যৌতুকের দাবিতে গৃহবধূর চুল কেটে নির্যাতন, স্বামী-শাশুড়ি গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবিতে শাহিনুর বেগম (৩২) নামে এক গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
১০:৪৯ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ম্যানইউকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আগামী ২৫ এপ্রিলের ফাইনালে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।
১০:৪২ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছেলেদের টেস্টে প্রথম নারী আম্পায়ার
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক। প্রথম নারী হিসেবে ছেলেদের টেস্টে আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্টে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পোলোস্যাক।
১০:৩৮ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আমেরিকার গণতন্ত্রের ওপর নজিরবিহীন হামলা : বাইডেন
মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বিক্ষোভকারীদের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের কাছাকাছি। এটা আমেরিকার গণতন্ত্রের ওপর ‘নজিরবিহীন হামলা’।’
১০:৩১ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি শামীম ওরফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে।
১০:১০ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
মেয়াদের শেষ দিনে স্কুল সভাপতির চিরবিদায়
সভাপতির মেয়াদের শেষ দিনেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন যশোরের ঝিকরগাছার বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিয়ার রহমান। বিদায় সংবর্ধনার পরিবর্তে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় মাঠেই। বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
০৯:৫৯ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ব্রাজিলে মৃতের সংখ্যা ২ লাখের ঘরে
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। নতুন করে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্তের পাশাপাশি প্রাণহানি ঘটেছে ১৩শ’ জনের। এতে করে মৃতের সংখ্যা ২ লাখের ঘরে প্রবেশ করেছে। তবে এদিনও বেড়েছে সুস্থতা। দেশটিতে বর্তমানে অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা চলছে। তবে মাস্ক ব্যবহারে রয়েছে কঠোর নির্দেশনা।
০৯:৫৬ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মারমুখী বিক্ষোভের মুখে রণক্ষেত্রে পরিণত হয়েছে ওয়াশিংটনে আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটল ভবন। বিক্ষোভ ঠেকাতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অবরুদ্ধ করা হয়েছে ভবনটি। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এবার ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
০৯:৪৭ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ট্রাম্প সমর্থকদের তাণ্ডব : আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া
সিনেটে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়ার সময় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজদের ভয়াবহ তাণ্ডবের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
০৯:৩৫ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
সবাইকে শান্ত থাকতে বললেন ট্রাম্প
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে বিক্ষোভরত সকল সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোন সংঘাত নয়। আমি ক্যাপিটল ভবনের সবাইকে শান্ত থাকতে বলছি।
০৯:০০ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
মেসির জোড়া গোলে বার্সার জয়
স্প্যানিশ লা লিগায় শেষ পর্যন্ত আলো ছড়ালেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। লিগের বেশ কিছু ম্যাচের পর নিজে পেলেন জোড়া গোল। এদিন তারা অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। এই জয়ে পয়েন্টের টেবিলের তিন নম্বরে উঠেছে কোম্যানের দল।
০৮:৪৭ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের পাশে ফেসবুক
ফেসবুক ব্যবহারকারীরা এখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য সহজেই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। নতুন কিছু মানসিক স্বাস্থ্য সেবা চালু করার জন্য ফেসবুক চলতি মাসে বাংলাদেশি কয়েকটি সংস্থার সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। জনসাধারণকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষে ফেসবুকের যে চলমান প্রচেষ্টা, এটা তারই একটা অংশ।
০৮:২৬ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ইউএনও কীভাবে উপজেলা পরিষদের সভাপতি হন, হাইকোর্টের রুল
স্থানীয় প্রতিনিধি হিসেবে ন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে বাদ দিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কীভাবে পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটিতে সভাপতি হন, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
১১:২২ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
সরকার ভারত থেকে দেড় লাখ মেট্রিকটন চাল আমদানি করবে
সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে ১ লাখ মেট্রিকটন নন-বাসমতি এবং ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে। সরকার টু সরকার ভিত্তিতে এই চাল আমদানি করা হবে।
১০:৫৫ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তিতে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকভাবে সরকার পরিচালনার এক যুগ পূর্তিতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ।
১০:২৬ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ মোঃ খোকন তালুকদার (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১০:০৪ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন- গত ছয় মাসে ১০ হাজার কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়েছে। অফিসিয়ালি এ টাকাগুলো মূল ধারায় যুক্ত হওয়ায় অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সিঙ্গাপুর থেকে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
০৯:৫৬ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
এখন কবিতায় কুঁড়ে ঘর আছে, বাস্তবে নেই: তথ্যমন্ত্রী
সরকারের যুগপূর্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের একযুগ বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মস্ত্রী আজ বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত ‘সচিত্র বঙ্গবন্ধু’ আলোকচিত্র এলবামের মোড়ক উন্মোচনকালে একথা বলেন।
০৯:৪৬ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষ্যে যুবলীগের মিলাদ ও দোয়া
আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষ্যে যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয়।
০৯:২৫ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার
পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি। বুধবার (৬ জানুয়ারি) সকালে নবগঠিত উপ-কমিটির সদস্যরা ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অঙ্গীকার করেন।
০৯:২১ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
একজন ‘গরীবের ডাক্তার’
বৃহত্তর রংপুর তথা গাইবান্ধার কৃতি সন্তান, যিনি রোগী দেখার ফি শিথিলযোগ্য করার জন্য গরীবের ডাক্তার হিসাবেও পরিচিত। যার নাম ডা. এজাজুল ইসলাম। তিনি একজন নাট্য ও চলচ্চিত্র অভিনেতা হলেও এজাজুল ইসলাম মূলত একজন ডাক্তার।
০৮:৪৭ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
সংসদে দেয়া প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়নের সুপারিশ
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় সংসদের ফ্লোরে দেয়া প্রতিশ্রুতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যথাসময়ে বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
০৮:৩৯ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
আগরতলা ষড়যন্ত্র মামলা উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত
আগরতলা ষড়যন্ত্র মামলা উপলক্ষে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে। এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করা হয়েছে।
০৮:০৬ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) আবুল কাসেমের ইন্তেকাল
মহান স্বাধীনতা যুদ্ধের সম্মুখসমরের বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) আবুল কাসেম ইন্তেকাল করেছেন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
০৮:০৫ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
- ফের গ্রেপ্তার সেই রিজেন্ট সাহেদ
- আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
- বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে সতর্ক করল এডিবি
- প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
- শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
- মেসিকে টপকে গোল্ডেন বুট নিজের করে নিলেন এমবাপ্পে
- বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























