চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ রোগীর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার দুই ঘন্টা পর ওই যুবকের মৃত্যু হয়। ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (৩০)। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
১০:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
নোয়াখালীতে এক্টিভ গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
নোয়াখালীর চাটখিল উপজেলার করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রতিটি ইউনিয়নে গরিব দুঃখী, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এক্টিভ গ্রুপের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করেছে এক্টিভ গ্রুফের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
১০:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কওমি মাদ্রাসার নেতৃবৃন্দ
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান উপলক্ষে কওমি মাদ্রাসাগুলোকে ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক
সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন কওমি মাদরাসার নেতৃবৃন্দ।
১০:৩৩ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
দৌলতদিয়া ঘাটের ৩ কর্মকর্তাসহ রাজবাড়ীতে করোনাক্রান্ত ১৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরো ৩ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কর্মরত বিআইডব্লিউটিসি’র মোট ৫ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
১০:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শেয়ারবাজারে লেনদেন চালুর নীতিগত সিদ্ধান্ত
শেয়ারবাজারে লেনদেন চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। করোনা ভাইরাসে পরিস্থিতি অস্বাভাবিক না হলে আগামী ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু করা হবে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি সাপেক্ষে শুরু করা হবে। বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত ডিএসইর এক অনানুষ্ঠানিক পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৯:০৮ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
হোয়াটসঅ্যাপ হ্যাক হলে যা করবেন
০৯:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
টাঙ্গাইলে করোনার ভয়ে অফিস থেকে কর্মকর্তা পলাতক
করোনা ভাইরাসের ভয়ে টাঙ্গাইলে এক কর্মকর্তা অফিস থেকে পালিয়েছে। তার নাম মোস্তাইন বিল্লাহ। সে টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক মাস পাঁচদিন যাবত পলাতক রয়েছেন।
০৮:৫৮ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
মাঠ থেকে উদ্ধার নবজাতকের ঠাঁই হলো কৃষকের ঘরে
যশোরের শার্শায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। ধারনা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফসল এই শিশুটি। লোক লজ্জার ভয়ে শিশুটি বস্তায় করে মাঠে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
০৮:৪৮ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ নার্স নিয়োগ
০৮:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ভিড় ঠেকাতে মুরগীর বিষ্ঠা ছিটাচ্ছে সুইডেন
মানুষের ভিড় ঠেকানোর জন্য মুরগীর বিষ্ঠার আশ্রয় নিয়েছে সুইডেন। দেশটিতে বসন্তকে বরণ করে নেয়ার জন্য ওয়ালপারগিস নাইট পুরো স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল জুড়েই পালিত হয়।
০৮:১০ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা চিকিৎসায় আনোয়ার খান মডার্ণে দু’শ শয্যা
করোনাযুদ্ধে সরকারের পাশাপাশি আক্রান্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে ধানমিন্ডর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে বিশেষ ব্যবস্থা থাকবে বিভিন্ন শ্রেণি পেশার রোগীর জন্য। সব রোগীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।
০৮:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
কলারোয়ায় দিনমুজরের বসতঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের অসহায় দিনমুজর নজরুল ইসলামের সদস্য নির্মিত বসতঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় কলারোয়া থানায় ৪জনের নামে ঘরভাঙ্গার অভিযোগ দেয়া হয়েছে।
০৭:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
টাঙ্গাইলে করোনাক্রান্ত বৃদ্ধার মৃত্যু
টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামার পাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
০৭:৫২ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
২৬২টি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করোনাভাইরাস (কোভিড১৯) এর প্রভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারি মোকাবিলায় সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
০৭:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মমুখী মানুষের ভীড়
করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। বন্ধ গণপরিবহন ও লঞ্চ। তবে সীমিত আকারে সচল রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। এই সুযোগে যাত্রীরা কর্মমুখি হচ্ছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটে প্রতিনিয়ত শতশত যাত্রী ঢাকামুখি হচ্ছে। ঢাকা থেকে ফেরতও আসছে অনেক যাত্রী। তবে গত কয়েক দিনের চেয়ে ঢাকামুখি যাত্রী কম দেখা যাচ্ছে।
০৭:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আশা জাগানিয়া সংবাদ প্রকাশ করতে বললেন তথ্যমন্ত্রী
০৭:২৭ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্যসেবার উন্নয়নে এডিবি দিচ্ছে ১০ কোটি ডলার
০৭:১০ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
নবী (স.) আগমনের পটভূমি
পবিত্র কোরআন-এ আল্লাহ রব্বুল আলামীন সূরা আহজাব-এর ২১ নং আয়াতে বলেন, ‘(হে মানুষ!) নিশ্চয়ই তোমাদের জন্যে নবীজীবন সর্বোত্তম আদর্শ।’ নবীজীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবীজীবনকে জানতে হবে। নবীজীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করা যায়, নবীপ্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করা যায়, ততোই কোরআনের বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় উপকৃত হওয়া যায়। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করার ফলে; বিশ্বাসের স্তর থেকে উত্তরণ ঘটবে জানার স্তরে।
০৬:২১ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
হিলিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
দিনাজপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
০৫:৪৭ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বাউফলে দিন দিন আগ্রহ বাড়ছে ফল চাষে
মধু মাস জ্যৈষ্ঠ আসন্ন। আর কয়েক দিন পর পাকা ফল উঠতে শুরু করবে গ্রামীন হাট-বাজারে। আম, জাম, লিচু, কাঁঠালসহ এসব দেশি ফলের স্বাদ আস্বাদন করবে ভোজন রসিক বাঙালী। এরই মধ্যে রঙ আসতে শুরু করেছে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা লিচুতে। কোথাও আবার সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে জামরুল। স্বাদ আর উৎপাদন আধিক্যে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস কিংবা কমলালেবুর মতো ফলের সঙ্গে অঞ্চল ভিত্তিক বিভিন্ন সুনাম-সুখ্যাতি প্রচলিত থাকলেও এখন উপকুলীয় বাউফলের বিভিন্ন এলাকায় চোখে পড়ে উন্নত জাতের এসব ফলের চাষ। দিন দিন আগ্রহ সৃষ্টির ফলে দেশি-বিদেশি এসব ফলের বানিজ্যিক চাষবাসে এগিয়ে এসে লাভবান হচ্ছেন কেউ কেউ।
০৫:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
অনলাইনে পণ্য ক্রয়ে প্রাইম ব্যাংক দিচ্ছে ৫ শতাংশ ক্যাশব্যাক
রমজান উপলক্ষে ক্রেডিট কার্ড গ্রাহকদেরকে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড। করোনাভাইরাসের প্রেক্ষিতে দেশব্যাপী লকডাউনের কারণে এই রমজানে বেশির ভাগ মানুষ ঘরে বসে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছে। এই পরিপ্রেক্ষিতে প্রাইম ব্যাংক গ্রাহকদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তার জন্য সুপারস্টোর ও ইকমার্স আউটলেটের সাথে পার্টনারশিপের মাধমে এই সুবিধা প্রদান করছে।
০৫:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার
করোনাভাইরাসের মতো এমন মহাদুর্যোগে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। দেশের বিভিন্ন এলাকায়
মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।
০৫:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন: ডা. জাফরুল্লাহ
কোভিড-১৯ রোগ শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এক চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে তা জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।
০৪:৫৯ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বোরো মৌসুমের খাদ্যশস্য ক্রয়ের অনুমোদন
০৪:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
- গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: শিক্ষামন্ত্রী
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কারাগারে
- সারাদেশে হাম সন্দেহে আরও একজনের মৃত্যু
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























