ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

দেশে করোনায় ৪৮ দিনে সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনায় ৪৮ দিনে সর্বোচ্চ মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০৫৭ জন। মৃত্যুর এ সংখ্যা গত ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ মে ৬৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৪৬৬ জনের। নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।

০৫:১৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

‘বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা’

‘বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের মৎস্য খাতে সমৃদ্ধির সূচনা হয়েছে। তিনি মৎস্য খাতকে দেখেছিলেন দূরদৃষ্টি দিয়ে। স্বাধীনতাত্তোর তিনি বলেছিলেন ‘মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।’ মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য জলাশয়ে মৎস্য অবমুক্ত করা, মৎস্য চাষিদের সুযোগ-সুবিধা দেয়া, সমুদ্রে মৎস্য আহরণের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ১০টি ফিশিং ট্রলার সংগ্রহ, বাণিজ্যিকভাবে বঙ্গোপসাগর হতে মৎস্য আহরণের লক্ষ্যে মেরিন ফিশারিজ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা এবং মৎস্য জরিপ কাজ শুরু করা ছিল তাঁর অন্যতম দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ। তাই তিনি আমাদের পাথেয়, আমাদের আদর্শ, আমাদের দর্শন।”

০৫:০৭ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

দেশ যাতে টিকা না পায়, সেজন্য ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী 

দেশ যাতে টিকা না পায়, সেজন্য ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যাতে বিশ্বের অন্যান্য দেশ থেকে টিকা না পায় সেজন্য  বিএনপির বৈদেশিক শাখা তলে তলে ষড়যন্ত্র করছে। 

০৪:৫৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

চুয়াডাঙ্গায় আরও মৃত্যু ২, আক্রান্ত ৭৬

চুয়াডাঙ্গায় আরও মৃত্যু ২, আক্রান্ত ৭৬

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক ঘণ্টার ব্যবধানে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। নতুন করে জেলায় রেকর্ডসংখ্যক ৭৬ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম।

০৪:৫৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

কফিসহ অপ্রচলিত ফসল চাষে পাহাড়ের চেহারা পাল্টে যাবে: কৃষিমন্ত্রী

কফিসহ অপ্রচলিত ফসল চাষে পাহাড়ের চেহারা পাল্টে যাবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এখন কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে নিরলস কাজ করছে। কৃষিকে লাভজনক করতে হলে কাজুবাদাম, কফি, গোলমরিচসহ অপ্রচলিত অর্থকরী ফসল চাষ করতে হবে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও এসবের বিশাল চাহিদা রয়েছে, দামও বেশি। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। পাহাড়ের বৃহৎ অঞ্চলজুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক। 

০৪:৩৭ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া শুরু

নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া শুরু

নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। চায়না সিনোফার্মার এসব টিকা দু’দিন আগে নাটোরে পৌঁছায়।

০৪:৩৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

‘নগদ’-এর অগ্রযাত্রা ফিনটেক বিশ্বের বিস্ময়

‘নগদ’-এর অগ্রযাত্রা ফিনটেক বিশ্বের বিস্ময়

বাংলাদেশ সরকারের সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রথম সারির নেতারা। তারা বলেছেন, মানুষদেরকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে ‘নগদ’ রোল মডেলের ভূমিকা পালন করতে পারে।

০৪:২০ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

বন্ধ হচ্ছে না সংযোগে থাকা অবৈধ হ্যান্ডসেট

বন্ধ হচ্ছে না সংযোগে থাকা অবৈধ হ্যান্ডসেট

আগামী ১ জুলাই এনইআইআর চালু করছে বিটিআরসি। অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

০৪:০৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

আরো এক মাস নিষেধাজ্ঞা বাড়ল কানাডা-মার্কিন সীমান্তে 

আরো এক মাস নিষেধাজ্ঞা বাড়ল কানাডা-মার্কিন সীমান্তে 

ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক কানাডা-মার্কিন সীমান্ত চুক্তির সময় ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

০৩:৫৭ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

কুষ্টিয়ার করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু

কুষ্টিয়ার করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। এরা সবাই পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১১২ জন। শনাক্তের হার প্রায় ৩২ শতাংশ।

০৩:৫৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

হাইকোর্টের ৫৩ বেঞ্চে আজ থেকে ভার্চুয়ালি বিচার কার্যক্রম

হাইকোর্টের ৫৩ বেঞ্চে আজ থেকে ভার্চুয়ালি বিচার কার্যক্রম

দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৩টি বেঞ্চে আজ রোববার (২০ জুন) থেকে ভার্চুয়ালি উপস্থিতিতে চলবে বিচারকার্য। এর মধ্যে দ্বৈত বেঞ্চ ৩৪ এবং একক বেঞ্চ ১৯টি। 

০৩:৫৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা

খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা

খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী সাতদিন জেলা ও মহানগরে এই কঠোর লকডাউন পালন করা হবে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

০৩:১৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

সুবর্ণার জন্য স্কুল

সুবর্ণার জন্য স্কুল

০৩:০৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

মোংলা বন্দরের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদককে শোকজ

মোংলা বন্দরের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদককে শোকজ

মোংলা বন্দরেরর হারবার বিভাগের শিপ মুভমেন্ট এ্যাসিস্ট্যান্ট ও ও সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী খুরশীদ আলম পল্টুকে চাকরি থেকে বরখাস্তের শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

০২:৫৪ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ৩৫

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ৩৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে ৬৫ বছরে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। 

০১:২৯ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

সত্য নাদেলা মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান 

সত্য নাদেলা মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান 

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সত্য নাদেলা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সত্য নাদেলাকেই এবার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দিল সংস্থাটি। এতদিন এ দায়িত্বে ছিলেন জন থম্পসন। তার স্থলাভিষিক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাদেলা। খবর খালিজ টাইমসের।

০১:১৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

রাবি প্রশাসন ও ভিসির বাসভবনে তালা

রাবি প্রশাসন ও ভিসির বাসভবনে তালা

ফিন্যান্স কমিটির মিটিং ও সিন্ডিকেট সভা পণ্ড করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও ভিসি বাসভবনে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ে সদ্য বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা। পরে ফিন্যান্স কমিটির সভা স্থগিত করা হয়।

০১:০৪ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ইসরাইলকে হামাসের হুঁশিয়ারি

ইসরাইলকে হামাসের হুঁশিয়ারি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে পরাজিত ইহুদিবাদী সেনাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নয়া ইসরাইল সরকার গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না। 

১২:৪৯ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

রামেকে আজ মৃত্যু ১০

রামেকে আজ মৃত্যু ১০

মহামারি সংক্রমণে মৃত্যু থামছেই না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে। টানা এক সপ্তাহ ধরে দৈনিক মৃত্যু দুই অঙ্কের ঘরে। আজও ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। 

১২:৩১ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

সমুদ্রপথে গাছের চারা রপ্তানির সূচনা (ভিডিও)

সমুদ্রপথে গাছের চারা রপ্তানির সূচনা (ভিডিও)

প্রথমবারের মতো সমুদ্রপথে চারা গাছ রপ্তানির সূচনা করলো বাংলাদেশ। আট প্রজাতির প্রায় চার হাজার চারা গাছের একটি চালান এরই মধ্যে রফতানি হয়েছে কাতারে। গাছের চারা রপ্তানির অপার সম্ভাবনাকে কাজে লাগানো গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১১:৫৮ এএম, ১৯ জুন ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি