ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

সুগন্ধা নদী থেকে ৭ হাজার মিটার কারেন্ট জালসহ মা ইলিশ জব্দ

সুগন্ধা নদী থেকে ৭ হাজার মিটার কারেন্ট জালসহ মা ইলিশ জব্দ

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) সাত হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

০৯:০২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

শীতলক্ষ্যা নদীতে জাহাজ শ্রমিকদের সংঘর্ষ: নিহত ১

শীতলক্ষ্যা নদীতে জাহাজ শ্রমিকদের সংঘর্ষ: নিহত ১

নারায়ণগঞ্জের বন্দর মাহামুদ নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজে শ্রমিকদের দু'গ্রুপের সংঘর্ষে টিটন সর্দার নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে। আহতরা হলো জাহাজের মাস্টার তাইজুল ও বাবুর্চি মোশারফ।

০৮:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

বাসা থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

বাসা থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী এলাকায় এক কলেজছাত্রীকে (১৮) তার মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে।

০৮:১৯ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

ডায়মন্ড ওয়ার্ল্ডে চলছে পূজার স্পেশাল অফার

ডায়মন্ড ওয়ার্ল্ডে চলছে পূজার স্পেশাল অফার

প্রকৃতিতে শরতের উপস্থিতি এবার একটু ভিন্ন পরিবেশে এলেও ধীরে ধীরে মানুষ রপ্ত করে নিচ্ছে পরিবর্তীত পরিস্থিতি, অনেকটা স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। এরই মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজার আবহ তৈরী হয়েছে ঘরে ঘরে। দেবী দূর্গার আগমনে বইছে উৎসবের আমেজ। সাজ সাজ রব-নতুন শাড়ী, গয়না গাটি, ঢাকের বাদ্য, হরেক রকম নাড়ু। 

০৭:৪১ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

হোলসেল ক্লাবের সাথে অংশীদারিত্বে ইভ্যালি

হোলসেল ক্লাবের সাথে অংশীদারিত্বে ইভ্যালি

বিস্তৃত পরিসীমার পণ্যসম্ভারের মাধ্যমে ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে হোলসেল ক্লাবের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি। দেশের শীর্ষস্থানীয় এ ই-কমার্স প্ল্যাটফর্মটি সর্বোত্তম উপায়ে উচ্চ মানসম্পন্ন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সেবাদানে নিরলস কাজ করে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় হোলসেল ক্লাবের সাথে চুক্তি করে প্রতিষ্ঠানটি।

০৭:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

এসআইবিএল-এ ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে মোবাইলে

এসআইবিএল-এ ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে মোবাইলে

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকের শাখায় না এসেই গ্রাহকগণ খুব সহজে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অনলাইনে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেজন্য চালু করল ই-অ্যাকাউন্ট সেবা। এ উপলক্ষ্যে ১৪ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ই-অ্যাকাউন্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

০৭:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধার মৃত্যু  

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধার মৃত্যু  

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। এনিয়ে জেলায় এই পর্যন্ত ২২ জন মারা গেছেন।

০৭:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা শেষ মুহূর্তে চলছে রংতুলির কাজ

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা শেষ মুহূর্তে চলছে রংতুলির কাজ

হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজার আর মাত্র কয়েকদিন বাকি থাকায়; ঠাকুরগাঁও জেলায় দুর্গাপূজা উদযাপনে শেষ সময়ে চলছে প্রতিমা রংতুলির কাজ।দিন-রাত সমানতালে প্রতিমার রাঙ্গানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রতিমা শিল্পীরা।

০৬:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

দক্ষ মানব সম্পদ ছাড়া লক্ষ্যে পৌঁছাতে পারবো না: নসরুল হামিদ

দক্ষ মানব সম্পদ ছাড়া লক্ষ্যে পৌঁছাতে পারবো না: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আমরা যদি প্রযুক্তি বান্ধব দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে না পারি, তাহলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের উন্নয়নে দক্ষ জনশক্তি এবং উন্নত প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০৬:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

নামমাত্র ইভেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া শেষ 

নামমাত্র ইভেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া শেষ 

সর্বশেষ চার বছর আগে ১০ থেকে ১৫টি ইভেন্ট দিয়ে বার্ষিক ক্রীড়া উদযাপন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গেল তিন বছর স্বাধীনতা দিবসে কয়েকটি ইভেন্ট দিয়ে বার্ষিক ক্রীড়া উদযাপন করে আসছে বিশ্ববিদ্যালয়টি। দায়সারাভাবে বার্ষিক ক্রীড়া উদযাপনে ক্রীড়ায় কম বাজেট দেয়া, লোকবল সংকট ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।

০৬:৪৪ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

কাল পুলিশের দেশব্যাপী নারী নির্যাতন বিরোধী সমাবেশ  

কাল পুলিশের দেশব্যাপী নারী নির্যাতন বিরোধী সমাবেশ  

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল দেশব্যাপী সমাবেশ করবে পুলিশ। পুলিশের উদ্যোগে শনিবার সারাদেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

০৬:৩৬ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

দুস্থদের জন্য `মানবতার ঝুড়ি` এক ব্যতিক্রমী উদ্যোগ

দুস্থদের জন্য `মানবতার ঝুড়ি` এক ব্যতিক্রমী উদ্যোগ

সমাজের দুস্থ মানুষের কথা চিন্তা করে কক্সবাজারের উখিয়ার 'দুই টাকায় শিক্ষা ফাউন্ডেশনের' এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। কোর্টবাজার, ভালুকিয়া ও মনির মার্কেটে সবজির দোকান, মুদির দোকান ও লাইব্রেরীর সামনে অন্তত ১০টি ‘মানবতার ঝুড়ি’ঝুলিয়েছেন ফাউন্ডেশনটি।      

০৬:২২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

সবজির বাজারে আগুন, বেড়েছে চালের দামও (ভিডিও)

সবজির বাজারে আগুন, বেড়েছে চালের দামও (ভিডিও)

বাজারে এসেছে শীতের সবজি। তবে দামে উত্তাপ। আলু ও পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মিনিকেট চালের দর। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের।

০৬:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধুর খুনি রাশেদকে দেশে ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

বঙ্গবন্ধুর খুনি রাশেদকে দেশে ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

সফররত মার্কিন উপ পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ই. বিগান বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছেন। মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বুধবার নৈশভোজ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই ইস্যুটি উত্থাপন করলে তিনি এই আশ্বাস দেন। আজ পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

০৬:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

নাটোরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ঘে এক নারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসনা হেনা (৩৫)। এসময় মোটরসাইকেল চালক নিহত নারী ছেলে রুদ্র (১৬) আহত হয় এবং অলৌকিক ভাবে ওই নারীর কোলে থাকা শিশু রক্ষা পায়।

০৫:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

ঢাকা-৫ এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা-৫ এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী এলাকা) আসনের উপনির্বাচন উপলক্ষে আজ রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে।

০৫:০৯ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

চৌহালীতে মা ইলিশ আহরণকারী ৩ জেলেকে কারাদণ্ড

চৌহালীতে মা ইলিশ আহরণকারী ৩ জেলেকে কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ৩ জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতভর এ অভিযান পরিচালনা এই সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন।

০৪:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

ওয়াসায় শিগগিরই শুদ্ধি অভিযান (ভিডিও)

ওয়াসায় শিগগিরই শুদ্ধি অভিযান (ভিডিও)

শিগগিরই ঢাকা ওয়াসায় দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। 

০৪:২৯ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

আশুগঞ্জে মাদকসহ আটক ১ 

আশুগঞ্জে মাদকসহ আটক ১ 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকসহ মো. আল-আমিন(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোল চত্বর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

০৪:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

করোনা অনেকের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় পরিণত হচ্ছে

করোনা অনেকের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় পরিণত হচ্ছে

মহামারি করোনা অনেকের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় পরিণত হচ্ছে। দেহের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ চিরতরে বিকল হয়ে যাওয়া, চরম অবসাদ ও বারবার করোনা পজিটিভ হচ্ছেন হাজার হাজার মানুষ। কোনো লক্ষণ না থাকার পরও বড় ধরনের অসুস্থতার শিকার হচ্ছেন অনেকে। 

০৪:০৯ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

দেশে আর কেউ না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

দেশে আর কেউ না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদনের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে, কাজেই এদেশে আর কোনদিন কেউ না খেয়ে থাকবে না।’

০৪:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

খুলনায় ১৩৬টি মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

খুলনায় ১৩৬টি মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

আগামী ২১ অক্টোবর মহাপঞ্চমী শুরু হবে দুর্গোৎসব। উৎসবকে ঘিরে খুলনায় সাজসজ্জার কাজ চলছে ১৩৬টি মন্ডপে। এরই মধ্যে শেষ হয়েছে মাটির কাজ। এখন রঙ-তুলিতে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা। এবার বিভাগীয় এ জেলায় দুর্গোৎসব উদযাপন হবে সীমিত আকারে। পূজা-অর্চনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা হবে মন্দির প্রাঙ্গণে। তাই আয়োজন সীমিত।  

০৩:৫৭ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

পরীক্ষা ছাড়া নতুন সেমিস্টার শুরু করায় বিপাকে ঢাবির শিক্ষার্থীরা
ভিডিও দেখুন

পরীক্ষা ছাড়া নতুন সেমিস্টার শুরু করায় বিপাকে ঢাবির শিক্ষার্থীরা

পরীক্ষা ছাড়াই নতুন সেমিস্টার শুরু করায় বিপাকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। তারা বলছেন, পরবর্তীতে দুটো সেমিস্টার পরীক্ষা একসাথে নেয়া হলে বাড়তি চাপ পড়বে। পরীক্ষা ছাড়া পড়াশোনার গতি মন্থর হয়ে আসবে বলেও মত তাদের। তবে করোনায় সেশনজট কমাতেই এ সিদ্ধান্ত বলছে কর্তৃপক্ষ। 

০৩:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

এবার সারাদেশে ৩০ হাজার ২২৫ মন্ডপে দুর্গাপূজা

এবার সারাদেশে ৩০ হাজার ২২৫ মন্ডপে দুর্গাপূজা

সারাদেশে এ বছর ৩০ হাজার ২২৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর এ সংখ্যা ছিলো ৩১ হাজার ৩৯৮টি। গতবছরের তুলনায় এবার ১ হাজার ১৭৩টি মন্ডপে পূজা কম হচ্ছে।

০৩:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি