আল-আরাফাহ্’র ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর ২০২০ অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সভাপতিত্ব করেন। সভায় ২০১৯ সালে সমাপ্ত বছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
০৯:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
একটি মেয়ে, রূপচাঁদা মাছ ও তুর্গেনিভ
‘রান্নাঘরের জলের কলের পাশের টেবিলের ওপর সদ্য কেনা ভারী সুন্দর দু'টো রুপোলি রূপচাঁদা মাছ। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটি ছুরি তুলে নেয় হাতে। অতি যত্নের সঙ্গে মাছ দুটোকে পরিস্কার করে, প্রতিটি মাছের মাঝখানে কেটে দু'টুকরো করে। কৌণিকভাবে চিরে দেয় প্রতিটি টুকরো, তেল-মশলা ঢোকানোর জন্য এবং হলুদ-লবন মেখে তুলে রাখে থালায়। তারপর জলের কল ছেড়ে দিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়।
০৯:২০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
সংসদ ভবন ও আশপাশের এলাকায় ডিএমপি’র নিষেধাজ্ঞা
সংসদ অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২ টা হতে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর কমিশন (ডিএমপি)।
০৮:১৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে আইইবি-আইসিটি
দেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য যৌথভাবে কাজ করবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ডিভিশন।
০৮:১২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
সোনারগাঁও জাদুঘর খুলছে শুক্রবার থেকে
শুক্রবার থেকে খুলে দেয়া হবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর)। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশের ন্যায় গত ২০ মার্চ বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। দীর্ঘ পাঁচ মাস পর সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে জাদুঘরটি।
০৭:৪২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
জাপানে রপ্তানি সুযোগ কাজে লাগাতে চায়: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈকিত সম্পর্ক দীর্ঘদিনের। জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়। তৈরী পোশাক রপ্তানির ক্ষেত্রে আরও বাণিজ্য সুবিধা প্রদান করলে জাপানে বাংলাদেশের রপ্তানি বাড়বে। বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
০৭:৪১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
কাপড়ের যত্নে স্যামসাংয়ের অনন্য সমাধান
দৈনন্দিন পরিধেয় কাপড় চোপড়ের যত্ন ও সুরক্ষায় স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো এক যুগান্তকারী সমাধান – এয়ারড্রেসার। বৃহস্পতিবার বিটিআই ল্যান্ডমার্ক শোরুমে এয়ারড্রেসারের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।
০৭:৪০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশের ১০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে
হুয়াওয়ে সম্প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে আইসিটি ট্যালেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২ সেপ্টেম্বর ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল গালা ইভেন্টে এ ঘোষণা করা হয়।
০৭:৪০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
দাঙ্গা হলেই অর্থের সরবারহ বন্ধের নির্দেশনায় ট্রাম্পের স্বাক্ষর
দাঙ্গা হলেই ফেডারেল ফান্ড বন্ধ। এমন নির্দেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। অন্য দিকে মার্কিন পুলিশের সমর্থনে সোচ্চার হলেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এ বার আর কোন হুমকি নয়, একেবারে নির্দেশনামায় স্বাক্ষর করলেন ট্রাম্প। আইনশৃঙ্খলার অবনতি হলে যুক্তরাষ্ট্রের শহরগুলিতে ফেডারেল ফান্ড বন্ধ হয়ে যাবে। বিশেষ করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল শহরগুলি এ কেন্দ্রীয় সাহায্য বন্ধের হুমকির মধ্যে পড়ল। তার মধ্যে অন্যতম পোর্টল্যান্ড, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সিয়াটেল। খবর ডয়চে ভেলে’র।
০৭:৩৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ধামরাইয়ে প্রকাশ্যে টিভি সাংবাদিককে ছুরিকাঘাতে খুন
ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বেসরকারি টেলিভিশন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
০৭:৩৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ইউজিসির সদস্য হলেন রাবি অধ্যাপক বিশ্বজিৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু তাহেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
০৭:১৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইন্টারনেট দেয়ার দাবি
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত সর্বস্তরের ছাত্র-ছাত্রীর জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করার দাবি জানিয়েছে স্কুল-কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীর অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম- এর সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
০৭:১৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
হরিপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁও জেলার হরিপুরে রুবেল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। রুবেল হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
০৭:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
বাইডেনকে আমেরিকার ৮১ নোবেল বিজয়ীর সমর্থন
চলতি বছরের ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী জো বাইডেনের প্রতি দেশটির ৮১ জন নোবেল বিজয়ী সমর্থন দিয়েছেন। এসব ব্যক্তি রসায়ন, পদার্থ এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন। খবর দ্যা গার্ডিয়ান ও পার্স টুডে’র।
০৭:০১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
‘সব সম্পত্তিতে নারীর অধিকার চায়’
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে ‘স্বামীর কৃষি ও অকৃষি সব ধরনের সম্পত্তিতে অংশীদার হতে পারবেন হিন্দু বিধবা নারীরা’- হাইকোর্টের দেওয়া এই রায়কে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত আইন প্রনয়ণেরও দাবি জানিয়েছেন তারা।
০৬:৫৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ‘মনপুরা’
ভোলা জেলার মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা মনপুরা উপজেলা। এখানে নদী আর সাগরের মিতালীর অপরূপ সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনপুরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে চিন্তানিবাস গড়ার স্বপ্ন দেখেছিলেন।
০৬:৩৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
নোবিপ্রবি উপাচার্যকে স্বপরিবারে হত্যার হুমকি
অপরিচিত নাম্বার থেকে ফোন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। এ সময় টাকা দিতে অসম্মতি জানালে তাঁকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
০৬:৩৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
‘আরো ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব করা হবে’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে আরো পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
০৬:২১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
জনস্বার্থ সুরক্ষায় আস্থার প্রতীক আওয়ামী লীগ: ওবায়দুল কাদের (ভিডিও)
জনস্বার্থ সুরক্ষায় বিএনপি অবিশ্বস্ত আর আস্থার প্রতিক আওয়ামী লীগ। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সতেুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যাদের রাজনীতির উৎস জনগন নয় বন্ধুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না।
০৬:০১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ইতালির সাবেক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মিডিয়া অঙ্গনের ক্ষমতাধর ব্যক্তি সিলভিও বার্লুসকনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ফোর্জা ইতালিয়া পার্টি সূত্রের বরাত দিয়ে বুধবার সংবাদ মাধ্যম এ কথা জানায়। খবর এএফপি’র।
০৫:৫৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা সদস্য নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে জেহাদীদের হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছে। দুইটি নিরাপত্তা সূত্র এ কথা জানায়। মঙ্গলবার দিনের শেষ দিকে মাগুমেরি শহরের একটি সেনা অবস্থানে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) হিসাবে পরিচিত সংগঠনের যোদ্ধারা মেশিনগান সজ্জিত ১০ টি ট্রাকে করে এসে এই হামলা চালায় এবং ৯ জনকে হত্যা করে।
০৫:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
সোয়া ২ কোটি পোস্ট ডিলিট করলো ফেসবুক
ফেসবুক 'পক্ষপাতমূলক' আচরণ করছে ভারতে। কংগ্রেস পার্টির ওপর ক্রমাগত যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা নিয়ে ফেসবুক উদাসীন। এমন গুরুতর অভিযোগ নিয়ে মার্ক জুকারবার্গের সংস্থাকে চিঠি লেখে কংগ্রেস। তার জবাবে ফেসবুক জানিয়েছে, তাদের ভুল ধরানোর জন্য ধন্যবাদ। তবে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে ফেসবুকের দাবি, তারা কখনোই পক্ষপাতমূলক আচরণ করে না, এমনকী ভারতের কোনও বিষয় নিয়েও নাক গলায় না ফেসবুক।
০৫:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
নলডাঙ্গায় বিলে গোসলে নেমে শিশুর মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় হালতিবিলে গোসল করতে নেমে পানিতে ডুবে যুথী নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃস্পতিবার দুপুরে উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
০৫:৪১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
টাইফুনের কবলে জাপান সাগরে জাহাজ ডুবি
টাইফুনের কবলে পড়ে দূরবর্তী সংকেত পাঠানোর পরে ৪৩ জন ক্রু এবং ৬ হাজার গরু বোঝাই একটি কার্গো জাহাজ জাপান সাগরে ডুবে গেছে। জাপানের কোস্ট গার্ডের উদ্ধার করা এক ব্যক্তি এ কথা জানায়। গতকাল বুধবার ভোরে জাপানের আমামি ওসিমা দ্বীপের ১৮৫ কিলোমিটার বা ১১৫ মাইল পশ্চিমে গালফ লাইভস্টক ১ জাহাজটির অবস্থান থেকে সতর্ক বার্তা পাঠায়।
০৫:৪০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২
- ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
- বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড
- অবশেষে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী
- ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























