‘শোকের মাসের প্রধান কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানো’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের শোকের মাসের প্রধান কর্মসূচি হচ্ছে অসহায়, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো।’
০৩:২৭ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
নোয়াখালী ও কিশোরগঞ্জে মৃত্যু আরও ৮ জনের
মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ও কিশোরগঞ্জে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় এই দুই জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮৬ জন। আজ শনিবার দুপুরে উভয় জেলার সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেন।
০৩:১৭ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
আজ ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
০৩:১০ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
মাদারীপুরে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
মাদারীপুরের কালকিনিতে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সোহাগ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ শনিবার সকালে বালিগ্রামের এ ঘটনায় বন্দুকসহ ঘাতক আহাদকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
০৩:০০ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
শিল্পী মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
০২:২৯ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ গেল ৩ জনের
গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় দুই পথচারী ও নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালকসহ মোট ৩ জনের প্রাণহানি ঘটেছে। আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও গতরাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
০১:৫৪ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
রামেক ও ফমেকে মৃত্যু আরও ৩৭ জনের
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে একদিনে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।
১২:৪৭ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
হাইতির নিহত প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়া ২৩ জুলাই
হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে চরম সংকটের মুখে পড়া দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নেতা জিয়ান-বার্ট্রান্ড অ্যারিস্টিড কিউবায় চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে এসেছেন। খবর এএফপি’র।
১২:৪৪ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
সর্বকালের সর্ব কনিষ্ঠ মহাকাশচারী
আমেরিকার বেসরকারি অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিন বলেছেন, তাদের প্রথম স্পেস ফ্লাইটে মাত্র ১৮ বছর বয়সী এক তরুণ ২০ জুলাই মহাকাশ ভ্রমণে যাত্রা করবেন। তিনিই হবেন সর্বকালের সর্ব কনিষ্ঠ মহাকাশচারী। এ জন্য তাকে ব্যয় করতে হচ্ছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।
১২:৩২ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
সংক্রমণ ছাড়ালো ১৯ কোটি, মৃত্যু ৪০ লাখ ৯২ হাজার
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডবে গত চার দিনে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। টিকা কার্যক্রম চললেও থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও সাড়ে ৮ হাজার প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ১৪৫০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৬২ হাজার ৮১৭ জন।
১২:২৯ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
খুলনার দুই হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু
খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালে ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে শহীদ শেখ আবু নাসের হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি।
১২:০৭ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার ভোরে শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, একটি দেশীয় এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
১১:৪৯ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
অতিরিক্ত পুলিশ সুপার আহসানের অনন্ত ‘ছুটি’!
অবশেষে ছুটি পেয়েছেন ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার আহসান স্যার। ইদুল আজহা উপলক্ষে নৈমিত্তিক বা অনুমতি ছুটি নয়, এমনই এক ছুটি তাঁর মিলেছে, যে ছুটির পর আর কর্মক্ষেত্রে ফেরার তাড়া থাকল না। এখন শুধুই শান্তির ঘুম।
১১:২৮ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে ১১৭ জনের মৃত্যুর ঘোষণার চেয়ে এই সংখ্যা অনেক বেশী। দেশটির সরকার শুক্রবার একথা জানায়।
১১:২৭ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
করোনার উৎস জানতে চীনের ল্যাবগুলো অডিট করতে হবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের দ্বিতীয় পর্যায়ে চীনে আরো গবেষণা এবং ল্যাব ‘অডিট’ অন্তর্ভুক্ত করতে হবে।
১১:১১ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
ক্যারিবীয় দাপটে শেষ ম্যাচেও হারলো অস্ট্রেলিয়া
প্রথম তিনটি ম্যাচে হেরে সিরিজি খুইয়েছে আগেই। চতুর্থ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচলেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলো না অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের কাছে হেরে গেল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও। যাতে ৪-১ ব্যবধানের হার দেখতে হলো ফিঞ্চের দলকে।
১১:০৫ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
রাজধানীতে যেসব স্থানে বসছে পশুর হাট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২০টি পশুর হাটে আজ শনিবার থেকে পশু কেনাবেচা শুরু হয়েছে। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত চলবে কেনাবেচা।
১০:৫১ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
রাজধানীতে আজ বসছে পশুর হাট
আনুষ্ঠানিকভাবে আজ শনিবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে বসছে কোরবানির পশু হাট। দেশজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় এবারের ঈদুল আজহা ঘিরে পশুর হাটের স্বাস্থ্যবিধির বিষয়টিই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীতে পশুর হাট বসানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে ৪৬টি শর্ত। ঢাকার দুই সিটি করপোরেশনে বসছে কোরবানির পশু বেচাকেনার ২১ হাট। যদিও কয়েক দিন ধরেই সীমিত আকারে গরু বিক্রি হতে দেখা গেছে।
১০:৪৪ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
১৭ জুলাই : ইতিহাসে আজকের এই দিনে
১০:২১ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
নটিংহ্যামে চার-ছক্কার বন্যায় ভেসে গেল ইংল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একবারেই ভিন্ন এক রূপে দেখা গেল ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানকে। নটিংহ্যামে চার-ছক্কার তুফান বইয়ে দেয়া ম্যাচে লিভিংস্টোন শতক হাঁকালেও জয়ের হাসি হেসেছেন বাবর আজমরাই।
০৯:৩৭ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
বিশ্বরেকর্ড গড়েও দলের হার দেখলেন সিমি সিং
দলকে জেতাতে না পারলেও সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন অলরাউন্ডার সিমি সিং। যাতে বিশাল স্কোর গড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৭০ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ড্র করেছে আয়ারল্যান্ড।
০৯:১১ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ
আজ ১৭ জুলাই, ‘আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস’। ১৯৯৮ সালের আজকের এই দিনে বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়।
০৮:৫৯ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
রোটারি গভর্ণরের ১০ লক্ষ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্ণর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী শুক্রবার রোটারির পক্ষ থেকে এ বছর দেশব্যাপী ১০ লক্ষ চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন।
০৮:৪৫ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ
চীন থেকে কেনা সিনোফার্মের করোনাভাইরাসের টিকার ২০ লাখ ডোজ আজ শনিবার দেশে আসছে। রাতের ফ্লাইটে এসব টিকা ঢাকায় এসে পৌঁছবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।
০৮:৩৭ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
- পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
- ব্যবসায়ীর শরীরের সংবেদনশীল অংশ চেপে ধরে চেক সই, গ্রেপ্তার ২
- ফরিদপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
- প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
- থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার
- তুরাগে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























