ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

নরসিংদীতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীতে আমির হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোডে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে। 

০৪:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

০৪:৪৮ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

বিশ্বের নামি বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্সের সুযোগ

বিশ্বের নামি বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্সের সুযোগ

করোনা মহামারীর কাছে ধরা পড়েছে গোটা বিশ্ব। জনজীবন থমকে আছে। এর মধ্যে বিশ্বের অন্তত ১০০টি দেশে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়ন কার্যক্রম। তাই বলে কি আটকে থাকবে পড়াশুনা! অনেকেই আবার দেশের বাইরে গিয়ে পড়তে চান, কিন্তু চলতি বছরে তা সম্ভব হয়ে উঠছে না। এ মুহূর্তে অনলাইনে বিনা মূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কিছু বিশ্ববিদ্যালয়ের এ কোর্স শুরু হয়েছে মে মাসে আবার কিছু কোর্স শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। তবে অন্য সময়ে কোর্সগুলো চালু থাকলেও করোনাকালে সুযোগটা বেশিই থাকছে।

০৪:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

আশুরায় বন্ধ হিলি স্থলবন্দর

আশুরায় বন্ধ হিলি স্থলবন্দর

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসাথে বন্ধ বন্দরের ভেতরের সকল কার্যক্রমও।

০৪:০২ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

সীমিত আকারে পবিত্র আশুরা পালিত (ভিডিও)

সীমিত আকারে পবিত্র আশুরা পালিত (ভিডিও)

করোনা পরিস্থিতিতে এ বছর সীমিত আকারে পালিত হয়েছে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। সীমিত পরিসরে তাজিয়া মিছিল হয়েছে রাজধানীর হোসেনী দালানের ভেতরে। ইমামবাড়ায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

০৪:০০ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সাধারণের জন্য পুষ্টি ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে ১০ লাখ চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে আড়াই লাখ রোপণ করা হয়েছে। 

০৩:৪৫ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

ভারতে আটক ২৫ বাংলাদেশির মুক্তি মিলেছে 

ভারতে আটক ২৫ বাংলাদেশির মুক্তি মিলেছে 

সকল জটিলতা কাটিয়ে ভারতে আটক ২৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির আদালত। শনিবার (২৯ আগস্ট) দেয়া এ আদেশের ফলে দেশে ফিরতে আর কোন বাধা থাকল না তাদের। আটকরা সবাই কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা।  

০৩:৩৩ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

দেশে ২৪ ঘন্টায় আরও ৪২ জনের মৃত্যু

দেশে ২৪ ঘন্টায় আরও ৪২ জনের মৃত্যু

দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১০ হাজার ৮২২ জনের। 

০৩:২৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

লাকসামে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন 

লাকসামে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন 

কুমিল্লার লাকসামের বিজরা বাজারে চুরি বৃদ্ধির প্রতিকার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে বিজরা বাজারের ব্যবসায়ীবৃন্দ। 

০৩:২৪ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া গ্রাম থেকে মো. হুজাইফা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

০৩:১৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক 

আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক 

মানুষ ভাবে এক হয় আরেক। স্বপ্ন আর বাস্তবতা যোজন যোজনা দূরে। বলা চলে, জীবনটা নিয়তির খতিয়ানে বাঁধা। কে কোথায় থাকবে, কে কখন হিরো হবে, কখন জিরো হবে কেউই জানে না। তৃতীয় বিশ্বের মত দেশে সবচেয়ে বড় ব্যাপার হল কার চাকরি কোথায় হবে, কি চাকরি হবে কেউ নির্দিষ্ট করে বলতে পারে না, হাতেগোনা দুই একজন ছাড়া, সে নিয়তির টানেই আমিও চাকরির জন্য, জীবন নির্বাহের জন্য  প্রবাসে।

০৩:১৫ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

ঐতিহ্যের মুরাদপুর-৬

ঐতিহ্যের মুরাদপুর-৬

গতকালের লেখার পর অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী দেশ-বিদেশ থেকে এত উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে, আমি অভিভূত হয়ে গেছি। বন্ধু জাফর, স্নেহভাজন কয়েকজন এবং বিদেশ থেকে এক বড়ভাইয়ের মন্তব্য পড়ে নিজেই আবেগাপ্লুত হয়ে গেছি। আমাদের এই স্যারদেরকে এখনো তাদের ছাত্ররা শ্রদ্ধাভরেই মনে রেখেছেন এটা ভেবে আমি মুগ্ধ। 

০২:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

একটি ভেড়ার দাম ৪ কোটি টাকা

একটি ভেড়ার দাম ৪ কোটি টাকা

২০০৯ সালে ২ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল একটি ভেড়া। এবার সেই ভেড়ার চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে ‘ডাবল ডায়মন্ড’ নামের একটি ভেড়া।

০২:৪৭ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

ওষুধ ছাড়া ডায়বেটিস দূরে রাখার উপায় 

ওষুধ ছাড়া ডায়বেটিস দূরে রাখার উপায় 

ডায়াবেটিস আজ বিশ্বব্যাপী এক বড় সমস্যা। এ রোগে আক্রান্ত হলে রোগীদের সাধারণত সারা জীবন ধরে ওষুধ ও ইনসুলিন ইঞ্জেকশনের উপর নির্ভর করতে হয়। কিন্তু প্রথম পর্যায়ে ওজন কমিয়ে ও কিছু নিয়ম মেনে এই রোগ পুরোপুরি দূর করা সম্ভব। আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কী খাবেন? কী খাবেন না? কী করবেন? কী করবেন না? তা জেনে নি।

০২:২৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

‘রাজস্বের আওতা বাড়ানোর জন্য ১ সেপ্টেম্বর থেকে চিরুনি অভিযান’

‘রাজস্বের আওতা বাড়ানোর জন্য ১ সেপ্টেম্বর থেকে চিরুনি অভিযান’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম কালশীতে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজস্বের আওতা বাড়ানোর জন্য চিরুনি অভিযান শুরু হবে। আমরা বাড়ি-বাড়ি গিয়ে যারা ট্যাক্সের আওতায় আসেনি, তাদেরকে ট্যাক্সের আওতায় আনার ব্যবস্থা নিব। আমরা আজ শুরু করলাম, এটি চলমান থাকবে।

০২:২৬ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

সিনহা হত্যা : জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

সিনহা হত্যা : জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় প্রধান আসামি পুলিশের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলীকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে তোলা হয়েছে। তৃতীয় দফা তিন দিনের রিমান্ডে নেয়ার একদিন পরেই জবানবন্দি দিচ্ছেন তিনি। 

০২:০০ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

ব্যতিক্রমধর্মী রোম্যান্টিক গান ‘আহারে জীবন’

ব্যতিক্রমধর্মী রোম্যান্টিক গান ‘আহারে জীবন’

কিশোর জীবনের ভালোলাগা এবং অব্যক্ত ভালোবাসা হারিয়ে যায় দীর্ঘ সময়ের আড়ালে। ফিরে পায় এক জীবন পেড়িয়ে। এ যেন অধরা জীবনের অপ্রত্যাশিত এক নতুন সূর্যদয়। এমনই এক মিষ্টি বিষাদের গল্প নিয়ে গীতিকার ড. আতিউর রহমান লিখেছেন ‘আহারে জীবন’ শিরোনামের একটি গান। যার ভিডিও সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে।

০১:৩৮ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

মানসিক সমস্যা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া!

মানসিক সমস্যা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়া!

বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩৭ হাজার নতুন ইন্টারনেট ব্যবহারকারী যোগ হচ্ছে। নতুন ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট বলতে ফেসবুক, কথা বলতে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও বিনোদন বলতে ইউটিউব। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং বিরূপ ছোয়ায় পৃথিবী যেন এক আবেগ শূন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এছাড়া ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কিশোর-যুবকদের মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। ভারতের এইচওডি সাইক্রিয়াট্রি অ্যান্ড চিফ ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারের (এনডিডিটিসি) বিশেষজ্ঞরা বলছেন, কিশোর ও যুবকদের মোবাইল ফোন ও কম্পিউটারে আসক্তি বাড়ছে। তা থেকে তারা মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে।

০১:৩৩ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

সি আর দত্তের মরদেহ ঢাকায় আসছে সোমবার

সি আর দত্তের মরদেহ ঢাকায় আসছে সোমবার

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তম’র মরদেহ আগামীকাল সোমবার ঢাকা পৌঁছাবে। প্রয়াত সিআর দত্তের ছেলে চিরঞ্জীব দত্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

০১:২৮ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

প্রাণহানিতে যুক্তরাষ্ট্র-ব্রাজিলের পরই এখন ভারত

প্রাণহানিতে যুক্তরাষ্ট্র-ব্রাজিলের পরই এখন ভারত

ভারতে প্রাণঘাতি করোনা ক্রমেই আরও ভয়ংকর হয়ে উঠছে। যেখানে প্রতিদিনই প্রায় হাজার মানুষের প্রাণ ঝরছে। এতে করে মৃতের সংখ্যায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোকে ছাড়িয়ে শীর্ষ তিনে উঠেছে দেশটি। ফলে, প্রাণহানিতে মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই এখন দিল্লি। অপরদিকে, গড়ে পৌনে এক লাখ মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হচ্ছে। ইতোমধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৩৫ লাখ। এমন অবস্থা অব্যাহত থাকলে আগামী মাসের শুরুতে সংক্রমিতে ব্রাজিলকেও ছাড়িয়ে যাবে দক্ষিণ এশিয়ার দেশটি। 

০১:২০ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

এসময়ে কাপড়ের যত্ন নিবেন যেভাবে

এসময়ে কাপড়ের যত্ন নিবেন যেভাবে

করোনার এই সময়ে ঘরের বাইরে বেরনো মানেই ফিরে এসে কাপড় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা। কিন্তু বার বার দামি জামাকাপড় ধোয়া মানেই সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয়। অপরদিকে বর্ষার এই মৌসুমে আর্দ্র আবহাওয়ায় এবং লক ডাউনে অনেক দিন আলমারিতে দামী কাপড় পড়ে থাকায় তা নষ্ট হওয়ার ভয় রয়েছে। তাই এই সময়ে কিভাবে কাপড়ের যত্ন নিবেন তা জানা জরুরী।

০১:১৬ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

জয়পুরহাটে তাইওয়ানের তরমুজ চাষে সফলতা

জয়পুরহাটে তাইওয়ানের তরমুজ চাষে সফলতা

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসাবে পরিচিত ও বরেন্দ্র ভূমি হিসেবে খ্যাত জয়পুরহাটে এবার তাইওয়ানের গোল্ডেন ক্রাউন জাতের হলুদ রংয়ের তরমুজ চাষে সফলতা অর্জন করেছেন স্থানীয় এক বর্গাচাষী এনামুল হক। বর্তমান তার জমিতে ছোট-বড় কয়েক শত তরমুজ গাছের ডগায় ডগায় ঝুলছে।

০১:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

মাগুরায় প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার 

মাগুরায় প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার 

১২:৩৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

করোনাকালে বাড়িতে প্রসব বেড়েছে প্রায় এক চতুর্থাংশ

করোনাকালে বাড়িতে প্রসব বেড়েছে প্রায় এক চতুর্থাংশ

করেনা মাহামারির বিরূপ প্রভাব পড়েছে মাতৃস্বাস্থ্যের ওপর। দেশে প্রসব পুর্ব-প্রসব পরবর্তী সেবা কমে গেছে। বাড়িতে প্রসব বেড়েছে ২৩ শতাংশ। এতে মাতৃমৃত্যুর ঝুঁকি বেড়েছে। গবেষক ও জনস্বাস্থ্যবিদেরা বলছেন, স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার কমেছে। অনাকাক্সিক্ষত গর্ভধারণ বেড়েছে। অনিরাপদ গর্ভধারণও বেড়েছে।

১২:৩৭ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি