অ্যাস্ট্রাজেনেকার টিকায় ৯৩ শতাংশ অ্যান্টিবডি
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর ৯৩% মানুষের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়।
০৫:০৫ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
শার্শায় পশুর হাট বন্ধ ঘোষণা
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট যশোরের শার্শার সাতমাইল। সর্বশেষ গত মঙ্গলবারও এ হাটে হাজার হাজার মানুষের ভিড়ে গবাদিপশু বেচাকেনা করা হয়।
০৪:৩৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
রাসিকের খাদ্য সহায়তা পেল ৫শ’ পরিবার
রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র, দিনমজুর ও কর্ম হারানো ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৪:১৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
কৃষ্ণসাগরে নতুন খাল খনন প্রকল্প উদ্বোধন এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বসফরাস প্রণালীর ওপর চাপ কমাতে নতুন খাল খননের ঘোষণা দিয়েছেন। প্রকল্পটি ‘ক্যানাল ইস্তানবুল’ প্রণালীর সমান্তরাল একটি বিশাল জলপথ, যা কৃষ্ণসাগরকে মারমারা সাগর ও ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করবে। তবে সমালোচকরা বলেছেন, এটি পরিবেশ বিপর্যয় সৃষ্টি করবে।
০৪:০১ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
আমিরাতে টিকা পাবেন দেশে ফিরতে আগ্রহীরা
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, আমিরাতের ভিসাধারীদের মধ্যে যারা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের মধ্যে টিকা গ্রহণেচ্ছুরাই অগ্রাধিকার পাবে। এছাড়াও যে সমস্ত প্রবাসী বাংলাদেশে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়েছেন তাদেরকেও এ সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
০৩:৪৯ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
টাঙ্গাইলে নতুন শনাক্ত ১০১, মৃত্যু ১
টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যুসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১ জন। শনাক্তের হার শতকরা ৩৪ দশমিক ৪৭ ভাগ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩৩ জন। এর মেধ্যে মৃত্যু হয়েছে ১০৮ জনের।
০৩:৩৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
করোনা মোকাবিলায় সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেহেতু করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। মৃতের সংখ্যা বেড়ে গেছে। কাজেই সবাই একটু সাবধানে থাকবেন। নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন। এটা আমার বিশেষভাবে অনুরোধ। এই অবস্থা আমরা মোকাবিলা করতে পারবো। সে বিশ্বাস আমাদের আছে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই।
০৩:২৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
চুয়াডাঙ্গায় আরও মৃত্যু ৯, শনাক্ত ১০৬
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। দু’জন করোনা পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এ সময় নতুন করে ১০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
০৩:১১ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
মোংলায় শনাক্ত আরও ১০ জন
মোংলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন করোনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে ওই ১০ জনের। শনাক্তের হার ৫৫ দশমিক ৫৫ ভাগ। শনিবারের হার ছিল ৪৬.৬৬ ভাগ।
০২:৫৫ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
করোনার প্রভাবে ফ্লাইং ক্লাবগুলোর কার্যক্রম ব্যাহত (ভিডিও)
একজন প্রশিক্ষণার্থীকে পাইলট হয়ে উঠতে দুই বছরে দুইশ’ থেকে দেড়শ’ ঘন্টা ফ্লাইং শেষ করতে হয়। করোনাকালে কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে ফ্লাইং ক্লাবগুলোর। তারপরও স্বাস্থ্যবিধি মেনেই চলছে প্রশিক্ষণ।
০২:৪৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
দৌলতদিয়া ফেরিঘাটে আজও ঘরমুখি মানুষের চাপ
লকডাউন অপেক্ষা করে আজও ঘরমুখি হচ্ছে সাধারণ মানুষ। এতে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ব্যক্তিগত গাড়ীরও।
০২:১৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
সিনহা হত্যা: আসামিদের জামিন নামঞ্জুর, সাক্ষ্যগ্রহণ ২৬-২৮ জুলাই
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সাবেক মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলার চার্জ গঠন করে আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছে আদালত। একইসাথে সাবেক ওসি প্রদীপ ও কনষ্টেবল সাগরদেবসহ ৬ জনের জামিন আবেদন নাকচ করা হয়েছে।
০১:৪৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
দেশীয় গাছ রক্ষায় মহাপরিকল্পনা (ভিডিও)
বিলুপ্তির হাত থেকে গাছ রক্ষায় মহাপরিকল্পনা নিয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ। উদ্যানের পরিচালক জানান, গেলো বছর ৬০টি এবং এ বছর এখন পর্যন্ত ৩০ প্রজাতির বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংগ্রহ করা হয়েছে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষা ও গবেষণায় বিদেশি গাছগুলো সেরকম কোনো কাজে আসছে না।
০১:২৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ
লন্ডনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। হাজার হাজার মানুষ লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর ১০নং ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট ভবনে টেনিসবল নিক্ষেপ করে।
১২:৫৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
নোয়াখালীতে করোনায় মৃত্যু ৩ জনের
নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৩৮ জন। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন।
১২:৩৮ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি ঝুটের গুদাম। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১২:৩৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
রেকর্ড গড়ে শেষ আটে ইতালি ও ডেনমার্ক
কোনভাবেই যেন ভেদ করতে পারছিল না চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো অস্ট্রিয়ার রক্ষণ। অবশেষে অতিরিক্ত সময়ের জাদুতে শেষ হাসি হাসল রবার্তো মানচিনির দল। অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানের হারিয়ে শেষ আটে পা রেখেছে ইতালি। অপর ম্যাচে ওয়েলসকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে ১৭ বছর পর ইউরোর শেষ আটে জায়গা করে নিয়েছে ডেনমার্ক।
১২:২৭ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
খুলনার তিন হাসপাতালে মৃত্যু ১৭, শনাক্ত হার ৪৫
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৬৫৪টি নমুনা পরীক্ষায় ২৯৯ জনের শরীরে পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪৫ শতাংশ।
১২:২৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
সিনহা হত্যা মামলার চার্জ গঠন ও জামিন শুনানি আজ
কক্সবাজারের টেকনাফের আলোচিত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যা মামলার চার্জ গঠন ও তিন আসামির জামিন শুনানি আজ। এ উপলক্ষে সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামীকে আদালতে আনা হয়েছে।
১২:০৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
মোংলা পৌরসভায় প্রায় ২শ’ কোটি টাকার বাজেট ঘোষণা
মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রায় দুইশ’ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুন) বেলা ১১টায় পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে একশ’ ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে যা আয় তাই।
১১:৫৬ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
কেন খাবেন মৌসুমি ফল?
চলে গেছে মধুমাস জ্যৈষ্ঠ, তবে এখনো বাজার ছেড়ে যায়নি গ্রীষ্মের রসালো ফলগুলো। আম, জাম, কাঁঠাল, লিচু তরমুজ, জামরুল- গ্রীষ্ম কেবল দাবদাহই ছড়ায় না, উপহার দেয় এমন রসালো ফলও, যা ভুলিয়ে দেয় গরমের ক্লান্তি-অবসাদ। ফলমূল কেবল রসনাকেই তৃপ্ত করে না, যোগায় শক্তিও। আয়ুর্বেদের সূত্র হলো, একটি অঞ্চলে কোনো মৌসুমে যে রোগবালাই হয়ে থাকে তার প্রতিষেধক থাকে সেখানে উৎপন্ন মৌসুমি ফলে।
১১:৪৮ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র
কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ খবর নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
১১:২৮ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
শিমুলিয়া-বাংলাবাজার রুটে আজও যাত্রীদের ভীড়
লকডাউনের ষষ্ট দিনেও বাংলাবাজার-শিমুলিয়া রুটে যাত্রীদের ভীড় দেখা গেছে। এদিন সকাল থেকে শিমুলিয়া থেকে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের চাপ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভীড় আরও বৃদ্ধি পায়। তবে বাংলাবাজার হয়ে ঢাকামুখী যাত্রীদের ভীড় ছিল সহনীয় পর্যায়ে।
১১:০৪ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
লাখ টাকা মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেনকে (১২) নামে এক স্কুলছাত্রকে অপহরণপূর্বক শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপহরণকারীরা শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কৌশলে গ্রামের মাঠে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মাঠ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
১১:০০ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
- রাঙামাটির সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, ভ্রমণ নিষিদ্ধ
- পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, বিল পাস
- চক্ষুস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলনে কো-হোস্ট বাংলাদেশ
- কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট সরকার: নাহিদ
- ফরিদপুরে দুই মণ পঁচা মাংস জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- বাংলাদেশের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার: মন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























