর এই দুঃসাহসিক ক্রস-কান্ট্রি যাত্রা। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (RPI)-এর তৃতীয় বর্ষের এই ছাত্রের কাছে এটি জীবনের অন্যতম বড় অর্জন।

০৭:১৪ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

সারাদেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে ।

০৬:৫২ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হবে প্রধান শিক্ষক, অধ্যক্ষ: শিক্ষা উপদেষ্টা

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হবে প্রধান শিক্ষক, অধ্যক্ষ: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের’ (এনটিআরসিএ) মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় তিনি বলেন এর উদ্দেশ্য হল মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা।

০৬:০৪ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

১৬ বছর আগের অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রোববার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক কামরুল হাসান খান খালাসের রায় দেন।

০৫:৪১ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

বিসিবি নির্বাচনে বাধা নেই

বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আইনগত কোন বাঁধা নেই। তফসিল অনুযায়ী, বিসিবির নির্বাচন আগামীকাল ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে পারবে।

০৫:২৮ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

বাবা-মাকে নিয়ে বির্তকে এবার প্রতিক্রিয়া জানালেন নুহাশ হুমায়ূন

বাবা-মাকে নিয়ে বির্তকে এবার প্রতিক্রিয়া জানালেন নুহাশ হুমায়ূন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের করা এক ফেইজবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বির্তকে এবার প্রতিক্রিয়া জানালেন ছেলে নূহাশ হুমায়ূন। শনিবার(৪ অক্টোবর) রাতে ফেইজবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নূহাশ হুমায়ুন।

০৪:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি