জাগো ফাউন্ডেশনের খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ
বাংলাদেশে কোভিড ১৯ এর সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এর ফলে সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে দেশের সুবিধাবঞ্চিত মানুষ। এসব অসহায় মানুষের অধিকাংশই দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। বর্তমানে, চলমান লকডাউনের কারণে এই শ্রমিকদের মধ্যে অনেকেই চাকরি হারিয়েছেন কিংবা অনেকের মজুরি কমে গেছে। এতে করে, তাদের পোহাতে হচ্ছে নানারকম ভোগান্তি। এসব অসহায় মানুষের কথা বিবেচনা করে, জাগো ফাউন্ডেশন ‘করোনা রিলিফ ফান্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে।
১১:৫৩ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
৯২ হাজার কোটি টাকার প্যাকেজ পরিকল্পনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের প্রভাবে দেশে অর্থনৈতিক মন্দা আসলে তা মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ তৈরি করেছেন বলে জানিয়েছেন। এ প্যাকেজ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
১১:৫২ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ করবেন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। তবে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ করবেন।’
১১:৩৫ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ভারতে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪। আক্রান্তের সংখ্যা ১২,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া সুস্থও হয়ে উঠেছেন ১৪৮৮ জন। আইসোলেশনে আছেন ১০,৪৭৭ জন।
১১:২৭ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
মানবিক আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও ২০১৩ সালে চিকিৎসক হিসেবে নিবন্ধন প্রত্যাহার করে নেন।
১১:০৪ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক: ডব্লিউএইচও
করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’কে ব্যর্থ আখ্যা দিয়ে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তার এ সিদ্ধান্ত অত্যান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে সংস্থাটি। খবর পার্সটুডের।
১০:৩৮ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শেরপুরে স্বাস্থ্যকর্মীসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত
শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাক টিবি কর্মসূচির এক স্বাস্থ্যকর্মী সহ আরও ৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ৩১ বছর বয়সী ব্র্যাক কর্মী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিভি কর্মসূচির ল্যাব টেকনেশিয়ান হিসেবে কর্মরত বলে জানা যায়।
১০:৩৬ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শেরপুর জেলা লকডডাউন
করোনা পরিস্থিতির কারণে শেরপুর জেলা লকডডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
১০:৩২ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়েছেন।
১০:২১ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্য সেবা দিতে রিয়াদ দূতাবাসের ‘হ্যালো ডাক্তার’
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সৌদি আরবেও প্রভাব বিস্তার করেছে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস। যেখানে লকডাউন ও কারফিউয়ের মধ্যেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে প্রবাসীরা পড়েছেন বিপাকে।
০৯:৫৯ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
জেদ্দায় বাংলাদেশির মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
০৯:৫৪ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
সৌদি ফেরত ৩১২ বাংলাদেশি কোয়ারেন্টাইনে
সৌদি আরব আটকেপড়া কর্মী ও ওমরাহ হজযাত্রীসহ দেশে ফেরা ৩১২ বাংলাদেশিকে আশকোনার হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
০৯:৫৪ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় ডা. মঈন
করোনাভাইরাসে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিনের মৃতদেহ কড়া নিরাপত্তার মধ্যে দাফন করা হয়েছে।
০৯:৩৫ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বরিশালে নার্সের করোনা শনাক্ত
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) এক নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) হাসপাতালটির পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ে।
০৯:০৯ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ
পুরো নাম স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র। ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার। হলিউড সিনেমার শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। চ্যাপলিনকে চলচ্চিত্রের পর্দায় শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়।
০৯:০৬ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৬০০ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ২৬০০ জনে দাঁড়িয়েছে।
০৮:৪৯ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
চিকিৎসকসহ নিউ ইয়র্কে আরো ৭ বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বাংলা নববর্ষের প্রথমদিনে নিউ ইয়র্কের ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। একই দিন আরো ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে অন্তত ১৩৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন।
০৮:৪০ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ঢাকার যেসব এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে
দিন দিন দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ এপ্রিলের তথ্যমতে, দেশে একদিনে সর্বাধিক করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২১৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে সর্বমোট মারা গেছেন ৫০ জন এবং সংক্রমিত হয়েছেন এক হাজার ২৩১ জন।
০৮:২৯ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
প্রথমবারের মতো করোনার পূর্ণাঙ্গ জিনচক্র আবিষ্কার
প্রথমবারের মতো দুবাইয়ের বিজ্ঞানীরা নভেল করোনা বা সার্স-কভ-২ ভাইরাসের পূর্ণাঙ্গ জিনচক্র আবিষ্কার করেছেন। এক টুইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
০৮:২২ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
টেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজার টেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রত্যেকেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। পরে মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকার জাহাজ ঘাটে ভিড়ে। খবর পেয়ে কোষ্টগার্ড তাদের উদ্ধার করেন।
১২:০৩ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিল ঢাবি
মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ অনুদান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বুধবার ১ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৩শ ৮০ টাকার অনুদানের একটি চেক ত্রাণ তহবিলে হস্তান্তর করেন।
১১:৫৬ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
ভারত ফেরৎ ৭৬ জন কোয়ারেন্টাইনে
ভারতে আটকপড়া আরও ৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তাদেরকে যশোরের গাজীর দরগাহে প্রাতিষ্ঠানিক কোয়ান্টিনে রাখা হয়েছে। বেনাপোল বর্হিগমন (ইমিগ্রেশন) স্বাস্থকেন্দ্রে দেশে ফেরতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে ন্টাইনে নেওয়া হয়।
১১:৫১ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
রাজবাড়ীতে আরও ১ করোনা রোগী
রাজবাড়ীতে আরও ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলার ৫টি উপজেলা থেকে আজ বুধবার পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ১২৮ জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে আজই সংগ্রহ করা হয়েছে ৪৮ জনের নমুনা।
১০:৩৮ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
জয়পুরহাটে অসহায়দের মাঝে ছাত্রলীগের সবজি বিতরণ
জয়পুরহাটে জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দরিদ্র তিন শত জনের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ষ্টেশন রোডে এই সবজি বিতরণ করা হয়, এই কার্যক্রম প্রত্যেক দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে।
১০:৩৪ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
- টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
- শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী
- বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
- জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত লিটন
- ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























