ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬

কেউ অপরাধীদের আশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

কেউ অপরাধীদের আশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের আশ্রয় দেয়া বা রক্ষা না করার জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘যারা অপরাধ করে ও যারা অপরাধীদের রক্ষা করে, উভয়ে সমান অপরাধী। কেউ অপরাধীদের আশ্রয় দেবেন না।’

০৭:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

হুয়াওয়ের প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশের ১০ শিক্ষার্থী

হুয়াওয়ের প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশের ১০ শিক্ষার্থী

হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচির বিজয়ী শিক্ষার্থীদের চীনের প্রশিক্ষণ পর্ব গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিবেন বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে নির্বাচিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীগণ। প্রশিক্ষণ পর্বের উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এবং হুয়াওয়ে বেইজিং দপ্তরের পরিচালক, পিএসিডি জেসি প্যান।

০৭:৩৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

এসএমই খাতের ক্ষমতায়নে একসাথে প্রাইম ব্যাংক ও গ্রামীণফোন

এসএমই খাতের ক্ষমতায়নে একসাথে প্রাইম ব্যাংক ও গ্রামীণফোন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি। শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র দূরীকরণে এ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে, চলমান অতিমারির সঙ্কটের কারণে দেশের অন্যান্য খাতের মতো এসএমই খাতও নানা প্রতিক‚লতার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায়, আর্থিক ও কানেক্টিভিটি সেবাদানের মাধ্যমে এসএমই খাতের সম্ভাবনা বাস্তবায়নে এবং এর প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অবদান রাখার জন্য প্রাইম ব্যাংক লিমিটেড ও গ্রামীণফোন একটি পার্টনারশীপ করেছে।

০৬:৫৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে: ধর্ম মন্ত্রণালয়

হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে: ধর্ম মন্ত্রণালয়

হজে গমনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছর হজে গমনের জন্য প্রাক-নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

০৬:৪০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে মামলা 
চট্টগ্রামে সিগারেট ফ্যাক্টরিতে অভিযান

অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে মামলা 

ভ্যাট গোয়েন্দা অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে চট্টগ্রামে অবস্থিত ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করেছে। ভ্যাট গোয়েন্দার দল গতকাল চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকার সিগারেট কারখানা প্রাঙ্গনটি আকস্মিক পরিদর্শন করে।

০৬:৩৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সুস্বাদু ইলিশ চেনার উপায়

সুস্বাদু ইলিশ চেনার উপায়

ইলিশ কে খেতে না চায়। সুস্বাদু ইলিশ দেখলেই জিভে পানি চলে আসে। স্বাদে গন্ধে অতুলনীয় এই মাছ বাঙালির গর্বের জিনিস। সাধারণত সাগরে থাকলেও ডিম ছাড়ার সময় এরা নদীতে চলে আসে। বিশেষজ্ঞদের ধারণা, সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ সুস্বাদু। মানুষের কাছে পদ্মার ইলিশ খুবই সুস্বাদু ও জনপ্রিয়।

০৬:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

‘গৃহস্থালির সেবামূলক শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে’

‘গৃহস্থালির সেবামূলক শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে’

নারীর অমূল্যায়িত গৃহস্থালির সেবামূলক শ্রমের আর্থিক মূল্য নির্ধারণ ও জিডিপিতে নারীর এই শ্রমকে অন্তর্ভূক্ত করা গেলে দেশের প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে। এছাড়াও গৃহস্থালির সেবামূলক কাজগুলো পরিবার, সমাজ ও সরকারের মাধ্যমে পুর্নবণ্টনের মাধ্যমে নারীদের উপর গৃহস্থালির সেবামূলক কাজের চাপ কমানো ও এ কাজে তাদের সময় কমিয়ে আনতে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরী। 

০৬:২৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

মৃতদেহ নিয়ে ফেরার পথে লাশ হলো আরও ৬ জন

মৃতদেহ নিয়ে ফেরার পথে লাশ হলো আরও ৬ জন

শিশু সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হলো একই পরিবারের ৬ জন। আজ বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স, কাভার্ডভ্যান ও একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী এবং বাকি পাঁচজন পুরুষ।

০৬:১১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

প্লাজমা দিচ্ছেন আরও ২৪ পুলিশ সদস্য

প্লাজমা দিচ্ছেন আরও ২৪ পুলিশ সদস্য

প্লাজমা দিচ্ছেন করোনা জয়ী আরও ২৪ পুলিশ সদস্য। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উত্তরের জেলা কুড়িগ্রামে কর্মরত এসব পুলিশ সদস্য রক্তের প্লাজমা দিতে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত কেন্দ্রীয় হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

০৬:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

রাবি’র অফিসিয়াল ফেসবুক পেইজ চালু 

রাবি’র অফিসিয়াল ফেসবুক পেইজ চালু 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ফেসবুক পেইজ খোলা হয়েছে। আজ বুধবার সকালে উপাচার্য ভবন সম্মেলন কক্ষে ‘University of Rajshahi’ শীর্ষক  ফেসবুক পেইজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম. আবদুস সোবহান।

০৫:৫৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সিনহা হত্যা: জবানবন্দি শেষে কারাগারে চার পুলিশ

সিনহা হত্যা: জবানবন্দি শেষে কারাগারে চার পুলিশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। প্রায় ৬ ঘণ্টা জবানবন্দি গ্রহণের পর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুলিশের প্রিজনভ্যানে করে তাদেরকে কারাগারে নেওয়া হয়।

০৫:৪৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত 

দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত 

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতার সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

০৫:৪২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলকে চুক্তির আওতায় আনতে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ফক্স।

০৫:৪০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ঠাকুরগাঁওয়ের মকছেদ আলীর পরিবারকে ঘর প্রদান

ঠাকুরগাঁওয়ের মকছেদ আলীর পরিবারকে ঘর প্রদান

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সরকার দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম ঘোষণা করেছিল ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুরকে। আর এই নিরক্ষরমুক্ত আন্দোলনের পুরোধা ছিলেন মকছেদ আলী।

০৫:২৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সংসদে দু’টি বিল পাস

সংসদে দু’টি বিল পাস

জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিল, ২০২০সহ দু’টি বিল সংশোধিত আকারে পাস হয়েছে। পাস করা অন্য বিলটি হচ্ছ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০।

০৫:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ইংল্যান্ডে ৬ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ

ইংল্যান্ডে ৬ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাস বিস্তারের লাগাম টেনে ধরতে ছয়জনের বেশি মানুষের সামাজিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়।

০৫:০১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

কঙ্গনার অফিস ভাঙায় মুম্বাইকে ‘পাকিস্তান’ বলে আক্রমণ

কঙ্গনার অফিস ভাঙায় মুম্বাইকে ‘পাকিস্তান’ বলে আক্রমণ

মুম্বাইতে কঙ্গনা রানাউতের বিএমসির অফিসে ভাঙচুরের ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। বুধবার সকালে কঙ্গনা রানাউতের পালি হিলের অফিসের সামনে হাজির হন বিএমসির কর্মীরা।

০৪:৫৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন পাপিয়া দম্পতি

আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন পাপিয়া দম্পতি

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান আত্মপক্ষ সমর্থন ও নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন।

০৪:১৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

পদ্মবিলকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট 

পদ্মবিলকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট 

প্রায় ২শ’ একর বিস্তীর্ণ বিলজুড়ে পদ্মফুলের সমারোহ। পানির ওপর আসন পেতে থাকা এসব হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। একদিকে প্রতিটি পদ্ম পাতার উপরে মুক্তার মত টলমল করা পানি আর বিল থেকে খাবার আহরণের জন্য দল বেঁধে আসা শালিকের কিচির মিচিরে মুখরিত হয়ে ওঠে প্রকৃতি। 

০৪:০৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

পুলিশ হেফাজত থেকে আসামি উধাও, তিন পুলিশ প্রত্যাহার

পুলিশ হেফাজত থেকে আসামি উধাও, তিন পুলিশ প্রত্যাহার

বরগুনায় মাদকসহ আটকের পর হাতকড়া থেকে পালিয়ে যায় যুবলীগের নেতা মো. মিরাজ। এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়ির তিনজনকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

০৪:০৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ইউএনও হামলার পেছনে জড়িতদেরও খুঁজে বের করা হবে
সংসদে প্রধানমন্ত্রী

ইউএনও হামলার পেছনে জড়িতদেরও খুঁজে বের করা হবে

ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হামলাকারীদের যারা রক্ষা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করি।’ জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে আজ বুধবার তিনি এ কথা বলেন। এছাড়া মুজিববর্ষেই সব গৃহহীনদেরও পুনর্বাসন করা হবে বলে জানান সংসদ নেতা।

০৩:৪৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

একদিনে আরও ৪১ জনের মৃত্যু

একদিনে আরও ৪১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৯৩-এ। এ সময় নতুন করে আরো আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৮২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৩১ হাজার ৭৮ -এ।

০৩:৪০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

নড়াইলে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন 

নড়াইলে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন 

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মধুমতি নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন করেন তারা। 

০৩:৩৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

বিএনপিকে ওবায়দুল কাদেরের আহ্বান

বিএনপিকে ওবায়দুল কাদেরের আহ্বান

বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

০৩:৩২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি