সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত
করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
০৩:৩১ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনার চিকিৎসা মিলছে যেসব হাসপাতালে
করোনাভাইরাস নতুন ধরনের এক মহামারী। এই রোগের উপসর্গ দেখা দিলে কী করবেন, কোথায় চিকিৎসা মিলবে এসব অনেকেরই জানা নেই। তাই অনেকেই এসব কারণে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। কিন্তু আপনার জেনে রাখা ভাল যে, অনেকগুলো হাসপাতালে বিনা খরচে করোনার চিকিৎসার ব্যবস্থা করে রেখেছে সরকার।
০৩:৩১ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা, সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলের হৃদয়ে হাহাকার করছে। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে।’
০৩:১৮ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে বিপদ ডেকে আনবেন না
বাসা বাড়িতে মেডিকেল সামগ্রী অক্সিজেন সিলিন্ডার কিনে বিপদ ডেকে না আনার পরার্মশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
০৩:১৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনায় একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু (ভিডিও)
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ১৭১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে।
০২:৪২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
তারকা খেলোয়াড় টনি ডান আর নেই
ইউরোপিয়ান কাপসহ অনেক শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের এক সময়ের তারকা খেলোয়াড় টনি ডান আর নেই। সোমবার রাতে কিংবদন্তি এই লেফট-ব্যাকের মৃত্যুর খবর জানিয়ে টুইট করে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
০২:২৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নবাবগঞ্জে আক্রান্ত বেড়ে ১৮২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়াল। এর মধ্যে মারা গেছেন ৪ জন।
০২:২০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
র্যাব-১২ এর হাতে জিহাদী বইসহ যুবক গ্রেফতার
মেহেরপুরের পেয়াদাপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে জিহাদী বই ও লিফলেটসহ গ্রেফতার করেছে সিরাজগঞ্জের র্যাব-১২। আটককৃত মহিরুল ইসলাম (৩৫) মেহেরপুর সদর উপজেলার পেয়াদাপাড়ার হাবিল উদ্দিন শেখের ছেলে।
০২:১৯ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
মহাসড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর হাইওয়ে পুলিশ
কুমিল্লায় মহাসড়কে যে কোন ধরনের চাঁদাবাজি বন্ধ করতে মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে ক্যাম্পেইন করেছে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন।
০২:১৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
কৃষি ও কৃষকের সঙ্গেই থাকতে হবে
মেটালে আমরা কাজ করছি মাঠে আমাদের সাহসী, পরিশ্রমী কৃষক ভাইদের সাথে। এই করোনাকালে আমরা কেন কাজ করছি, মেটাল কেন সকল ব্যবসায়িক কাজ চালিয়ে যাচ্ছে সে সম্পর্কে আমার প্রিয় সহকর্মীদের সঙ্গে কিছু কথা শেয়ার করার অভিপ্রায়ে এই লেখা ।
০১:৪৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ইমিউনিটি বাড়াতে পুলিশের যোগব্যায়াম
চলমান করোনা সঙ্কট মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে আক্রান্ত হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। ফলে এই ভাইরাসটির প্রকোপ থেকে বাঁচতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে প্যারেডের পাশাপাশি এবার যোগ ব্যায়ামও করছে বাংলাদেশের পুলিশ।
০১:৪০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নাসিমের শরীরে করোনা নেগেটিভ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। দ্বিতীয়বারের মত করা পরীক্ষায় নাসিমের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। আগামীকাল বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে।
০১:১৯ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
আগস্টেই আসছে ইনহেলারে করোনার ভ্যাকসিন!
বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। ইউরোপ-আমেরিকা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশেই আঘাত হেনেছে এই প্রাণঘাতি ভাইরাস। এশিয়া মহাদেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব কম নয়। তবে আক্রান্ত ও মৃত্যুর মিছিল ইউরোপের চেয়ে তুলনামূলক এশিয়ায় কম। এদিক থেকে এশিয়ার হটস্পট পাশ্ববর্তী দেশ ভারত। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে ইউরোপের অনেক দেশকেই ছাড়িয়ে গেছে।
০১:১৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এমপি পাপুল রিমান্ডে, পাবে কনস্যুলার অ্যাকসেস
মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে রিমান্ডে নেয়া হয়েছে। কুয়েতের রেসিডেন্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের আবেদনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ। এ ব্যাপারে পাপুলকে ‘কনস্যুলার অ্যাকসেস’ দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
০১:০৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এয়ার অ্যাম্বুলেন্সে এনেও বাঁচানো গেল না চিকিৎসক আনোয়ারকে
শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনোয়ার হেসেন। সোমবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটায় ঢাকার বাড্ডার এএমজেড হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
১২:৪৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
আজ যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, আজ দেশের ১৪টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। আর এসব অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।
১২:৩২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ভোলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার বালুর মাঠে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু শফিকুল ইসলাম শফি (৪০) নিহত হয়েছে। এ সময় তার ঘটনাস্থল থেকে ১টি সুটার গান, তাজা গুলি, ৪টি বগি দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১২:৩০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বদলি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। সোমবার (৮ জুন) এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।
১২:২২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বরিশালে আক্রান্ত আরও ৫৯
বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্ত বেড়ে ৬৭৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (৮ জুন) রাতে জেলা প্রশাসনের কার্যালয়সূত্রে এ তথ্য জানা গেছে।
১২:১৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নওগাঁয় একাধিক মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নওগাঁর পোরশায় ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন দুখু (৪৪) নামে একাধিক মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা ফকিরের মোড়ে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
১২:১০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুনকে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশেও একইভাবে দিবসটি পালিত হয়। তবে এবার করোনার কারণে দিবসটি উদযাপনে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
১২:০৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বিশ্বব্যাপী মৃত্যু ৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে
নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাসের প্রকোপ দমনে এখনও আশার আলো নেই। ফলে, প্রতিদিনই রেকর্ড আক্রান্তের সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ৭২ লাখ মানুষের দেহে।
১১:৩৩ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নতুন গবেষণা: মাত্র ৩০ সেকেন্ডে কর্মক্ষমতা হারাবে করোনা
কোরিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন জানাচ্ছে, মাত্র ১০ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি করুন। তাহলেই করোনার সঙ্গে লড়ার জন্য অনেকটাই প্রস্তুত হতে পারবেন আপনি। এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে লালারসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটাই কমবে।
১১:৩১ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এবার হাঁটু গেড়ে ফ্লয়েডকে সম্মান জানাল ডেমোক্র্যাটরা
পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আমেরিকা। ফ্লয়েডকে যেভাবে হত্যা করা হয়েছে এবার সেই ভঙ্গিমায় তার প্রতি সম্মান জানিয়েছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
১১:১৬ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- সংসদের অধিবেশন শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি
- রাজধানীতে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন
- বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো: বিরোধীদলীয় নেতা
- সংসদে রেকর্ডসংখ্যক বিল পাস, একদিনে ৩১
- সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা
- শেরপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী মাহমুদুল হক
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির























