ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

অপছন্দের ট্রেলার হিসেবে রেকর্ড গড়ল ‘সড়ক ২’

অপছন্দের ট্রেলার হিসেবে রেকর্ড গড়ল ‘সড়ক ২’

‘সড়ক ২’ রেকর্ড গড়েছে । ভারতের ‘মোস্ট ডিসলাইকড ট্রেলার’ হিসেবে ইতিহাসের পাতায় নাম করে নিল। ‘কল অব ডিউটি’-র রেকর্ডও ভেঙে দিল। মাত্র এক দিনের মধ্যেই ইউটিউবে ওই ট্রেলারের ‘ডাউন ভোটের’ সংখ্যা ‘আপ ভোটে’র প্রায় ১৮ গুণ বেশি।

০৮:৩৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাউফলে বৃক্ষরোপন

বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাউফলে বৃক্ষরোপন

জাতির জনকের ৪৫তম শাহাদাৎবার্ষিকীর রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলের  বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ অফিস চত্বরে বৃক্ষরোপন করা হয়।

০৮:০৭ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সুনামগঞ্জে রহস্যজনক আগুন, ঘটনাস্থল পরিদর্শন করল বাপেক্স

সুনামগঞ্জে রহস্যজনক আগুন, ঘটনাস্থল পরিদর্শন করল বাপেক্স

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শালমারা গ্রামের একটি হাটিতে গত ২০ দিন ধরে ক্ষণে ক্ষণে আগুন লাগার ঘটনায় ৬ পরিবারের ৩৫ জন সদস্যের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত পরিবারের সদস্যরা জানান, বসতঘরে রক্ষিত কাপড়চোপড় বিছানাপত্র ও খড়ের ঘরে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন আতঙ্ক পুরো শালমারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন আতঙ্কের শিকার পরিবারের সদস্যরা বলেছেন- যখন তখন তাদের ঘরবাড়িতে আগুন লেগে যায়। 

০৮:০২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

প্রকল্পে অস্বাভাবিক খরচ ঠেকাতে সরকারের উদ্যোগ

প্রকল্পে অস্বাভাবিক খরচ ঠেকাতে সরকারের উদ্যোগ

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক খরচের বিষয়টি প্রায়ই উঠে আসে গণমাধ্যমে। এমন আস্বাভাবিক খরচ যেন না হয় সে বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ৩০টি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সবাই একমত হয়েছেন যে, এসব বিষয় আর মেনে নেয়া যাবে না। এগুলো শোধরানোর জন্য এ বছর থেকেই সবাই একসঙ্গে কাজ করবেন। আগামী কয়েক মাসের মধ্যে এর বাস্তবায়ন দেখা যাবে।

০৭:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

আবার মা হচ্ছেন কারিনা 

আবার মা হচ্ছেন কারিনা 

বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনে সাইফ আলি খান ও কারিনা কাপূর খান খবর দিলেন পতৌদি পরিবারে নতুন সদস্য আসছে। কারিনা দ্বিতীয় বার মা হতে চলেছেন। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে রণধীর কাপূর জানান যে, এ বিষয়ে সাইফ আলি খান ও কারিনা তাঁকে কিছুই জানাননি। 

০৭:৩৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে মুক্তিযোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে মুক্তিযোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রশিদ নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ওই মুক্তিযোদ্ধার বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । 

০৭:৩০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

নওগাঁয় `মুজিব বর্ষ` উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি

নওগাঁয় `মুজিব বর্ষ` উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার রানীনগর উপজেলার শ্রীমতখালী খালের বিশ্ব বাঁধের পাশ দিয়ে বৃক্ষরোপন করা হয়। 

০৭:২৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ

ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ

কক্সবাজারের মহেশখালীতে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সাত্তার নিহতের ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা হত্যা মামলাটি তদন্ত করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্বাস উদ্দীন এই আদেশ দেন। 

০৭:১৯ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সলঙ্গায় চার বছরের শিশুকে ধর্ষণ

সলঙ্গায় চার বছরের শিশুকে ধর্ষণ

সিরাজগঞ্জের সলঙ্গায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সলঙ্গা থানায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

০৭:১২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

দোহারে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা

দোহারে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায় নদীভাঙ্গন কবলিত ২০টি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

০৭:০৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

মুক্তি পেয়েছে আকাশ সেনের মিউজিক ভিডিও

মুক্তি পেয়েছে আকাশ সেনের মিউজিক ভিডিও

০৬:৫৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

নওগাঁয় `মুজিব বর্ষ` উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি

নওগাঁয় `মুজিব বর্ষ` উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি

০৬:৫৩ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের লাশ

ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের লাশ

সিরাজগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার (১৩ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের পাকা রাস্তার পাশে ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

০৬:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সপ্তাহে ৩ দিন চলবে ভার্চুয়াল চেম্বার আদালত

সপ্তাহে ৩ দিন চলবে ভার্চুয়াল চেম্বার আদালত

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহে তিন দিন বিচার কাজ পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

০৬:৪২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

‘পয়লা অক্টোবরের মধ্যে সব সংস্থাকে সমন্বয়ে আসতে হবে’

‘পয়লা অক্টোবরের মধ্যে সব সংস্থাকে সমন্বয়ে আসতে হবে’

আগামী ১ অক্টোবরের মধ্যে সব সংস্থাকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশন’র (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

০৬:১১ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

আলোকচিত্র প্রদর্শনী

আলোকচিত্র প্রদর্শনী "ইতিহাস কথা কয়"-এর উদ্বোধন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত চার দিনব্যাপী (১৩-১৬ আগস্ট) "ইতিহাস কথা কয়" শিরোনামে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

০৬:০১ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বাগেরহাটে ব্যবসায়ী হত্যার আসামী আটক

বাগেরহাটে ব্যবসায়ী হত্যার আসামী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামী হাসিব সরদার (২২) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কচুয়া উপজেলা সদরের থানা এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ হাসিবকে আটক করে। 

০৫:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

অভিযুক্তের তালিকায় এবার সুশান্তের বন্ধু

অভিযুক্তের তালিকায় এবার সুশান্তের বন্ধু

সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংহ দাবি করেছেন, সুশান্ত সিংহ রাজপুতকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।যা করেছে তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানি। বুধবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ বলেন, সিদ্ধার্থ খুবই ধূর্ত এবং বুদ্ধিমান এক অপরাধী।

০৫:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

মুজিববর্ষে নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ 

মুজিববর্ষে নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ 

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের উদ্যোগে বৃক্ষরাপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্বর এবং নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুরে আম, বকুল ও ছবেদা গাছের চারা রোপণ করা হয়।  

০৫:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে হাফসা বেগম-(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত হাফসা বেগম উত্তর সুহিলপুর গ্রামের উত্তরপাড়ার মো. রুবেল হোসেনের মেয়ে।

০৫:৪২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

শোকের মাসে বরগুনা জেলা প্রশাসনের বৃক্ষরোপণ 

শোকের মাসে বরগুনা জেলা প্রশাসনের বৃক্ষরোপণ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে বরগুনা জেলার প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। 

০৫:৪০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

রিজেন্ট ও জেকেজি সম্পর্কে তথ্য দিলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

রিজেন্ট ও জেকেজি সম্পর্কে তথ্য দিলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রিজেন্ট হাসপাতাল ও জেকেজির করোনা পরীক্ষার প্রতারণার অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা ২০ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। 

০৫:৩২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ মো.হাবিবুর গাজী নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর গাজীকে আটক করে মোংলা থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১৩ আগস্ট)  সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

০৫:১২ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

‘মৃত্যুহার কমে আসায় করোনার বিফ্রিং বন্ধ’ 

‘মৃত্যুহার কমে আসায় করোনার বিফ্রিং বন্ধ’ 

করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনার সবশেষ তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

০৫:০০ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি