ব্রাহ্মণবাড়িয়ায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুমাইয়া (১৪) ও সোনিয়া (১৩) নামে দুই কিশোরীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কুটি বাজারের পাশে পোষ্ট অফিসের পেছনে লোহার সিঁড়িতে ওড়না পেছানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। সুমাইয়া কুটি গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই গ্রামের বেলাল মিয়ার মেয়ে।
১০:১৪ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
আবাসিক সংকটে ববি শিক্ষার্থীরা, ৬০% ভাড়া মওকুফের দাবি
গত ১৭ মার্চ থেকে বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৮ হাজার শিক্ষার্থীর মধ্যে তিনটি হলে আবাসিক সুবিধা পান মাত্র ২ হাজারের মতো শিক্ষার্থী। বেশিরভাগ শিক্ষার্থীকেই বাধ্য হয়ে মেসে থাকতে হয়। তবে এই সঙ্কটকালীন নানামূখী সমস্যায় পড়ে তারা পরিশোধ করতে পারছে না মেসের ভাড়া। মেস মালিকদের নিয়মিত চাপ প্রয়োগ, এমনকি হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি, সম্পূর্ণ না হলেও অন্তত মূল ভাড়ার ৬০ শতাংশ মওকুফের ব্যবস্থা করলে কিছুটা সহনীয় হয়। এছাড়া এ বিষয়ে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কিছু প্রণোদনা দিলেও চাপ মুক্ত হবেন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা।
১০:০০ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ঘোড়ামরায় ৪শ’ ফিট বেড়িবাঁধের সংস্কার শুরু
দীর্ঘ দেড়যুগ পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা সাগর উপকূলীয় এলাকায় চারশত ফিট বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ টাকা।
০৯:৫৪ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ইউনাইটেড হাসপাতালের শীর্ষ ব্যক্তিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের শীর্ষ কর্মকর্তাদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত মাসে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এতে হাসপাতালটির চার কর্তা ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
০৯:৪২ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
সীতাকুণ্ডে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক
ইয়াবা সন্দেহে এক ব্যক্তির শরীরে তল্লাসি চালিয়ে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার সময় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে এ ঘটনা ঘটে।এ সময় গৌতম বণিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
০৯:৩১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ফেসবুকের কল্যাণে আত্মহত্যার চেষ্টা রুখে দিল পুলিশ
টলিউডের এক চিত্রনাট্যকার ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে মোবাইল রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কলকাতা পুলিশের সাইবার টিম সেই পোস্ট দেখতে পায়। তাদের কাছ থেকেই খবর পেয়ে পুলিশ টলিউডের সেই চিত্রনাট্যকারের আত্মহত্যার চেষ্টা রুখে দিল।
০৯:২৮ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
বাদ পড়লেন বাবুনগরী, শেখ আহমদ হলেন আহমদ শফীর উত্তরসূরি
চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী’র সুরা কমিটির বৈঠকে মাদ্রাসার মহাপরিচালক হিসাবে আল্লামা শাহ্ আহম্মদ শফীকে বহাল রাখা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার বর্তমান সহযোগী পরিচালক হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
০৯:০৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
কুমিল্লায় আরও ৯১ জন আক্রান্ত, মৃত্যু ৪
কুমিল্লায় নতুন করে ১১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২১৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনা (কোভিড-১৯) রোগী মারা গেছেন। এর মধ্যে লাকসাম উপজেলার দুজন, নাঙ্গলকোটের একজন ও কুমিল্লা সিটি করপোরেশনের একজন রয়েছেন। আজ করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন।
০৯:০০ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
পরিবারসহ করোনাক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট
হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। সঙ্গে তার স্ত্রী অ্যানা গার্সিয়া ও দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান প্রেসিডেন্ট হার্নান্দেস। খবর সিএনএন ও বিবিসি’র।
০৮:৪৩ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে যৌননিপীড়ন
সদর উপজেলার খামার ভোপলা গ্রামে আম খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ অভিযোগে বুধবার (১৭ জুন) দুপুরে শিশুটির বাবা বাদি হয়ে আব্দুল হাই (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের দায়ের করেন।
০৮:৪১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
সাউথ বাংলা ব্যাংক কর্মকর্তাদের বেতন কমবে না
করোনাভাইরাসে উদ্ভুত বিরূপ অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন না কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ১৬ জুন ২০২০ ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য উঠে আসে।
০৮:৩১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
সিরাজগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় আসামি ২৭০
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার ১২ দিন পর আজ পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। এতে সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, তার ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর লাজুক বিশ্বাস এবং বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরমান হোসেনসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে প্রায় ২৭০ জনকে আসামি করা হয়েছে।
০৮:২৪ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
০৮:২১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ফের বেইজিংয়ের বাজারে করোনা সংক্রমণ; অবরুদ্ধ ২৭ এলাকা
প্রায় ২ মাস পর নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চীনের রাজধানী বেইজিংয়ের লাখ লাখ মানুষ আবারও লকডাউন’র (অবরুদ্ধ) কব্জায় আটকা পড়েছেন। দেশটির রাজধানী ২৭টি এলাকার মানুষকে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেইজিং থেকে ১২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত ট্রেন সার্ভিস অনেক কমিয়ে দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।
০৮:২১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনছে বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়া হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য বুধবার (১৭-০৬-২০২০) বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ত্যাগ করেছে।
০৮:০২ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৬ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান।
০৭:৪৭ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতি ডা. স্বপ্নীল ও নুজহাত
করোনায় আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক লিভার বিভাগের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার স্ত্রী বিএসএমএমইউ’র চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা।
০৭:৩৯ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
নওগাঁয় কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দপুর আদর্শ গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লফিরউদ্দীন সেতু (৩০) নামে এক যুবককে আসামি করে ভিকটিমের পিতা মুকুল চন্দ্র বাদী হয়ে বুধবার বিকেলে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
০৭:২৩ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত
নাটোরের লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকালে সিএনজিতে করে লালপুরের কর্মস্থলে আসার পথে পাবনার দাশুরিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি।
০৭:২৩ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
সিএসআরের ৬০ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের নির্দেশ
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির ব্যয়ের ৬০ শতাংশই স্বাস্থ্যখাতে করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্যখাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা রয়েছে তা নিশ্চিত করতেও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
০৭:০৫ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ জাহানারা খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৭ জুন) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
০৬:৫৯ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোভেল করোনভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
০৬:৫৫ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
একদিকে চীনের সমঝোতার প্রস্তাব অন্যদিকে কড়া হুঁশিয়ারি
আর সংঘাত সংঘর্ষ নয়। ভারত-চীন সীমান্তে সংঘাত বাদ দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হোক। বুধবার, লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর অশান্তির পারদ কমানোর বার্তা দিল চীনের পররাষ্ট্রমন্ত্রী।
০৬:২৬ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
বিনামূল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দিল সেনাবাহিনী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় নওগাঁর মান্দায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে।
০৬:২২ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু,আক্রান্ত ১৬৮
- খামেনির শাহাদাতের ৪০তম দিনে মিরপুরে বিক্ষোভ মিছিল
- শুক্রবার জাতীয় সংসদে ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস
- আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
- লেবাননে ইসরায়েলি বোমায় প্রাণ গেলো বাংলাদেশির
- দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী























