ঢাকা, শুক্রবার   ২৪ জুলাই ২০২৬

সুপারি পাড়তে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সুপারি পাড়তে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে পড়ে মো. শাহ আলম খলিফা (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

১১:৩৮ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

করোনায় টানা রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব

করোনায় টানা রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার দশ মাস পর টানা রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব। গত একদিনে বিশ্বের পৌনে ৬ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। থামছে না প্রাণহানিও। আগের দিনের ন্যায় গত একদিনেও সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৩ হাজার ছাড়িয়ে গেছে। 

১১:২৬ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

পুনরায় জয়ের পথে সিনেটর শেখ রহমান

পুনরায় জয়ের পথে সিনেটর শেখ রহমান

কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান। আবারও তিনি প্রার্থী হয়েছেন জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবার পরই বিজয় অনেকটা নিশ্চিত। তবে ৩ নভেম্বরের আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।

১১:২৩ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

১০:৫৩ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

হাজার ছক্কার বিশ্ব রেকর্ড গেইলের

হাজার ছক্কার বিশ্ব রেকর্ড গেইলের

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার ছক্কার মাইলফলক গড়েছেন ক্রিস গেইল। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে এক বিধ্বংসী ইনিংস খেলার পথে এই মাইলফলক গড়েন তিনি। টি-টোয়েন্টির এই ‘ইউনিভার্স বস’কে প্রথম ৭ ম্যাচ বসিয়ে রেখেছিল কিংস ইলাভেন পাঞ্জাব।

১০:২৬ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড সংক্রমণ 

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড সংক্রমণ 

করোনার মধ্যেও আমেরিকার মসনদে বসার লড়াই থেমে নেই। আর মাত্র দুদিন পরই ভোট। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ৭ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যেই টানা দুদিন দেশটিতে করোনার রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে থেমে নেই প্রাণহানিও। আজও প্রায় হাজার সংখ্যক ভুক্তভোগী প্রাণ হারিয়েছেন। তবে পিছিয়ে গেছে সুস্থতার হার। 

১০:২৪ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুতে ‘টু-বি’ নামের ৩৫তম স্প্যান বসানো হচ্ছে আজ শনিবার (৩১অক্টোবর)। নির্ধারিত পিলারের কাছে নদীর গভীরতা ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ চলাচলের উপযোগী হওয়ার ফলে ৩৫তম স্প্যান বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১০:০৬ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ

আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ

বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ। ১৯৪৬ সালে ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। আজ তিনি ৭৪ বছরে পা রাখছেন।

০৯:৪২ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

কল্যাণপুরের বস্তির আগুনে গুরুতর আহত ২ 

কল্যাণপুরের বস্তির আগুনে গুরুতর আহত ২ 

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। যাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

০৯:১৬ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

ব্রাজিলে করোনায় আরও ৫২৯ জনের প্রাণহানি

ব্রাজিলে করোনায় আরও ৫২৯ জনের প্রাণহানি

ব্রাজিলে আগের তুলোনায় সুস্থতার হার কমেছে, বেড়েছে সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে নতুন করে ৫২৯ জনের প্রাণ ঝরেছে লাতিন আমেরিকার দেশটিতে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ সাড়ে ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া অবস্থার অবনতি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। তবে কিছুটা নিয়ন্ত্রণে পেরু ও চিলিতে। 

০৯:০১ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে নিহত বেড়ে ২২

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে নিহত বেড়ে ২২

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। সাত মাত্রার ওই ভূমিকম্পে আহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে। এখনও ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দমকল বাহিনী। খবর আল জাজিরার। 

০৮:৩৫ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

করোনাকে জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

করোনাকে জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন পর্তুগাল এবং জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রান্তের ১৯ দিনের মাথায় এ সুখবর আসলো। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে রোনালদোর ক্লাব তার করোনামুক্ত হওয়ার খবর জানায়।

০৮:২৬ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

কমিউনিটি পুলিশিং ডে আজ

কমিউনিটি পুলিশিং ডে আজ

০৮:০৯ এএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল ইমাম পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১:৩৭ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পের আঘাত, নিহত ৬

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পের আঘাত, নিহত ৬

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন নিহত ও আরও ২০২ জন আহত হয়েছেন। এছাড়া অনেকেই বেশ কিছু ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। একই ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসও। সেখানেও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

১১:০৮ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

মোরেলগঞ্জে বাগান থেকে নবজাতক উদ্ধার

মোরেলগঞ্জে বাগান থেকে নবজাতক উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগানে থেকে শিশুটিকে কাঁদতে শুনে কোলে তুলে নেন শাহ আলম হাওলাদার। পরে রাত সাড়ে সাতটার দিকে ওই নবজাতককে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতকটি এখন সুস্থ রয়েছে।

১০:৫০ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

মমতা মানুষকে মানবিক করে

মমতা মানুষকে মানবিক করে

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। আজকে মহানবী হযরত মুহাম্মদ (স)-এর এই শুভ জন্মদিনে আমরা পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং করুণাময়ের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের মাঝে মহানবীর মতো এরকম মহামানবকে প্রেরণ করেছেন। যিনি অহিংসা এবং মানবাধিকারের সফল রূপকার ছিলেন। 

১০:৪৪ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

রকিবুল হাসানের দুটি কবিতা

রকিবুল হাসানের দুটি কবিতা

আমি তো বলেছি-আমি তেমন কেউ নই-
আমার জন্য তোমাদের অনেক দুঃখ থাকবে
ভালোবাসা থাকবে-অপেক্ষা থাকবে-বুনোফুলের ঘ্রাণ থাকবে
বুকের ভেতর বীদির্ণ ব্যথা থাকবে-এসব থাকতে নেই।

১০:১৩ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

টিভি সিরিয়ালের ভিডিও দেখেই বাবাকে হত্যা কিশোরের!

টিভি সিরিয়ালের ভিডিও দেখেই বাবাকে হত্যা কিশোরের!

নিজের পিতাকেই লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে গলা টিপে খুন করল উত্তরপ্রদেশের ১৭ বছরের এক কিশোর। খুনের পর প্রমাণ নষ্টের জন্য মাকে সঙ্গে নিয়ে দেহ লোপাট করেছিল সে। তবে শেষরক্ষা হল না। ঘটনার ৫ মাসের বেশি কেটে যাওয়ার পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

১০:১৩ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

৭৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জনে পুরস্কার দিল কুমিল্লা কাস্টমস

৭৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জনে পুরস্কার দিল কুমিল্লা কাস্টমস

রাজস্ব আদায়ে গত বছরের চেয়ে সেপ্টেম্বর মাসে ১৫৩ শতাংশ, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। করোনাকালে বৈশ্বিক অর্থনীতি যখন নাজুক অবস্থায়; জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক প্রবৃদ্ধি অর্জন যখন চ্যালেঞ্জের পথে; তখন ব্যতিক্রমী প্রবৃদ্ধি অর্জন করছে কুমিল্লা কমিশনারেট। ব্যতিক্রমী অগ্রগতির পেছনের পরিশ্রমি কর্মীদের পুরস্কৃত করার জন্য গত ২৭ অক্টোবর এক অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা কমিশনারেট। 

০৯:৫৬ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

বঙ্গভবনে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

বঙ্গভবনে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে মিলাদ মাহফিলের আয়োজন করেন।

০৯:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ 

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ 

যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার সময় সড়কের বল্লা গ্রামের বালিগাদা কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।

০৯:৪৩ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

শহীদ মিনারে হায়দার আনোয়ার খান জুনোর শেষ বিদায়

শহীদ মিনারে হায়দার আনোয়ার খান জুনোর শেষ বিদায়

রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক হায়দার আনোয়ার খান জুনোর মরদেহ আজ শুক্রবার বেলা সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এসময় বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকবইয়ে স্বাক্ষর করে বিদায়বার্তা জানান।

০৯:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

ফ্রান্সে হামলাকারী তিউনিসিয়া থেকে এসেছিল

ফ্রান্সে হামলাকারী তিউনিসিয়া থেকে এসেছিল

ফ্রান্সের একটি গির্জায় যে ব্যক্তি দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে, তিনি কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে এসেছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত ২১ বছর বয়সী ওই ব্যক্তির কাছ থেকে ইতালির রেড ক্রসের কাগজ উদ্ধার করা হয়। গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পরে ওই কাগজটি তাকে দেয়া হয়েছিল বলে জানা গেছে।

০৯:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি