ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

মহারাষ্ট্রে ভবন ধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

মহারাষ্ট্রে ভবন ধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভবন ধসে অন্তত ২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ভবনের নিচ থেকে ৬০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৫ জন। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। খবর এনডিটিভির। 

১২:৪৩ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ফেনীতে গণপরিবহনে নৈরাজ্য, নেই স্বাস্থ্যবিধির বালাই (ভিডিও)

ফেনীতে গণপরিবহনে নৈরাজ্য, নেই স্বাস্থ্যবিধির বালাই (ভিডিও)

ফেনীতে গণপরিবহনে চলছে নৈরাজ্য। মহিপাল টার্মিনাল থেকে চলাচলকারী বেশিরভাগ গণপরিবহন মানছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশ মালিক করোনাকে পুঁজি করে বেশি লাভের আশায় এমনটি করছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। তবে যাত্রীদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা কম।

১২:৪৩ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ঐতিহ্যের মুরাদপুর-২

ঐতিহ্যের মুরাদপুর-২

মুরাদপুর ইউনিয়ন এর সন্তান মরহুম এম.আর.সিদ্দিকী। তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ এর সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ এর অর্থ সম্পাদক এই কিংবদন্তী ব্যক্তিত্ব মুরাদপুর ইউনিয়নের রহমত নগর গ্রামের সন্তান। স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম বাণিজ্যমন্ত্রী। 

১২:২৬ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

রোহিঙ্গাদের পালিয়ে আসার তিন বছর আজ (ভিডিও)

রোহিঙ্গাদের পালিয়ে আসার তিন বছর আজ (ভিডিও)

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার তিন বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে হাজার হাজার রোহিঙ্গা। যেখানে ৩৪টি ক্যাম্পে বসবাস করছে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। 

১২:২২ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ঐতিহ্যের মুরাদপুর-১

ঐতিহ্যের মুরাদপুর-১

মুরাদপুরের ঐতিহ্য হৃদয়ে ধারণ করার জিনিস। বলে কয়ে বা লিখে তা পরিষ্কার করে বুঝানো একটু কঠিনই বটে। আশেপাশে অন্যান্য গ্রাম থেকে একটু আলাদাই। সেই ছোটবেলা থেকেই তা বুঝে আসছি। কিন্তু এটাতো একদিনে হয়নি। শিক্ষা জ্ঞান পরিপার্শ্বিক অবস্থান যোগাযোগব্যবস্থার সংমিশ্রণে আজকের অগ্রসর মুরাদপুর হঠাৎ এই পর্যায়ে এসে দাঁড়ায়নি। আমার শৈশবের কিছু স্মৃতি এখানে আপনাদের সাথে শেয়ার করবো-

১২:১৪ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ইরান পৌঁছেছেন জাতিসংঘ পর্যবেক্ষণ সংস্থার প্রধান

ইরান পৌঁছেছেন জাতিসংঘ পর্যবেক্ষণ সংস্থার প্রধান

ইরানে পৌঁছেছেন জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান। তেহরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আন্তরিক সহযোগিতার লক্ষ্যে তিনি এ সফরে গেছেন। 

১২:০৮ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

স্বাভাবিক হচ্ছে দেশের সাংস্কৃতিক অঙ্গন (ভিডিও)

স্বাভাবিক হচ্ছে দেশের সাংস্কৃতিক অঙ্গন (ভিডিও)

করোনাকে সঙ্গে নিয়েই স্বাভাবিক হচ্ছে দেশ। ব্যাংক-বীমা, অফিস কার্যক্রম ইতিমধ্যে পুরোভাবেই চালু হয়েছে। অন্যান্য অঙ্গনের মত সাংস্কৃতিক অঙ্গণও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্যসহ ললিতকলার সব শাখা। এরইমধ্যে স্বল্প পরিসরে শুরু হয়েছে রুপালি পর্দার কাজও।

১১:৪৯ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সি আর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সি আর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১১:৪৯ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

যোগাযোগ মানেই সংযোগ নয়

যোগাযোগ মানেই সংযোগ নয়

মুখোমুখি বসে ছিলাম আমরা-চিলির সবচেয়ে জননন্দিত দৈনিকের খ্যাতনামা এক তরুণ সাংবাদিক আমি। আমার একটি সাক্ষাৎকার নিতে এসেছেন তিনি। এ প্রশ্ন-সে প্রশ্নের পর জিজ্ঞেস করলেন তিনি, ‘গতকালের উন্মুক্ত বক্তৃতায় আপনি বলেছেন যে মানুষে-মানুষে যোগাযোগ বাড়ছে, কিন্তু সংযোগ কমে যাচ্ছে। পার্থক্যটা কোথায়, কি বোঝাতে চেয়েছেন আপনি’?

১১:৩১ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

নোয়াখালী-লালমনিরহাটে ভয়াবহ নদী ভাঙ্গন (ভিডিও)

নোয়াখালী-লালমনিরহাটে ভয়াবহ নদী ভাঙ্গন (ভিডিও)

দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙ্গন। এর মধ্যে নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকায় মেঘনার ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। একই অবস্থা উত্তরের জেলা লালমনিরহাটে। যেখানে সদর উপজেলার একটি গ্রামটি ধরলা নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার পথে।  গ্রামের প্রায় ৫শ’ মিটার জুড়ে শুরু হয়েছে ভাঙ্গন। 

১১:২১ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

জাপানে জীববিজ্ঞান অলিম্পিয়াডে দুই বাংলাদেশির ব্রোঞ্জ জয়

জাপানে জীববিজ্ঞান অলিম্পিয়াডে দুই বাংলাদেশির ব্রোঞ্জ জয়

সূর্যোদয়ের দেশ জাপানে এ বছর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) চ্যালেঞ্জে দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। বিজয়ী দু’জন হলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী রাদ শারার ও ঢাকার দি আগা খান স্কুলের শিক্ষার্থী রাফসান রহমান রায়ান। এটি রায়ানের দ্বিতীয় ব্রোঞ্জপদক। 

১১:১৫ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

মাটি খুঁড়তেই মিলল কলস ভর্তি স্বর্ণ মোহর

মাটি খুঁড়তেই মিলল কলস ভর্তি স্বর্ণ মোহর

গুপ্তধনের বিষয়ে নানা গালগল্প এবং কল্পকাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে। অমুক ব্যক্তি গুপ্তধন পেয়েছেন এবং সারাজীবন রাজার হালে কাটিয়ে দিয়েছেন এ রকমের কথা শুনে বহু মানুষই নিজেও গুপ্তধন পাওয়ার কল্পনা করে রোমাঞ্চ অনুভব করে থাকেন। তবে গুপ্তধন যে কেবল কল্পকাহিনীর বিষয়বস্তু তা কিন্তু নয়। প্রাচীন সময় থেকেই গুপ্তধন প্রাপ্তির ঘটনা ঘটে আসছে পৃথিবীতে। এবার ইসরায়েলে ইসলামী স্বর্ণযুগের বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেছে। 

১১:০৩ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

এক নজরে সেক্টর কমান্ডার সি আর দত্ত

এক নজরে সেক্টর কমান্ডার সি আর দত্ত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম আর নেই। 

১০:৪৩ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বিকাশের গ্রাহকরা পিন ভুলে গেলে

বিকাশের গ্রাহকরা পিন ভুলে গেলে

বিকাশের গ্রাহকরা পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেয়ার কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখন থেকে নিজেই নিজের অ্যাকাউন্টের তথ্য যাচাই (ভেরিফাই) করে পিন রিসেট করতে পারবেন।

১০:৩৭ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধু এক সাহসের নাম

বঙ্গবন্ধু এক সাহসের নাম

১০:২৩ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই

সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম আর নেই। 

১০:১৯ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

২১শে আগস্ট ও বিএনপির ঐতিহাসিক বিচারহীনতার চরিত্র

২১শে আগস্ট ও বিএনপির ঐতিহাসিক বিচারহীনতার চরিত্র

‘জেনারেল জিয়া এমন একজন মানুষ ছিলেন, যিনি এক হাতে হত্যা করে অন্য হাতে আহার করতে পারতেন।’ প্রখ্যাত সাংবাদিক এন্থনী মাসকারেনহাস তার গ্রন্থে (বাংলাদেশঃ এ লিগ্যাসি অব ব্লাড) বর্ণনা করেছেন যে, জেনারেল জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এক সামরিক সাথী যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন। এ রকম একজনকে এন্থনী প্রশ্ন করেছিলেন, ‘রাষ্ট্রপতি জেনারেল জিয়া কেমন মানুষ ছিলেন? এই প্রশ্ন শুনে সেই ব্যক্তি অনেকক্ষণ অপলক তাকিয়ে থেকে ঢোক গিলে ফিসফিসিয়ে উপরোক্ত উক্তিটি করেছিলেন।

১০:০৫ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ফের বাড়ল ফ্লাইট স্থগিতের সময়

ফের বাড়ল ফ্লাইট স্থগিতের সময়

আন্তর্জাতিক রুটে ফের স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিন আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটে এ স্থগিতের সময় বাড়ানো হয়েছে। 

১০:০১ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

বিশ্বজুড়ে কমেছে আক্রান্ত ও মৃত্যু, বেড়েছে সুস্থতা

বিশ্বজুড়ে কমেছে আক্রান্ত ও মৃত্যু, বেড়েছে সুস্থতা

প্রাণঘাতি করোনা ভাইরাসের অব্যাহত তাণ্ডবে বেড়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। ইতিমধ্যে বিশ্বের ২ লাখ ১২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। হানা দিয়েছে ২ কোটি ৩৮ লাখের বেশি মানব দেহে। তবে, গত একদিনে কিছুটা কমেছে দাপট। এদিন সুস্থতা বাড়লেও, কমেছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। 

০৯:৫৮ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

২৫ আগস্ট : ইতিহাসের আজকের এই দিনে

২৫ আগস্ট : ইতিহাসের আজকের এই দিনে

আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০১৯। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

০৯:৫৫ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

তসলিমা নাসরিনের ৫৮তম জন্মদিন আজ

তসলিমা নাসরিনের ৫৮তম জন্মদিন আজ

আজ ২৫ আগষ্ট। বহুল আলোচিত ও নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিনের ৫৮তম জন্মদিন। তিনি ১৯৬২ সালের আজকের এই দিনে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন।

০৯:৩১ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

জঙ্গিবাদের উত্থান ঘটায় বিএনপি 
২১শে আগস্টের আলোচনায় বক্তারা 

জঙ্গিবাদের উত্থান ঘটায় বিএনপি 

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বুকে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার উদ্দেশ্য ও প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের আঘাতে আইভি রহমানসহ মোট ২৩ জন নেতা-কর্মী প্রাণ হারান।

০৯:১৮ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

বৈশ্বিক মহামারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির মিছিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮১ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে, গত একদিনে আক্রান্তের তুলনায় সুস্থতা লাভ করেছেন অধিক সংখ্যক রোগী। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।

০৮:৫৮ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

তিন আসনে জাপার মনোনয়ন বিতরণ শুরু আজ

তিন আসনে জাপার মনোনয়ন বিতরণ শুরু আজ

ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনের আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

০৮:৫৬ এএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি