যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে
করোনার ঊর্ধ্বমুখী তাণ্ডবে প্রাণহানির মিছিল দীর্ঘ হয়েই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আরও প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। থামেনি সংক্রমণের হার। গতি একদিনে সেখানে ৪৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেঁচে ফিরেছেন অর্ধেকের বেশি রোগী। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।
০৯:০৯ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির অন্যতম পথিকৃৎ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২৩ আগস্ট ৯৭ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
০৯:০০ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
যুদ্ধাপরাধী বিচারে সহায়তা দেবে সুদান
যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা করবে সুদান সরকার। আন্তর্জাতিক অপরাধী আদালতকে এমনটি জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধাপরাধী তালিকার শীর্ষে রয়েছে সেদেশের প্রাক্তন স্বৈরশাসক ওমর আর বশীর যিনি বর্তমানে খার্তুমের একটি কারাগারে রয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৮:৫৭ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
আজ পাপিয়া ও তার স্বামীর চার্জ শুনানি
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জ শুনানি আজ।
০৮:৪৪ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
সারাদেশে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে
গতকালেও মতো আজও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
০৮:৪০ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
ব্রাজিলে থামছেই না প্রাণহানি, শনাক্ত আরও অর্ধলক্ষ
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে স্থায়ী রূপ নিতে চলেছে করোনা। যেখানে ভাইরাসটির অব্যাহত তাণ্ডবে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির মিছিল। গত একদিনেও সেখানে প্রায় অর্ধলক্ষ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। প্রাণ হারিয়েছেন আরও ৮শ’র বেশি ভুক্তভোগী। আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগী ইতিমধ্যে পুনরুদ্ধার হয়েছেন। তবে, বর্তমানে কিছুটা কমেছে সুস্থতার হার।
০৮:৩২ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার
নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ইকরামুল (১৫) নামে এক কিশোরকে ৬ ঘন্টা পর উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টায় তার লাশ উদ্ধার করে।
১২:২২ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
শব্দদূষণে অতিষ্ঠ নিকলীর জনজীবন, দ্রুত প্রতিকার জরুরি
বিস্তীর্ণ জলরাশির কোমল হাতছানি, নদীর বুকে হরেক রকম বর্ণিল নৌকার অবিরাম কোলাহল, বর্ষণমুখর দিনের নিরব আবাহন—বর্ষায় এ রকম চোখ জুড়ানো ও হৃদয় নাড়ানো নানা অনুসঙ্গে সজ্জিত হয় কিশোরগঞ্জের হাওরঘেরা নিকলী উপজেলা।
১২:২০ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
নওগাঁয় অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার
নওগাঁয় অটোরিকশা (টমটম) ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার খাগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে নয়ন (২৮), খাস নওগাঁ মহল্লার গোলাম মোস্তাফার ছেলে রাজিব আহম্মেদ (৩০), মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৩), গোলাম রাব্বানীর ছেলে জুয়েল হোসেন (২৯)।
১২:১২ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
‘স্থানীয় উন্নয়ন প্রকল্পে পর্যটনকে বিবেচনায় রাখুন’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী পর্যটনের বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
১২:০৭ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
করোনার ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবিলায় কতোটা প্রস্তুত দেশ?
করোনাভাইরাস মহামারি শেষ হতে আরো বহু সময় বাকি। কখন শেষ হবে সেটাও কেউ বলতে পারে না। কোনো কোনো দেশে এখনও প্রচুর সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। যেসব দেশ ভাইরাসটিকে ইতোমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তাদের মধ্যেও সংক্রমণ দ্বিতীয় দফায় ফিরে আসা নিয়ে ভীতি রয়েছে। একে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ।
১২:০২ এএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার
সাংবাদিক শামসুল হুদার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল
চট্টগ্রাম হালিশহর থেকে প্রকাশিত জনতার খবর পত্রিকার সম্পাদক প্রয়াত এম.শামসুল হুদার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১:৪২ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
অভিষেক সেঞ্চুরিকে ডাবল বানিয়ে ক্রাউলির রেকর্ড
ক্যারিয়ারের প্রথম শতককে দ্বিশতকে রূপ দিয়ে রেকর্ড বইয়ের পাতায় নিজের নাম লেখালেন জ্যাক ক্রাউলি। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাউদাম্পটন টেস্টের প্রথম দিনেই। দ্বিতীয় দিনেই হাঁকিয়ে বসেছেন দ্বিশতক। যাতে নিজের নাম লিখিয়েছেন কিংবদন্তীদের তালিকায়।
১১:১৯ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
হিলিতে নেশাজাতীয় অ্যামপুলসহ আটক ১
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিচ এ্যামপোলসহ মামুন হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
১১:০৯ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
‘২১ আগস্ট হামলার দায় বেগম জিয়ারও’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় বেগম খালেদা জিয়ারও।’ তিনি আজ দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে’ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
১১:০৩ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
নাটকীয় ফাইনালে শিরোপা জিতলো সেভিয়া
উত্তেজনাপূর্ণ ফাইনালে ইতালির ক্লাব ইন্টার মিলানকে ৩-২ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। এর মাধ্যমে শেষ পর্যন্ত স্পেন ও রিয়াল মাদ্রিদের ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখ দেখলেন কোচ জুলেন লোপেতেগুই।
১০:৫১ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখার লক্ষ্যে শনিবার ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিকের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।
১০:৪৪ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
ঘুম ও মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম কিভাবে করবেন? (ভিডিও)
ফুসফুস, ঘুম ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য শ্বাস প্রশ্বাসের কোন ব্যায়াম করবেন এবং কিভাবে করবেন? তা দেখাচ্ছেন লন্ডনের সেন্টার ফর ইমোশনাল হেলথের সিনিয়র মনোবিজ্ঞানী। করোণা হওয়ার আগে ও স্বাভাবিক পরিস্থিতিতেও এ ব্যায়াম করা যায় ।
১০:৩১ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
নর্দমায় ভেসে যায় লক্ষাধিক টাকা, খোঁজ মেলেনি মালিকের
রাজশাহী শহরের নর্দমায় ভেসে যাওয়া প্রায় দেড় লাখ টাকার মালিক কে বা কারা- তার খোঁজ মেলেনি এখনো। তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ বলছে- দুপুরের দিকে তারা রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে গত ১০ দশ বছরের পুরনো কাগজপত্র রেখেছিলেন। সেখান থেকে তার পাশের নর্দমায় কিছু কাগজপত্র পড়ে গেছে। সেই কাগজপত্রের মধ্যে টাকা থাকলে সেখান থেকে নর্দমায় পড়ে যেতে পারে।
১০:২৭ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
অসহায় বিধবা পেলেন যমুনা ফাউন্ডেশনের উপহার
সিরাজগঞ্জ সদর উপজেলায় অসহায় বিলকিস বেগম (৫৫) নামের এক বিধবা নারীকে ঘর তৈরির জন্য টিন উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'যমুনা ফাউন্ডেশন'।
১০:২০ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
২১ আগস্টের ওপর স্থাপনা শিল্প প্রদর্শনী ‘এক রক্ত প্রহরের গাঁথা’
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামালার ভয়াবহতাকে কেন্দ্র করে শুরু হয়েছে স্থাপনা শিল্প প্রদর্শনী ‘এক রক্ত প্রহরের গাঁথা’। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজিত এ প্রদর্শনী আগামী ৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের জন্য উন্মুক্ত।
১০:১৩ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
একে একে ১২টি বিয়ে, অতঃপর...!
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদপাড়া এলাকার আবুল হাসেমের (৫৫) বিরুদ্ধে বিয়ের পর একাধিক নারীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ডজন খানেক বিয়ে করে ইতিহাস সৃষ্টি করেছেন এই খলনায়ক।
১০:১২ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
চাঁদা না পেয়ে জেলেদের ইলিশ শিকারে বাধা,থানায় মামলা
সীতাকুণ্ডে মাদাম বিবির হাট এলাকায় জেলে পাড়ায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় ইলিশ শিকার ও বিক্রিতে বাধা প্রদান ও হুমকি দিয়েছেন স্থানীয় সন্ত্রাসী চক্র।
১০:০৩ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
অপহরণের ১৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
অপহরণের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও হদিস মেলেনি মিলি দেবনাথ নামে ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোড়কদি ইউনিয়নের বাশপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
০৯:৫৬ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
- দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা
- ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার
- চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: নাহিদ ইসলাম
- নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির
- শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে: জয়সওয়াল
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























