পোপ-বাটলারে ব্যাটে প্রথম দিন ইংল্যান্ডের
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে বোলিং বেছে নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়রা শুরুটা ভালো শুরু করলেও দিন শেষে অলি পোপ ও জস বাটলারের ব্যাটে সুবিধাজনক অবস্থানে ইংলিশরা। পোপ ৯১ ও বাটলার ৫৬ রানে অপরাজিত। প্রথম দিন ৮৫.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে ইংলিশরা।
০৮:৩৪ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ
আলোকিত মানুষ গড়ার কারিগর, বরেণ্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। ১৯৪০ সালের আজকের এই দিনে তিনি কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে অধ্যাপক সায়ীদ প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কেন্দ্র পরিচালিত বই পড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের হাজার হাজার স্কুলপড়ুয়াকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছেন।
০৮:৩১ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
মৌসুমী বায়ু সক্রিয় বিধায় ভারী বর্ষণ হতে পারে
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এতে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
০৮:২৫ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত
০৮:২১ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
আল-জাজিরায় সাক্ষাৎকার, সেই যুবক মালয়েশিয়ায় গ্রেফতার
অভিবাসীদের নিয়ে কাতারভিত্তিক আল জাজিরা টিভিতে সাক্ষাৎকার দেওয়া সেই বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেফতার করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
০৮:১৭ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসছে যুক্তরাষ্ট্রের দিকে
০৮:০৭ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
করোনার ভ্যাকসিনের সঙ্গে ঋণও দেবে চীন
ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোকে করোনার ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে এসব দেশগুলোকে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার কথাও বলেছে চীন। বুধবার লাতিন আমেরিকার দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এ কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বিষয়টি মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়। খবর সিএনএন’র।
১২:৪১ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় পর্যালোচনার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বঙ্গবন্ধুর অন্যতম খুনি এম এ রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের মামলাটি আবার খতিয়ে দেখার উদ্দ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এই মামলা আবার চালু করেছেন বলে বিশেষ একটি প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাজনৈতিক ওয়েব পত্রিকা পলিটিকো।
১২:৩৪ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
ওয়েবিনারে ‘করোনাকালের শিল্প-সাহিত্যের গতি-প্রকৃতি’ অনুষ্ঠিত
নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় আন্তর্জাতিক ওয়েবিনার আজ অনুষ্ঠিত হলো। মূল বিষয় ছিল ‘করোনাকালের শিল্প-সাহিত্যের গতি-প্রকৃতি’। আন্তর্জাতিক ওয়েবিনারে সভাপতিত্ব করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এ এসএম কামাল উদ্দিন।
১২:২১ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
এন্ড্রু কিশোরের জন্য গাইলেন আসিফ
সদ্য প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে গান গেয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সে গাইবেনা আর গান’। গানটির গীতিকার ও সুরকার তরুন মুন্সী। এর সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু।
১২:২০ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
নওগাঁয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫১
নওগাঁয় গত ১০ মার্চ থেকে এই পর্যন্ত মোট ১৩৬ দিনে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৮৫১ জন। আক্রান্তদের মধ্যে ৫৮৪ জন পুরুষ ও ২৬৭ জন নারী। এর মধ্যে এপর্যন্ত সুস্থ হয়েছে ৬৪৫ জন। আক্রান্তের দিক থেকে সুস্থতার হার শতকরা ৭৫.৪৯ ভাগ। আবার এ পর্যন্ত মারা গেছেন মোট ১৩ জন। আক্রান্তের দিক থেকেও মৃত্যুর হার কম রয়েছে। যা শতকরা মাত্র ১.৫২ ভাগ।
১২:১৬ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
মাইক ডেকোরেটর লাইটিং ভিডিও অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাইক, ডেকোরেটর, লাইটিং, ভিডিও পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির নাম দেওয়া হয়েছে "বাঞ্ছারামপুর মাইক-ডেকোরেটর-লাইটিং-ভিডিও অ্যাসোসিয়েশন"।
১২:০৫ এএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
চীনা সংস্থার বাণিজ্যের পথ বন্ধ করল ভারত
ভারত-চীন সীমান্তের লাদাখ নিয়ে চীনের সঙ্গে সংঘাতের পথে ভারত। কথা দিলেও এখনও সীমান্ত ছেড়ে যায়নি চীনের সেনারা। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার বাণিজ্যক পথ বন্ধ করেছে ভারত। খবর ভয়েস অব আমেরিকা’র।
১১:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
অপরাজিতার মালিক শারমিন গ্রেপ্তার
নকল মাস্ক সরবরাহের দায়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন শারমিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
১১:৫৩ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
নবাবগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোকসভা
ঢাকার নবাবগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেণ নবাবগঞ্জ প্রেসক্লাব।
১১:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দাবি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করে অচল ঢাকা সচল করা, জলবদ্ধতা নিরসনে ব্যার্থতার জন্য দায়িদের শাস্তি এবং দখলকৃত খাল নালা উদ্ধার ও নদ-নদীসমূহকে দখল ও দুষণমুক্ত করার দাবিতে আজ ২৪ জুলাই ২০২০ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
১১:৪২ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
দূতাবাসে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
বাংলদেশের সকল বৈদেশিক দূতাবাসে প্রবাসীদের হাসিমুখে সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্প্রতি ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।
১১:৩৯ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
‘টেক্সটাইলে হাই-টেক ইনোভেশন যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা’
বাংলাদেশের তৈরি পোশাক খাতে হাই-টেক ইনোভেশন এই শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। আজ (বৃহস্পতিবার) রাতে গুড টু গ্রেট একাডেমি আয়োজিত ‘দ্য নেক্সট বিগ থিং: হাই-টেক ইনোভেশন ইন ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল’ শীর্ষক সরাসরি ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
১১:৩২ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
নেত্রকোনায় বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নেত্রকোনা শুক্রবার সন্ধ্যা দিকে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী বাজারের সন্নিকটে কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান চালিয়ে মিলের ভিতরে পলিথিন কারখানা ও বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়েছে।
১১:১৮ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
রোনালদো-মেসির মধ্যে যাকে বেশি পছন্দ করেন সাকিব
ফুটবলে ভক্তরা যেন বিভক্ত দুই খেলোয়ারে। মেসি অথবা রোনালদো। এ নিয়ে প্রায় আবার আলোচনা সমালোচনা এমনকি তর্ক বিতর্কও হয়ে থাকে। কেন যেন এক জনের ভক্তের সঙ্গে অন্য জনের ভক্তের সঙ্গে দূরত্ব। সেরা দুই ফুটবলারের শ্রেষ্ঠত্ব নিয়েও ব্যাপক তর্ক-বিতর্ক চলে ভক্তদের মধ্যে। তবে সাকিব আল হাসানের ব্যাপারটা যেন একদম আলাদা। সাকিব দুজনকেই পছন্দ করেন, ভিন্ন ভিন্নভাবে।
১১:১৭ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ফের ডিম পেড়েছে সেই মাদী অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিতেশবাবুর পোষা অজগর আবারও ডিম পেড়েছে। এ নিয়ে এই মাদী অজগরটি ৫ম বারের মতো ডিম দিলো। আর ডিম থেকে বের হয়ে আসছে বাচ্চা।
১০:৫০ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ঘরের স্যাঁতসেঁতে ভাব যেভাবে দূর করবেন
গ্রীষ্মের তীব্র দাবদাহের পর আসে বর্ষা। পৃথিবী যেন নতুন প্রাণ ফিরে পায়। বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াতে যেন ব্যাকটেরিয়া ভাইরাস জেগে ওঠে। পোকামাকড়ের প্রজনন সময়ও এটি। এছাড়াও আরও নানান সমস্যা বয়ে নিয়ে আসে বর্ষাকাল।
১০:৪৯ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ভ্রাম্যমাণ প্রাণীদের পাশে শেকৃবি`র শিক্ষার্থীরা
মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। ফাঁকা হয়ে আছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফলে খাদ্যের সংকটে পড়েছে ক্যাম্পাসের কুকুর, বিড়াল, চিলসহ অসংখ্য প্রাণী।
১০:৪৩ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
করোনার নমুনা প্রদানকারীকে অর্থ উপহার দেবে অস্ট্রেলিয়া
করোনা ভাইরাসের প্রকোপ প্রায় কমে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। তবে ফের ভিক্টোরিয়া রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। এ রাজ্যে নতুন করে প্রায় অর্ধ সহস্র করোনায় আক্রান্ত হয়েছেন এবং গত ৩ দিনে মারা গেছেন ৫ জন। এতে রাজ্য কর্তৃপক্ষ করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে। যারাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন তাদেরকেই ডলার উপহার দেওয়ার কথা ঘোষণা করা হয়। খবর দ্যা গার্ডিয়ান’র।
১০:৩৫ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
- মৌলভীবাজারে বন্যার অবনতি, পানিতে ডুবে একজনের মৃত্যু
- জাল সনদে চাকরি, শিক্ষক ইদ্রিস আলী কারাগারে
- চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ
- চট্টগ্রামে পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ, বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
- শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























