ভারতে আক্রান্ত ১৩ লাখ, মৃত্যু ৩১ হাজার ছাড়াল
ভারতে উদ্বেকজনকহারে বেড়েই চলে সংক্রমণ। গত একদিনেও প্রায় অর্ধলক্ষ মানুষের মাঝে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে করে করোনা রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আগের দিনের তুলনায় প্রাণহানি বাড়ায় মৃতের সংখ্যা ৩১ হাজার পেরিয়েছে। তবে, সুস্থতা লাভ করেছেন দুই তৃতীয়াংশ ভুক্তভোগী।
১২:৪১ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
করোনাক্রান্ত হয়ে ১২৮ দিন হাসপাতালে কাটিয়ে বেঁচে ফিরলেন যিনি
ল্যারি ক্যালি এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের সবচেয়ে অসুস্থ রোগী হিসেবে বিবেচিত হন। ভর্তি হওয়ার একদিন পর কভিড-১৯ তার ফুসফুস নষ্ট করে দেয়ায় তাকে ভেন্টিলেটরে নেয়া হয়েছিল। তার খিঁচুনি হচ্ছিল এবং তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে দিতে চেয়েছিলেন। তিনি কোমায় চলে গিয়েছিলেন। হাসপাতালে ১২৮ দিনের মধ্যে তিনি ভেন্টিলেটরেই ছিলেন ৫১ দিন।
১২:২০ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
আফগানিস্তানে করোনায় ভরসা ‘সিদ্দিকির অক্সিজেন’
১১:৫৯ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
বদলে যাবে মৃত্যুর শীর্ষ কারণ!
বিশ্বের সব দেশে ২০২০ সালে মৃত্যুর বড় কারণ করোনাভাইরাস, তা নিঃসন্দেহে বলা যায়। এখন পর্যন্ত কোভিড-১৯তে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রতিবছরই মৃত্যুর শীর্ষ কারণগুলো হিসাব করে থাকে। এতো বছরের সেই হিসাবের তালিকায় বদল এনে এবছর শীর্ষে থাকছে নভেল করোনাভাইরাস।
১১:৫৭ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
শ্রদ্ধাঞ্জলি সাংবাদিক বেবী মওদুদ
আজ (২৫ জুলাই) সাংবাদিক বেবী মওদুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। জীবনের শেষ কয়েকটা বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১৪ সালের ২৫ জুলাই মৃত্যুর কাছে হার মানেন তিনি। সাংবাদিক, সাহিত্যিক, নারী নেত্রী, সাংস্কৃতিক কর্মী, সচেতন রাজনৈতিক কর্মী নানা পরিচয়ে তিনি পরিচিত ছিলেন।
১১:৫৪ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দী, বাড়ছে পানিবাহিত রোগ (ভিডিও)
নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে করে খাদ্য, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনসহ পানিবন্দী অন্তত ১০ লাখ মানুষ রয়েছেন নানা সংকটে। তীব্র হয়েছে নদী ভাঙন, বাড়ছে পানিবাহিত রোগ-বালাই।
১১:৩৫ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
করোনায় বাড়ছে বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন
করোনা মহামারীর সময়ে নারী-শিক্ষা নির্যাতন ও বাল্যবিবাহের সংখ্যা বেড়েই চলছে। একই সঙ্গে চলমান সময়ে এ বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি মানুষের জন্য ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে করোনাকালে আশংকাজনকভাবে নারী নির্যাতন এবং বাল্যবিবাহ বেড়েছে। নির্যাতনের শিকার বেশিরভাগ নারী এই সময়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করতে পারছে না। স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব কম পাচ্ছে। আদালতের কার্যক্রম সীমিত পরিসরে থাকায় নারীরা মামলা দায়েরের সুযোগ কম পাচ্ছেন। প্রয়োজনে যথাযথ সময়ে মামলা না করতে পারায় সহিংসতার শিকার নারীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগ করে বাংলাদেশ মহিলা পরিষদ।
১১:২৮ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
নেইমারের গোলে ফরাসি কাপ জিতল পিএসজি
করোনাভাইরাস সংকটের পর প্রথম শিরোপা জিতল পিএসজি। ব্রাজিলিয়ান তারকা নেইমারের একমাত্র গোলে সেন্ত এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা ঘরে তুলেছে টমাস টুখেলের দল।
১১:২৭ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
ভুলে ভরা ‘নড়াইল কোরবানির হাট’ ওয়েবসাইট
করোনা সংকটের কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ‘নড়াইল কোরবানির হাট’ নামে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের উদ্বোধন করা হলেও রয়েছে নানা অসঙ্গতি। প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের নাম থেকে শুরু করে সাধারণ বানানগুলোও ভুলে ভরা। নড়াইল কোরবানির হাট (https://narailqurbanirhaat.com) ওয়েবসাইট ভিজিট করলে সহজেই তা চোখে পড়বে।
১১:১২ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
সাবধান হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন!
বর্তমানে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজেকে সুরক্ষা রাখা বড় চ্যালেঞ্জ। ভাল থাকার জন্য মানুষ কত কিছুই না করছে। এই সুরক্ষা থাকার অন্যতম উপকরণ হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজার আবার ক্ষতিরও কারণ হতে পারে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে একটু অসতর্ক হলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
১০:৪২ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
তেহরানের পূর্বাঞ্চলে পাওয়ার লাইনে অগ্নিকাণ্ড
ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে একটি বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়। খবর ভয়েস অব আমেরিকা’র।
১০:২৯ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
বিশ্বে আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণ
মাত্র তিন দিনের মাথায় আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮৯ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে ২ লাখ প্রায় ৮০ হাজারের রেকর্ড সংক্রমণ ঘটেছিল। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার নাগরিক।
১০:২১ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
৩ বাংলাদেশিকে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়েছে কাতার এয়ারওয়েজ
ঢাকাগামী ৩ বাংলাদেশি যাত্রীকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বোর্ডিং পাস নেয়ার জন্য হাই কমিশন থেকে সত্যায়িত করা যাত্রীর ডিক্লারেশন ফরম গ্রহণ করেনি কাতার এয়ারওয়েজ।
১০:১৯ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিম
চিকিৎসার জন্য যে লন্ডন যাবেন তা আগেই জানিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত এক মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তামিম। দেশে চিকিত্সার চেষ্টা করেছেন, কিন্তু পেটের পীড়ার তীব্রতা কমছিল না। তাই তিনি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেন। তাই আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তামিমের।
১০:১৫ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ : দগ্ধ আরও ১ শিশুর মৃত্যু
রাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু জান্নাতুল ইসলামের (৪) মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ দুই শিশুর মৃত্যু হলো। তাদের দগ্ধ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১০:১৩ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
করোনাকালেও নিয়মিত বেতন-ভাতা দিচ্ছে পিএইচপি
চলমান করোনা মহামারীতে বিশ্বব্যাপী ব্যবসায়ে মন্দা চলছে। দেশে বিদেশে বহু পুরাতন ও সফল প্রতিষ্ঠান যেন মুখ থুবড়ে পড়েছে। এ জন্য ব্যবসার প্রসারতা না বাড়িয়ে তা অনেকটা গুটিয়ে অনছে প্রতিষ্ঠান সমূহ। এতে করে কোটি কোটি মানুষ চাকরী হারাচ্ছেন। প্রতিষ্ঠান কাউকে আবার অবৈতনিক ছুটি দিয়েছে, কেটে নিচ্ছে বেতন-বোনাস। করোনা স্বাস্থ্যে যতটা না বিপর্যয় এনেছে তার চেয়ে অর্থনৈতিক অবস্থার ক্ষতি হয়েছে বেশি। এ সময় দিশেহারা হচ্ছেন মানুষ।
০৯:৫৪ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
তুলে নেওয়া হয়েছে ওয়ারীর লকডাউন
রাত ১২টা হতে তুলে নেওয়া হয়েছে ওয়ারির লকডাউন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোন নির্দেশনা না থাকায় এবং ১ম ও ২য় সপ্তাহ’র তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হয়।
০৯:৫০ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
করোনা বিষয়টা আমরা শুরুতে বুঝতে পারিনি : জনসন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সাত মাস ধরে বিশ্বে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই ভাইরাসটির ধরনই বুঝে উঠতে পারছেন না। বার বার রূপ পরিবর্তন করে চলছে কোভিড-১৯। করোনাভাইরাস সম্পর্কে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, শুরুতে এটা সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা ছিল না। সে কারণে কিভাবে কি করতে হবে বুঝতে পারিনি।
০৯:৪৪ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে আরও সাড়ে ১১শ’ মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব থামানো তো দূরের কথা উল্টো সময়ের সাথে অবস্থা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও সাড়ে ১১শ’ মানুষের মৃত্যু হয়েছে সেখানে। একই সময়ে ভাইরাসটির কবলে পড়েছেন আরও ৭৮ হাজারের বেশি আমেরিকান। যার বড় একটা অংশ ক্যালিফোর্নিয়ার। এতে করে নিউ ইয়র্ককে ছাড়িয়ে সংক্রমণের শীর্ষে এখন এই অঙ্গরাজ্য।
০৯:৪০ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
ঈদের আগে ৫১৫ বন্দির মুক্তি আমিরাতে
পবিত্র ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫১৫ জন বন্দি। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অপরাধীদের সাধারণ জীবনে ফেরাতে এবং ঈদের মহিমা ছড়িয়ে দিতে প্রতিবছর এভাবে ক্ষমা করা হয় আমিরাতে।
০৮:৫৬ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
ব্রাজিলে টানা সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে সাড়ে ২৩ লাখ
করোনায় বিপর্যস্ত ব্রাজিলে টানা তৃতীয় দিনে সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। একদিন আগে ১৩শ জনের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ১৭৮ জনের প্রাণ ঝরেছে করোনায়। এরও আগের দিন মারা গিয়েছিল ১শ জন। ফলে মৃতের সংখ্যা ৮৫ হাজার ৩৮৫ জনে ঠেকেছে।
০৮:৫৪ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী মন্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
০৮:৫১ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
এই ঈদেও ইত্যাদির বিশেষ সংকলিত পর্ব
সাধারণত ঈদুল আজহায় কখনও ইত্যাদি নির্মাণ করা হয় না, কিন্তু ইত্যাদির প্রচার সিডিউল অনুযায়ী নিয়মিত নুতন পর্ব সম্প্রচারের তারিখ ছিল ৩১ জুলাই। করোনা ভাইরাসের কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে গত রোজার ঈদের মতো এবারও দর্শক উপস্থিতিতে ‘ইত্যাদি’র নুতন পর্ব ধারণ করা হয়নি। গত রোজার ঈদের ইত্যাদির বিশেষ সংকলিত পর্বটি ব্যাপকভাবে প্রশংসিত হওয়ায় এবারও দর্শকদের অনুরোধে একটি সংকলিত ইত্যাদি সাজানো হয়েছে।
০৮:৪৮ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
বেবী মওদুদের মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক-লেখক, নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৫ জুলাই ৬৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন তিনি।
০৮:৩৯ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
- মৌলভীবাজারে বন্যার অবনতি, পানিতে ডুবে একজনের মৃত্যু
- জাল সনদে চাকরি, শিক্ষক ইদ্রিস আলী কারাগারে
- চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ
- চট্টগ্রামে পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ, বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
- শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























