ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের আসাদের স্ত্রী।

১০:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

প্রকল্পে অনিয়ম করায় কাজ বন্ধ করে দিলেন ইউএনও 

প্রকল্পে অনিয়ম করায় কাজ বন্ধ করে দিলেন ইউএনও 

সিরাজগঞ্জ কামারখন্দে হেরিং বোন বন্ড (এইচবিবি) গ্রামীন মাটির রাস্তা টেকসই ২য় পর্যায়ে নিয়মানুযায়ী কাজ না হওয়া ও নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা। পুনরায় নতুন করে রাস্তার কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

০৯:৫৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

‘সাংবাদিকদের প্রতিবেদন সরকার পরিচালনায় সহযোগিতা করে’

‘সাংবাদিকদের প্রতিবেদন সরকার পরিচালনায় সহযোগিতা করে’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাংবাদিকরা নানা অনিয়ম অসঙ্গতি নিয়ে প্রতিবেদন করেন। যা আমাদের সরকার পরিচালনায় সহযোগিতা করে। তারা জাতির বিবেক। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।

০৯:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

দোহার-নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা

দোহার-নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায়  থানার সভাকক্ষে নবাবগঞ্জ থানা পুলিশ এর আয়োজন করেন।

০৯:৪২ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

বাগেরহাটে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের ফকিরহাটে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর উত্তর পাড়া নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি করে গাজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করে র‌্যাব সদস্যরা।

০৯:৩৩ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

বিদেশ যেতে দালাল থেকে সতর্ক থাকুন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশ যেতে দালাল থেকে সতর্ক থাকুন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালাল দ্বারা প্রতারিত হয়ে যাতে কেউ অবৈধভাবে বিদেশে গমন না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।দালাল দ্বারা প্রতারিত হয়ে যাতে কেউ অবৈধভাবে বিদেশে গমন না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

০৯:২৬ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

শিক্ষার্থী পায়েল হত্যা মামলার রায় কাল

শিক্ষার্থী পায়েল হত্যা মামলার রায় কাল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায় আগামীকাল ১ নভেম্বর। গত ৪ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। 

০৯:০১ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

থ্রাস্ট রোবোটিক্স স্কুল রোবট বানায়, রোবট শেখায়

থ্রাস্ট রোবোটিক্স স্কুল রোবট বানায়, রোবট শেখায়

একটা রোবোটিক্স স্কুল গড়ে তুলেছে রাজধানীস্থ আহছানউল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির কিছু রোবটিক্স প্রেমী ছাত্র-ছাত্রীরা। যার নাম দিয়েছে- ‘থ্রাস্ট রোবোটিক্স স্কুল’। দেশে প্রযুক্তিগত জ্ঞানসমৃদ্ধ এবং শক্তিশালী পাইপলাইন গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ।

০৮:৪১ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

‘বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’

‘বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত মানুষের কণ্ঠস্বর’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির পিতাই ছিলেন না, বিশ্ব দরবারে তিনি ছিলেন নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। বঙ্গবন্ধু বলেছিলেন ‘বিশ্ব দুই শিবিরে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে’।

০৮:২১ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

ব্যারিস্টার রফিকুল হক স্মরণে দোয়া মাহফিল

ব্যারিস্টার রফিকুল হক স্মরণে দোয়া মাহফিল

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বিশ্বদ্যিালয়ে দোয়া মাহফিল শুক্রবার জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। 

০৮:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

বিশেষ রেসিপি নিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম

বিশেষ রেসিপি নিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম

ফুডপ্যান্ডার আয়োজনে “ফর দ্য লাভ অফ ফুড”এর দ্বিতীয় পর্বে ভিন্ন ধারার চমক নিয়ে হাজির হয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম। এই পর্বে মীম অভিনয়ের পাশাপাশি রান্নাতেও যে সে পারদর্শী, তা দেখিয়ে দিয়েছেন তিনি।

০৭:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

সাংবাদিক নিয়োগে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে

সাংবাদিক নিয়োগে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে । তিনি বলেন, সারাদেশ থেকে সাংবাদিকতায় যোগ্যতা নির্ধারণের দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সরকারের কাছে খসড়া পাঠানো হয়েছে। এতে করে অপসাংবাদিককতা হ্রাস পাবে।

০৭:২০ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

মানিকগঞ্জে চালু হলো সুপারশপ `স্বপ্ন` 

মানিকগঞ্জে চালু হলো সুপারশপ `স্বপ্ন` 

রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জে চালু হলো দেশের বৃহত্তম সুপারশপ স্বপ্ন’র নতুন আউটলেট। শহরের শহীদ রফিক সড়কের চাঁদনি রয়েল টাওয়ারে চালু হলো এই আউটলেট। এর ফলে মানিকগঞ্জের মানুষ মানসম্মত নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন আরও সহজে। 

০৭:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

চোখের মধ্যে কিলবিল করছে কৃমি!

চোখের মধ্যে কিলবিল করছে কৃমি!

বেশ কিছুদিন যাবৎ ব্যথা করছিল ৬০ বছরের এক বৃদ্ধের চোখ। আয়নার সামনেই দাঁড়িয়ে যখন নিজেই পর্যবেক্ষণ করতেন, তখন তার মনে হতো- চোখের ভেতর বেশ কিছু জিনিস যেন নড়াচড়া করছে। সেই সন্দেহ নিয়েই ডাক্তারের কাছে যান ওই বৃদ্ধ। 

০৭:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

দীর্ঘ ও স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইটিভি

দীর্ঘ ও স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইটিভি

কোভিড পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী কারিগরী উন্নয়নের পাশাপাশি স্বল্পমেয়াদী ছোট ছোট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে একুশে টেলিভিশন-ইটিভি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানের বোর্ডরুমে অনুষ্ঠিত নিয়মিত পাক্ষিক বৈঠক শেষে এতথ্য জানানো হয়।

০৭:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

বাংলাদেশের ইতিহাসে যুবদের অবদান চিরঅম্লান: রাষ্ট্রপতি

বাংলাদেশের ইতিহাসে যুবদের অবদান চিরঅম্লান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বপূর্ণ অবদান ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। তিনি ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’ উপলক্ষে দেয়া এক বাণীতে আজ এ কথা বলেন।

০৬:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

অবশেষে ‘নেপোটিজম’ নিয়ে সালমানের চপেটাঘাত

অবশেষে ‘নেপোটিজম’ নিয়ে সালমানের চপেটাঘাত

তবে 'নেপোটিজম'সহ কোনও বিষয় নিয়েই এতদিন কোনও মন্তব্য করেননি ভাইজান। অবশেষে নিজের বহু চর্চিত শো 'বিগ বস'-এ নেপোটিজম বিতর্কে মুখ খুললেন সুলতান। 

০৬:৫২ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ  

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ  

ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

০৬:৩৯ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

স্বামী, ভাসুর ও জা'এর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিথি রানী (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের এই ঘটনায় বিথির পিতা যতন রায় বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। 

০৬:২০ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

স্বামীর পরকীয়া দেখতে গিয়ে ধর্ষিত গৃহবধূ

স্বামীর পরকীয়া দেখতে গিয়ে ধর্ষিত গৃহবধূ

স্বামীর পরকীয়া দেখানোর কথা বলে এক গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে বিশ বছর বয়সী ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করা হয়। 

০৬:০৩ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’এ শ্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।শনিবার দুপুরে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন পিপিএম। 

০৫:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

`আশুলিয়া শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে`

`আশুলিয়া শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে`

'মুজিববর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে সাভার আশুলিয়া কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম, ডিআইজি ইন্ডাসট্রিয়াল পুলিশ)।

০৫:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

স্থানীয় বিরোধের বলী হলো বিধবার কুড়েঁঘর

স্থানীয় বিরোধের বলী হলো বিধবার কুড়েঁঘর

সাতকানিয়ায় এক অসহায় বিধবা নারীর ঘর ভেঙ্গে চুরে দিয়েছে স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতা। গত ২৮ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের মুহুরী পাড়ায়  মৃত ছাবের আহমদের বসত ভিটায় এই ঘটনা ঘটে। 

০৫:৩৩ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

সমাজ বিনির্মাণেও যুবসমাজকে ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

সমাজ বিনির্মাণেও যুবসমাজকে ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুবসমাজকে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান, আত্মোন্নয়ন ও সমাজ বিনির্মাণে গতিশীল ভূমিকা রাখতে হবে। তিনি মহিলা, শিশু, বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিও যুবসমাজকে দায়িত্বশীল হয়ে সমাজ-রাষ্ট্র থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলেও এগিয়ে আসার আহ্বান জানান।

০৫:২২ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি