ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

করোনায় খাওয়া দাওয়ায় নিয়ে আসুন শুদ্ধাচার

করোনায় খাওয়া দাওয়ায় নিয়ে আসুন শুদ্ধাচার

নভেল করোনা ভাইরাস বা কো‌ভিড-১৯ বর্তমান পৃ‌থিবীতে এক‌টি আতঙ্কের নাম। প্র‌তি‌দিন হাজার হাজার মানুষ কো‌ভিড-১৯ এ আক্রান্ত হয়ে মত্যুবরণ করছেন। আক্রান্তের সংখ্যাও বৃ‌দ্ধি পাচ্ছে দিন দিন। এ সময় ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে হবে। এমনটাই বলছেন- বিশেষজ্ঞরা। 

১০:০১ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

৭ গোলের লজ্জায় ডুবালো চ্যাম্পিয়ন লিভারপুল

৭ গোলের লজ্জায় ডুবালো চ্যাম্পিয়ন লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে লজ্জা দিলো অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়নদের জালে ৭ বার বল জড়িয়েছে গত মৌসুমের তলানির দল অ্যাস্টন ভিলা। ম্যাচে ৭-২ গোলের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। আর এই জয়ে অ্যাস্টন উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

০৯:২৮ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

হঠাৎ করেই হাসপাতাল থেকে বাইরে ট্রাম্প

হঠাৎ করেই হাসপাতাল থেকে বাইরে ট্রাম্প

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলকে চমকে দিয়ে হঠাৎ করে বাইরে বেরিয়ে এলেন। তাকে ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হচ্ছে বলে গতকাল রোববার ট্রাম্পের চিকিৎসক ড. শন কনলি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। খবর ভয়েস অব আমেরিকা’র। 

০৯:২৩ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

বিশ্ব শিক্ষক দিবস আজ

বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (সোমবার) ‘বিশ্ব শিক্ষক দিবস’। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। 

০৯:০০ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৪১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৪১ হাজার ছাড়াল

সারাবিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০ লাখ ৪১ হাজার অতিক্রম করেছে। এ মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকোর নাগরিকদের সংখ্যাটা বেশি। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৬৬ লাখ ১৯ হাজারের উপরে করোনা রোগী। 

০৮:৫৭ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ভারতের নতুন হাইকমিশনার আসছেন আজ

ভারতের নতুন হাইকমিশনার আসছেন আজ

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ সোমবার (০৫ অক্টোবর) ঢাকায় আসছেন। দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

০৮:৪২ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিকুর রহিম

ইউনিসেফের শুভেচ্ছাদূত মুশফিকুর রহিম

জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন তিনি।  রোববার জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

০৮:৩৮ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

মাশরাফি ও তার ছেলের জন্মদিন আজ

মাশরাফি ও তার ছেলের জন্মদিন আজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়ক, ১৬ কোটি বাঙলির আস্থার প্রতীক ও ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ। ৩৬ পেরিয়ে ৩৭-এ পা দিলেন তিনি। 

০৮:৩৪ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

যেমন থাকবে আজকের আবহাওয়া

যেমন থাকবে আজকের আবহাওয়া

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

০৮:৩৩ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

বিশ্ব শিশু দিবস আজ

বিশ্ব শিশু দিবস আজ

শিশুর পরিপূর্ণ বিকাশ ও অধিকার নিশ্চিত করতে আজ সোমবার পালিত হচ্ছে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’। এবারের প্রতিপাদ্য- ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। এ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশে নানা কর্মসূচি পালন করবে।

০৮:২৫ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ওয়াটসন-ডু প্লেসিস দাপটে পাঞ্জাবের লজ্জার হার

ওয়াটসন-ডু প্লেসিস দাপটে পাঞ্জাবের লজ্জার হার

তিন ম্যাচে হেরে প্রবল চাপে ছিল চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে তাই সতীর্থদের কড়া বার্তা পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাতেই যেন কাজ হলো। শেন ওয়াটসন ও ডু প্লেসিসের ব্যাটিং দাপটে ১০ উইকেটের লজ্জার হার দেখলো রাহুলের পাঞ্জাব। 

১২:০৪ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে: তাজুল ইসলাম

গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে: তাজুল ইসলাম

গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে। গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

১১:৫২ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

সরকার গৃহহীনদের পাশে রয়েছে: প্রতিমন্ত্রী পলক

সরকার গৃহহীনদের পাশে রয়েছে: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় গৃহহীনদের পুনর্বাসন করা হবে।

১১:৪৩ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

নওগাঁর সাপাহারে মাদক সেবনের শেষ পরিনতি শিকলবন্দী জীবন!

নওগাঁর সাপাহারে মাদক সেবনের শেষ পরিনতি শিকলবন্দী জীবন!

নওগাঁর সাপাহারে মাদক সেবনের শেষ পরিনতি জামিরুল ইসলাম (৩২) এখন শিকলবন্দী জীবন কাটাচ্ছে। মাদকাসক্ত হওয়ার একপর্যায় মস্তিষ্কবিকৃত হয়ে উৎশৃংখল হয়ে উঠায় তাকে গত ৬ মাস ধরে বাড়িতেই শিকলবন্দী করে রেখেছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে সাপাহার উপজেলার শিতলপাটি শ্রীধরবাটি গ্রামে। 

১১:৩০ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

মুক্তি পেল অরিজিৎ সিংয়ের লেখা ও সুর করা প্রথম গান ‘রিহা’

মুক্তি পেল অরিজিৎ সিংয়ের লেখা ও সুর করা প্রথম গান ‘রিহা’

অরিজিৎ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। মুক্তি পেল অরিজিৎ সিংয়ের নিজের লেখা ও সুরকরা প্রথম গান। নাম 'রিহা'। যে গানটির স্টোরি ও কনসেপ্ট অরিজিতের স্ত্রী কোয়েল সিংয়ের। এমনকি এই মিউজিক ভিডিয়োটির পরিচালকও কোয়েল।

১১:১৫ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

‘সরকারি কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসা নিলে অব্যবস্থাপনা কেটে যাবে’

‘সরকারি কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসা নিলে অব্যবস্থাপনা কেটে যাবে’

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করলে দেশের চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি, অব্যবস্থাপনা প্রায় পুরোটাই কেটে যাবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

১১:০৭ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

টিকা পরীক্ষার জন্য বাংলাদেশের সহ-অর্থায়ন চায় সিনোভ্যাক

টিকা পরীক্ষার জন্য বাংলাদেশের সহ-অর্থায়ন চায় সিনোভ্যাক

চীনের বেসরকারি প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড সম্ভাব্য এন্টি-কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশের সহ-অর্থায়ন চেয়েছে।

১১:০৬ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

সান্তাহারে শিশু ধর্ষণের চেষ্টাকারিকে গণপিটুনি 

সান্তাহারে শিশু ধর্ষণের চেষ্টাকারিকে গণপিটুনি 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া বাজারে ৮ বছরের কণ্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় সোহেল রানা (৩৫) নামে এক মুদিদোকানীকে এলকাবাসী গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। 

১০:৫৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

কাল দ্বিতীয় প্রস্তুতিম্যাচে নামবেন তামিম

কাল দ্বিতীয় প্রস্তুতিম্যাচে নামবেন তামিম

শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ায় নিজেদের মধ্যে দু’দলে ভাগ হয়ে প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ইতোমধ্যে একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে মোমিনুল-মাহমুদুল্লাহরা। ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক। 

১০:৪৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

দামুড়হুদায় দম্পতির গলাকাটা লাশ উদ্ধার 

দামুড়হুদায় দম্পতির গলাকাটা লাশ উদ্ধার 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিউনের গোবিন্দপুর থেকে পুলিশ স্বামী-স্ত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে। রোববার রাত আটটায় দামুড়হুদা মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহতরা হলেন, গোবিন্দপুর মোল্লা পাড়ার বাসিন্দা ইয়ার আলী মোল্লা (৫৫) ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।  

১০:৩৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

ভ্রাম্যমান আদালতের অভিযানে পাইপসহ ড্রেজার ধ্বংস

ভ্রাম্যমান আদালতের অভিযানে পাইপসহ ড্রেজার ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি থেকে মাটি তোলার দায়ে ২ হাজার মিটার পাইপসহ একটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

১০:২১ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

ঠাকুরগাঁওয়ে দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুরের অভিযোগ

জেলা শহরের কালিবাড়িতে এক পরিবারের বাড়ি দোকানের জায়গা দখল করতে ভবনের দেওয়াল ভাংচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। 

১০:০৭ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

রাজবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রব ফকির (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৭ জন। রোববার (৪ অক্টোবর) বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বাকশিয়াডাঙ্গি গ্রামের এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১০:০৬ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২০ উপলক্ষে পূজা মন্ডপসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

০৯:৫৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি