আন্তর্জাতিক সমবায় দিবস আজ
আজ আন্তর্জাতিক সমবায় দিবস। প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সেই হিসাবে এ বছর আজ শনিবার দিবসটি পালিত হচ্ছে। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এবার বাংলাদেশে দিবসটি নিয়ে কোন আয়ােজন নেই।
০৯:৫৬ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আসিফের বিরুদ্ধে মামলা করলেন মুন্নি
সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। আসিফ নিজেও ফেসবুক পোস্টে মামলার বিষয়টি সবাইকে জানিয়েছেন।
০৯:৪৯ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আজ অনুষ্ঠিত হবে বিয়ন্ড দ্যা প্যানডেমিকের ৯ম পর্ব
বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ এর ৯ম পর্ব আজ অনুষ্ঠিত হবে। এবারের পর্বে বক্তারা করোনা সংকট মোকাবিলায় দল ও সরকারের তৃণমূল পর্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আজ শনিবার রাত সাড়ে ৮ টায় বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেইসবুক পাতা https://www.facebook.com/awamileague.1949 এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd দেখা যাবে। একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেইসবুক পাতায়।
০৯:৪৩ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত অর্ধ লাখের বেশি
মার্কিন যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিনের মতো অর্ধ লাখ সংক্রমণের রেকর্ড হয়েছে। আগের তুলনায় সুস্থতার হার বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম। এখন পর্যন্ত ২৮ লাখ ৯০ হাজার আমেরিকান করোনার শিকার হয়েছেন। এর মধ্যে সোয়া ১২ লাখ মানুষ সুস্থ বেঁচে ফিরলেও না ফেরার দেশে চলে গেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
০৯:৩৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
কেনিয়ায় যুবতীদের গর্ভধারণ সংকটের রূপ নিচ্ছে
পূর্ব আফিকার দেশ কেনিয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে অন্যান্য দেশে মতো যুদ্ধ করে যাচ্ছে। তবে এর মধ্যে পৌনে চার কোটি জনসংখ্যা ও ৫ লাখ ৮০,৩৬৭ বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটি অন্য এক মহা সঙ্কটের মুখে পড়েছে। সেখানকার কর্তৃপক্ষ যুবতী মেয়েদের ব্যাপক গর্ভধারণের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত ৩ মাসে ১,৫২,০০০ যুবতী গর্ভবতী হয়েছে, যা ৩মাসের হিসাবে ৪০% হারে বেশি। খবর ভয়েস অব আমেরিকা ও বিবিসি’র।
০৯:৩৩ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
কথাসাহিত্যিক মকবুলা মনজুর আর নেই
০৯:২৬ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমলো
জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দলিল মূল্যের ২ শতাংশ থেকে ১ শতাংশে কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার এই সংশোধন এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
০৯:২৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলেও তিনি শক্তিশালী ও তেজোময় বোধ করছেন।
০৯:০৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস আজ
আজ যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এ জন্মদিনটি উদযাপন করে মার্কিনিরা। আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও থাকে অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। কিন্তু এবার করোনাভাইরাসের মহামারির কারণে ম্লান হয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের উদ্যাপন।
০৮:৫২ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
ব্রাজিলে করোনায় না ফেরার দেশে ৬৩ হাজার মানুষ
করোনায় মৃত্যুপুরী লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও মৃতের মিছিল। গত একদিনেও রেকর্ড সংক্রমিত হয়েছে দেশটিতে। এতে করে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৬৩ হাজারের বেশি মানুষ। যদিও ভুক্তভোগীদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
০৮:৫১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
পাকিস্তানে রেল দুর্ঘটনায় নিহত ২০
পাকিস্তানে পাঞ্জাবের শেখুপুরায় ট্রেন বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী। শুক্রবার শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। খবর দ্যা ডন ও এএফপি’র।
০৮:৫০ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনা ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
বৈশ্বিক মহামারি করোনাকালীন দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ। তার সঙ্গে পদত্যাগ করেছে দেশটির মন্ত্রীপরিষদও। শুক্রবার স্থানীয় সময় সকালে ফরাসী প্রেসিডেন্টের কাছে সদলবলে পদত্যাগপত্র দিয়েছেন ফ্রান্সের এ প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরই মাঝে ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
০৮:৩৭ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
মাঝারী থেকে ভারি বর্ষণ হতে পারে
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:২১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
‘রেড জোন’ ওয়ারী লকডাউন
করোনা সংক্রমণ রোধে রেড জোন হিসেবে চিহ্নিত রাজধানীর ওয়ারী এলাকা লকডাউন করা হয়েছে। আজ শনিবার ভোর ছয়টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হয়। লকডাউন থাকবে আগামী পচিশ জুলাই পর্যন্ত। লকডাউনের জন্য আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো বিষয়টি নিশ্চিত করেন।
০৮:০৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
কবির সুমন ও ইমনকে নিয়ে আসিফের নতুন চমক
দুই বাংলাতেই সমান জনপ্রিয় শিল্পী কবীর সুমন। বাংলা সংগীতে অন্যরকম এক আবেগের নাম। তিনি নিজের কথা-সুর ও কণ্ঠে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ‘ ‘গানওয়ালা’, তোমাকে চাই’,‘জাতিস্মর’, ‘নিশিদ্ধ ইতেস্তহার’ তার গাওয়া এমন অনেক গানই মানুষের মনে জায়গা করে নিয়েছে, তার গান মানুষের মুখে মুখে ঘোরে। বিভিন্ন আন্দোলনে প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে তার গান।
১২:৩৭ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
যশোরে ১ লাখ ইউএস ডলারসহ ৩ হুন্ডি ব্যবসায়ী আটক
বেনাপোল থেকে প্রাইভেট কারে করে ঢাকায় পাচার করার সময় যশোরের খাজুরা বাসস্ট্যান্ড হতে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ বেনাপোল-শার্শার তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যা বাংলাদেশী টাকায় এক কোটি বাইশ লাখ ছাপ্পান্ন হাজার ছয়শত টাকা সমপরিমাণ। এ সময় হুন্ডির টাকা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে বিজিবি। শুক্রবার (৩ জুলাই) বেলা ৩টার দিকে তাদের আটক করা হলেও বিজিবি রাত সাড়ে ৯টায় প্রেসনোটের মাধ্যমে সাংবাদিকদের জানায়।
১২:২৩ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত
করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
১২:১১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
মাথায় গিরগিটি নিয়ে ঘুরছেন সালমান খান! ভাইরাল ভিডিয়ো
১১:৫৯ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
অনিয়মের অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার
অনিয়মের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
১১:৫৭ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
সিরাজউদ্দৌলার হত্যার পর অন্যদের ওপরও নির্মমতা নেমে আসে (ছবি ঘর)
২৩ জুন, ১৭৫৭ খ্রিস্টাব্দ। পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। তার রাজধানী প্রায় ৫০ মাইল দূরে মুর্শিদাবাদে। সারারাত উটের পিঠে চেপে পরের দিন ভোরেই সিরাজ পৌঁছেছিলেন রাজধানীতে। মীর জাফর আর রবার্ট ক্লাইভ তখনও পলাশীর প্রান্তরেই রয়েছেন।
১১:৪২ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
১১:৪০ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ডা. জাফরুল্লাহকে ফের দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দ্বিতীয়বার দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ। আজ শুক্রবার দুপুরে তিনি ডা. জাফরুল্লাহকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে যান।
১১:৩৩ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার আমতৈল গ্রামে বন্ধু পোল্ট্রি খামারে হামলা, ভাংচুর, লুটপাট, ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিনের যন্ত্রপাতি ভাংচুর এবং করোনা পরিস্থিতিতে বিশাল গণজমায়েত সৃস্টি করার দায়ে অভিযুক্ত জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোঈদ ফারুকের সংশ্লিষ্টতার বিষয়টি সরজমিন তদন্ত করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
১১:৩২ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
জবিতে সাংস্কৃতিক সংগঠনের জায়গায় মেডিকেল সেন্টারের পরিকল্পনা
বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে সংগঠনগুলো। আর মোলিক চাহিদা স্বাস্থ্যসেবার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গুরুত্বও অন্যতম। কিন্তু স্বাস্থ্য সেবার দিকে গুরুত্ব দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অফিস বন্ধ করে সেখানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
১১:০৫ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
- হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুদান দিল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
- হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
- ঢাবিতে সকাল ৯টায় শুরু বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























