ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬

দেশে ফিরলেন লন্ডনে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি

দেশে ফিরলেন লন্ডনে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি

করোনাভাইরাসের বৈশ্বিক কারণে লন্ডনে আটকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশীরা। এদের মধ্য থেকে রোববার (১৪ জুন) প্রথম প্রহরে দেশে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি। শনিবার দিবাগত মধ্যরাতে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

০৯:২১ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

মোহাম্মদ নাসিমের সব আয়োজন বাতিল

মোহাম্মদ নাসিমের সব আয়োজন বাতিল

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হবে।

০৯:১৪ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। বহু প্রতিভাসম্পন্ন এই সাংবাদিক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ছিলেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে জেলেও যেতে হয়।

০৯:০৫ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

বিপ্লবী চে গুয়েভারার জন্মদিন আজ

বিপ্লবী চে গুয়েভারার জন্মদিন আজ

ইতিহাসের নন্দিত বিপ্লবী চরিত্র চে গুয়েভারা। আজ তার ৯২তম জন্মদিন। ১৯২৮ সালের আজকের এই দিনে তিনি আর্জেন্টিনার সান্তা ফে শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আর্নেস্তো গুয়েভারা দে লা সের্না। বিপ্লবের অগ্নিপুরুষ হিসেবে, গেরিলা নেতা হিসেবে বিশ্বজুড়ে তার নামই ধ্বনিত হয়।

০৮:৫৯ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

ব্রাজিলে মৃত্যু ৪৩ হাজার ছুঁই ছুঁই, ভুক্তভোগী সাড়ে ৮ লাখ 

ব্রাজিলে মৃত্যু ৪৩ হাজার ছুঁই ছুঁই, ভুক্তভোগী সাড়ে ৮ লাখ 

ইতিমধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আক্রান্ত ও প্রাণহানিতে সব দেশকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। একদিন আগে মৃত্যুতে ব্রিটেনকে ছাপিয়ে শীর্ষ দুইয়ে ওঠে দেশটি। যেখানে করোনা ভুক্তভোগী সাড়ে ৮ লাখ মানুষ। প্রাণহানি ৪৩ হাজার ছুঁই ছুঁই। 

০৮:৫২ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

ফ্লয়েড হত্যা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

ফ্লয়েড হত্যা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

করোনা পরিস্থিতির কারণে জমায়েতের উপর নিষেধাজ্ঞা ছিল কর্তৃপক্ষের। কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙ্গে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল লন্ডনে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। এখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে।

০৮:৫০ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন।

০৮:৩৫ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ইউসুফ রাজা গিলানির ছেলে কাশিম গিলানি তার বাবার করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

০৮:৩০ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

০৮:১৯ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

‘আওয়ামী লীগ হারালো বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে’

‘আওয়ামী লীগ হারালো বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে’

ধর্ম প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জুন) রাতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য জানান।

০১:০৬ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র বর্ণাঢ্য জীবন

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র বর্ণাঢ্য জীবন

শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন রাজনীতিবিদ এবং বর্তমান মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।

১২:৫৮ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১২:২৭ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

বিশ্ব জুড়ে মৃত্যু সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ছাড়াল

বিশ্ব জুড়ে মৃত্যু সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ছাড়াল

বিক্ষিপ্তভাবে কয়েকটি দেশ করোনার গতি কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলেও এখনও সুখবর নেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর থেকে। ইতোমধ্যেই ভাইরাসটি বিশ্বের ৪ লাখ ৩০ হাজার ১১৯ জন মানুষের প্রাণ কেড়েছে। আক্রান্ত ৭৮ লাখ ৮ হাজার ৮৬৭ জন।

১২:১৩ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

আফগানিস্তানে হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

আফগানিস্তানে হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

আফগানিস্তানে মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রদেশের পাসাবান্দ এলাকার একটি চেক পয়েন্টে গতকাল রাতে ওই হামলা হয়েছে।

১২:০০ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

অক্সফোর্ডে তৈরী করোনার টিকার শেষ পরীক্ষা চলছে

অক্সফোর্ডে তৈরী করোনার টিকার শেষ পরীক্ষা চলছে

করোনা মহামারী ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন দেশে লকডাউন দীর্ঘমেয়াদী হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

১১:৪০ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

বগুড়ায় ৫ সাংবাদিকসহ ৮৮ জন আক্রান্ত

বগুড়ায় ৫ সাংবাদিকসহ ৮৮ জন আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক, পুলিশ এবং নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭৪ জনে।

১১:৩২ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

এই নায়কের জন্য কারিশ্মা-রাবিনার মারামারি!

এই নায়কের জন্য কারিশ্মা-রাবিনার মারামারি!

বলিউডে ঠান্ডা যুদ্ধ নতুন কোনও বিষয় নয়। কখনও তা প্রকাশ্যে চলে আসে।  কখনও আবার সেইসব ঘটনা বলিউডের অন্দরেই সুপ্তই থেকে যায়। সব সময়েই কোনও না কোনও বিষয় নিয়ে, কারও না কারও সঙ্গে, এই যুদ্ধ হতেই থাকে।

১১:৩০ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

কলারোয়ায় শর্টসার্কিটের আগুনে ৩টি ঘর পুড়ে ছাই

কলারোয়ায় শর্টসার্কিটের আগুনে ৩টি ঘর পুড়ে ছাই

সাতক্ষীরায় কলারোয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বাড়ীর সকল আসবাবপত্রসহ ছাগল, হাস ও মুরগী আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

১১:২০ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের হাতে টাকা পৌঁছে যাবে: মোস্তাফা জব্বার

মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের হাতে টাকা পৌঁছে যাবে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য পরিপূর্ণ আঙ্গিকে ডাক বিভাগকে প্রস্তুত করা হচ্ছে।

১১:১৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

জবাবদিহিতা ও সততাই পারে আক্রান্ত অর্থনীতি পুনরুদ্ধার
বাজেট ২০২০-২১ পর্যালোচনা

জবাবদিহিতা ও সততাই পারে আক্রান্ত অর্থনীতি পুনরুদ্ধার

বিশ্বব্যপী মহামারী কোভিড-১৯ এর প্রভাবে আমাদের অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রে এক অস্বাভাবিক, অসাধারণ, অস্থির, অনিশ্চিত, বিপদজনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি ঘোষিত হয়েছে। প্রস্তাবিত এই বাজেটটি করোনা দুর্যোগ মোকাবেলায় বিগত কয়েক মাসে গৃহিত বিভিন্ন নীতি, কৌশল এবং প্রণোদনাকে বিশেষ বিবেচনায় রেখে জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের অন্যতম উদ্দেশ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। 

১১:১১ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

কলারোয়ায় আক্রান্ত বেড়ে ১০

কলারোয়ায় আক্রান্ত বেড়ে ১০

সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন পর এবার দেয়াড়া ইউনিয়নে নতুন করে এক যুবকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ১০ জন করোনা পজিটিভ হলেন। যার মধ্যে ৬ জন চন্দনপুর, ১ জন জালালাবাদ, ও দেয়াড়া ইউনিয়নে ২ জন ও অপরজন লাঙ্গলঝাড়া ইনিয়নের। আক্রান্ত যুবক মাহবুর রহমান (৪১) বাড়ি উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। 

১১:০৪ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনা কেড়ে নিল আনোয়ারার ভাইকে

করোনা কেড়ে নিল আনোয়ারার ভাইকে

কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেত্রী আনোয়ারার এক মাত্র ভাই হুমায়ূন কবির মারা গেছেন। আজ শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান বলে আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি নিশ্চিত করেছেন।

১০:৫৮ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি